ই-পেপার রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, স্বামী পলাতক

আমার বার্তা অনলাইন:
৩১ মে ২০২৬, ১৫:৪৫

ঠাকুরগাঁও সদর উপজেলায় ৮ মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।

ঘটনাটি শনিবার (৩০ মে) ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের বন্দরপাড়া এলাকায় ঘটে। পরে রোববার (৩১ মে) ভোররাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মিতু আক্তার (১৮) সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিবগঞ্জ-রামপুর এলাকার দেবারু ইসলামের মেয়ে। তার স্বামী শাহিনুর ইসলাম শাহিন আকচা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার মসলিম উদ্দীনের ছেলে। ঘটনার পর থেকেই স্বামী শাহিনুর ইসলাম শাহিন (চান্দু) পলাতক রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় বছর দেড়েক আগে পারিবারিকভাবে মিতু ও শাহিনুরের বিয়ে হয়। বিয়ের পর শাহিনুর শহরের একটি মোবাইল ফোন মেরামতের দোকান দেন। পরবর্তীতে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। মাদকাসক্তের কারণে দোকান ছেড়ে দেওয়ার পর থেকেই দাম্পত্য জীবনে অশান্তি শুরু হয় এবং স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত।

স্থানীয়দের দাবি, শনিবার বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে আবারও কথা কাটাকাটি ও ঝগড়ার ঘটনা ঘটে। একপর্যায়ে শাহিনুর তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় মিতু আত্মহত্যার কথা বললে স্বামী তাকে বাধা না দিয়ে বাড়ি থেকে বের হয়ে যান। পরে বাড়িতে ফিরে এসে তিনি স্ত্রীকে ঘরের ভেতরে গলায় ওড়না পেঁচানো অবস্থায় দেখতে পান। পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে রোববার ভোররাত ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

প্রতিবেশীরা জানান, ঘটনার দিন বিকেলেও তাদের মধ্যে ঝগড়া ও চিৎকার-চেঁচামেচির শব্দ শুনতে পান প্রতিবেশীরা। মিতু কয়েক মাসের অন্তঃসত্ত্বা ছিল। ২৭ দিন পর তার সিজারের তারিখ ছিল। তাকে অনেক সময় মন খারাপ করে থাকতে দেখেছি। আমরা কখনো ভাবিনি এমন একটি ঘটনা ঘটবে। ঘটনার পর থেকে শাহিনুরকে এলাকায় দেখা যাচ্ছে না। আমরা চাই পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করুক।

নিহত গৃহবধূর বাবা দেবারু ইসলাম বলেন, পারিবারিকভাবে আমার মেয়ের বিয়ে দিয়েছিলাম। বিয়ের পর থেকেই তার স্বামী বিভিন্ন বিষয় নিয়ে তাকে নির্যাতন করত বলে মেয়ের কাছ থেকে জানতে পেরেছি। অনেকবার বিষয়টি মীমাংসার চেষ্টা করেছি। ঘটনার দিনও আমার মেয়েকে মারধর করা হয়েছে বলে শুনেছি। আমার মেয়ে ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিল। আমরা নতুন অতিথির অপেক্ষায় ছিলাম। কিন্তু আজ মেয়ে আর আমার নাতি দুজনকেই হারালাম। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী ঢাকা পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর থেকে নিহতের স্বামী পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোদাদাদ হোসেন ঢাকা পোস্টকে বলেন, ঘটনার পরপরই পুলিশ প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। বর্তমানে মরদেহের ময়নাতদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে বলেও আমরা অবগত আছি। অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইলের ভূঞাপুরে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সুরুজ আকন্দ নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত

রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলায় আদালতের

নেত্রকোণায় বাসচাপায় অটোরিকশায় থাকা মা ও দুই মেয়ে নিহত 

নেত্রকোণায় বাসচাপায় অটোরিকশায় থাকা মা ও দুই মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরকে আর কোনোভাবেই অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দলের দুঃসময়ের কাণ্ডারি আরিফুল ইসলাম আরিফকে মূল্যায়নের দাবি তৃণমূলের

শুরু হচ্ছে শিশু রামিসা হত্যা মামলার বিচারকাজ, সোমবার চার্জগঠন শুনানি

আমার পদমর্যাদা মন্ত্রীদের চেয়েও বেশি: ডা. তাহের

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৫: স্বাস্থ্য অধিদপ্তর

ইরানের সক্ষমতা নিয়ে শত্রুদের কৌশল ভুল ছিল: আইআরজিসি কমান্ডার

বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ঠাকুরগাঁওয়ে ৮ মাসের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু, স্বামী পলাতক

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সন্ত্রাসী আস্তানা উপড়ে ফেলা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

মে মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ৩২৬, ধর্ষণ ৭৮: এমএসএফ

নেত্রকোণায় বাসচাপায় অটোরিকশায় থাকা মা ও দুই মেয়ে নিহত 

আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প

টাইব্রেকারে আর্সেনালের স্বপ্ন ভেঙে ফের চ্যাম্পিয়ন পিএসজি

দেশজুড়ে আরও বাড়বে গরম, ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

সবজির বাজারে স্বস্তি, ব্রয়লারের কেজি ১৫০ টাকা

চোট পাওয়া নেইমারকে দলে নিয়ে কি অনুতপ্ত আনচেলত্তি?

ফাঁকা রাজধানীতে বাড়ছে গাড়ির চলাচল

ঈদের ছুটি শেষে রাজধানীমুখী মানুষ, নেই ভিড়

জঙ্গল সলিমপুরকে অপরাধীদের আস্তানা হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৩১ মে ঘটে যাওয়া নানান ঘটনা