ই-পেপার বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা

আমার বার্তা অনলাইন:
৩০ জুলাই ২০২৬, ১০:৫৫

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসার) কমান্ডার জুবায়ের নিহত হয়েছেন।

নিহত মো. জুবায়ের (৩৪) উখিয়ার ক্যাম্প-৮ ওয়েস্টের রহমত উল্লাহর ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সিরাজ আমিন।

তিনি বলেন, বুধবার (২৯ জুলাই) দিবাগত রাতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েস্টের ব্লক এইচ/২৯ এলাকায় বসবাসকারী আরসার সন্ত্রাসী মো. জুবায়ের নিজ বসতঘর থেকে এইচ/২৯ ব্লকের মসজিদের দিকে যাওয়ার সময় ইব্রাহিমের বসতঘরের সামনে পৌঁছালে কয়েকজন সন্ত্রাসী দলবদ্ধভাবে তার ওপর আনুমানিক ৫ রাউন্ড গুলিবর্ষণ করে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ক্যাম্প-৮ ওয়েস্টের এইচ/৫৯ ব্লকে অবস্থিত এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায় আরসা ও আরএসও সন্ত্রাসী সংগঠনের অভ্যন্তরে বিভিন্ন কারণে বেশ কিছুদিন ধরে অভ্যন্তরীণ বিরোধ ও গ্রুপিং চলমান ছিল।

ঘটনার সংবাদ পেয়ে ইরানী পাহাড় পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় জড়িত সন্ত্রাসীদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের সড়ক-সেতু নির্মাণে ১২৩ কোটি টাকা অনুমোদন

চট্টগ্রামের মিরসরাই এলাকায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সড়ক ও সেতু নির্মাণের জন্য ১২৩ কোটি ৩৪

পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের পথে এনসিপির নেতারা

পুলিশের ব্যারিকেড ভেঙে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের পথে রওনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

যশোর থেকে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নেওয়া হচ্ছে চট্টগ্রামে

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা

কালিয়াকৈরে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা চালক নিহত

  গাজীপুরের কালিয়াকৈরে থেমে থাকা ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক সম্পদ, সদস্যসচিব মাহফুজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়নে আগ্রহী নতুন চীনা ব্যাংক

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের সড়ক-সেতু নির্মাণে ১২৩ কোটি টাকা অনুমোদন

দুই খাল খননের কাজ অসম্পূর্ণ রেখেই কোষাগারে ফেরত গেল ৭ কোটি ৮১ লাখ টাকা

তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়ে দিন শুরু করলেন প্রধানমন্ত্রী

ইউনেস্কোর সঙ্গে সহযোগিতা আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ: শামা ওবায়েদ

বেরোবিতে জাল সনদে চাকরি, সহকারী পরিচালক সোহেল রানা বরখাস্ত

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত

রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী

পূর্বাচল স্টেডিয়ামে ২০৩১ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা বিসিবির

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়লেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযান, ৩ পুলিশ ও ৪৪ সন্ত্রাসী নিহত

৩০ জুলাই ২০২৪ : লাল প্রোফাইল ছবি হয়ে উঠেছিল প্রতিবাদের প্রতীক

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন একীভূত ৫ ব্যাংকের গ্রাহকেরা

‘বিরতি’ ভেঙে ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

৩০ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

এলডিসি উত্তরণে তাড়াহুড়া নয়, টেকসই প্রস্তুতির তাগিদ