ই-পেপার সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

সাংবাদিকরা আমাদের চোখ, সংবাদ হতে হবে বস্তুনিষ্ঠ: ত্রাণ প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
২৭ জুলাই ২০২৬, ১৮:৪৩

রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সরকারসহ সবার চোখ সাংবাদিকরা—উল্লেখ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইন বলেছেন, সাংবাদিকদের সংবাদ হতে হবে বস্তুনিষ্ঠ, সত্য ও নিরপেক্ষ। তাদের প্রকাশিত সংবাদ দেখে সরকার ও সংশ্লিষ্টরা যেন কাজ করার সুযোগ পান।

সোমবার (২৭ জুলাই) দুপুরে ময়মনসিংহের গৌরীপুর প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা ও প্রেস ক্লাবের দ্বিতল ভবন নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ায় ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনকে এ সংবর্ধনা দেওয়া হয়।

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, রাজনীতি বলেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন আর সরকার বলেন, সবার চোখ হলেন আপনারা (সাংবাদিক)। আমাদের চোখে যা পড়ে না তা দেখিয়ে দেবেন। সংবাদটা যেন বস্তুনিষ্ঠ, সত্য ও নিরপেক্ষ হয়। বস্তুনিষ্ঠ একটি সংবাদ হলে আমরাও কাজ করতে পারি। যা শোনলেন, তা ছাপিয়ে দিবেন এমনটা যেনো না হয়। সারা দেশের কোথায় কী হচ্ছে, আমি জানি না। আপনারা জানেন। সেই সত্যটা তুলে ধরলে আমি কাজ করতে পারবো।

ইকবাল হোসেইন আরও বলেন, সংবর্ধনা দিয়ে আমাকে দূরে ঠেলে দেবেন না। আমি আপনাদের মানুষ, আপনাদের একজন হয়ে কাজ করতে চাই। গৌরীপুরে আমাকে সংবর্ধনা এটা কেমন যেন লাগে, তবে প্রতিমন্ত্রী হওয়ায় সংবর্ধনা দেওয়ায় আমার কিছু বলার নেই।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, এখন আমার সিজন, আমার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিজন চলছে। যেখানেই দুর্যোগ হচ্ছে, সেখানেই আমাকে দৌড়াতে হয়।

তিনি বলেন, কিছুদিন আগে একটা এলাকার নিউজ হয়েছে ৯০ শতাংশ লোক ত্রাণ পায়নি। আমি সেই নিউজটি দেখে তাৎক্ষণিক পাঁচজন জেলা প্রশাসককে ফরোয়ার্ড করেছি। এ সংবাদটির পরে সেখানে কাজ হয়েছে। আপনারাও এ রকম সংবাদ করবেন, তাহলে আমি কাজ করতে পারবো।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর প্রেস ক্লাবের সহসভাপতি কমল সরকার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব। স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের সাবেক আহ্বায়ক ও যুগান্তরের গৌরীপুর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ কালাম, যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, উপজেলা নির্বাহী অফিসার আফিয়া আমীন পাপ্পা, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নুরুল হক, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ, সদস্য সচিব (ভারপ্রাপ্ত) আব্দুর রহমান বাবুল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সোবহান সুলতান, পৌর বিএনপির সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সভাপতি তানজিন চৌধুরী লিলি ও উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল প্রমুখ।

আমার বার্তা/এমই

কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩ জন

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আপন দুই বোনসহ তিনজন নিহত

শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই: পার্থ

ক্ষমতাচ্যুত ও দেশত্যাগ করা দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসছেন- সাম্প্রতিক সময়ের এমন আলোচনাকে

চট্টগ্রামে ইতালির তৈরি পিস্তল ও গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় অভিযান চালিয়ে একটি ইতালির তৈরি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ

৫১ অনুচ্ছেদের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে দুই সপ্তাহ লাগতে পারে: জ্বালানি মন্ত্রী

কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩ জন

অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহকে জাতীয় অধ্যাপক হিসেবে নিয়োগ দিল সরকার

নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ীদের পুরস্কার দিলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টস: ফুটবলে বালক বিভাগে চ্যাম্পিয়ন সিলেট, বালিকায় রংপুর

সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

সাংবাদিকরা আমাদের চোখ, সংবাদ হতে হবে বস্তুনিষ্ঠ: ত্রাণ প্রতিমন্ত্রী

আজ এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৯ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৩০ জন

নতুন কুঁড়ির শিশুদের নিউজ লিড করার অনুরোধ প্রধানমন্ত্রীর

গান গাওয়া তো অন্যায় কিছু না: বিউটি পালকে নিয়ে শিক্ষা প্রতিমন্ত্রী

বাস্তব প্রশিক্ষণ শেষে ৯৩ সহকারী পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে পদায়ন

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র, চিকিৎসাসেবা হতে হবে রোগীবান্ধব: তথ্যমন্ত্রী

শেখ হাসিনা দেশে আসছেন এটি রাজনৈতিক কথা, বাস্তবতা নেই: পার্থ

নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে: মহিলা পরিষদ

সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার, কার্যক্রম চালাতে পারবে আদ্-দ্বীন হাসপাতাল

চট্টগ্রামে ইতালির তৈরি পিস্তল ও গুলিসহ ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেপ্তার

কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের প্রেস উইংয়ের প্রথম সচিব উম্মে মারুফা

চীনা অর্থনৈতিক অঞ্চলে ১৮ মাসের মধ্যে উৎপাদন দেখতে চান প্রধানমন্ত্রী

চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন: বিনিয়োগ হবে ১০০ কোটি ডলার