ই-পেপার রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

ছুটি শেষে চেনা রূপে ঢাকা, সড়কে যানজট-গণপরিবহনে ভিড়

আমার বার্তা অনলাইন:
২৫ অক্টোবর ২০২৬, ১১:৪৩

দীর্ঘ ছুটির পর সকাল থেকেই ঢাকার রাস্তায় বাড়তে থাকে যানবাহনের চাপ। বাস, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ভিড়ে ব্যস্ত হয়ে ওঠে সড়ক। বাসের জন্য অপেক্ষায় থাকেন যাত্রীরা। বাস এলেই ওঠার জন্য ভিড় করেন তারা। কোথাও যানজট, কোথাও গাড়ির হর্ন, আবার কোথাও রাস্তা পারাপারে ব্যস্ত পথচারী। সব মিলিয়ে ছুটি শেষে আবারও চেনা রূপে ফিরেছে ঢাকা।

দুর্গাপূজার পাঁচ দিনের দীর্ঘ ছুটি শেষে রোববার (২৫ অক্টোবর) সকাল থেকেই রাজধানীর সড়কে দেখা গেছে কর্মচাঞ্চল্য। ছুটি কাটিয়ে কর্মস্থলে ফিরেছেন নগরবাসী। অফিস, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য কাজে বের হওয়া মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে সড়ক ও ফুটপাত। সেই সঙ্গে বেড়েছে গণপরিবহনের যাত্রী, যানবাহনের চাপ এবং ভোগান্তি।

রোববার সকালে রাজধানীর রামপুরা, হাতিরঝিল, বাড্ডা, মালিবাগ, মৌচাক ও পল্টন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। কোথাও বাসের জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা গেছে যাত্রীদের, কোথাও আবার ধীরগতিতে এগিয়েছে যানবাহন। ব্যস্ত সড়কে গাড়ির সারি আর ফুটপাত দিয়ে দ্রুতগতিতে হেঁটে চলা মানুষের দৃশ্য বলে দিচ্ছিল, ছুটির আমেজ পেছনে ফেলে আবারও চেনা কর্মব্যস্ততায় ফিরেছে ঢাকা।

সরেজমিনে দেখা যায়,সকাল ৮টার পর থেকেই সড়কে যানবাহনের চাপ বাড়তে থাকে। রাস্তায় অফিসগামী মানুষ লম্বা লাইনে দাঁড়িয়ে থাকেন বাসের জন্য। সিট না পেয়ে অনেকে দাঁড়িয়ে গন্তব্যে যাওয়ার জন্য বাসে উঠেন, বার অনেকে ভিড়ের জন্য উঠতে না পেরে পরের বাসের জন্য অপেক্ষা করেন। এদিকে যাত্রী ওঠানো নামানোর কারণে কোথাও কোথাও যানবাহনের গতি কমে আসে।

এদিকে রামপুরা ও বাড্ডা এলাকায় দেখা যায়, সকাল থেকেই ছিল কর্মজীবী মানুষের ব্যস্ততা। সড়কের এক পাশে বাসের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা, অন্য পাশে যানবাহনের দীর্ঘ সারি। ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের পাশাপাশি সিএনজিচালিত অটোরিকশা, রিকশা এবং মোটরসাইকেলের চলাচলও ছিল চোখে পড়ার মতো। সড়কে গাড়ির চাপ বাড়ায় অনেককে গন্তব্যে পৌঁছাতে বাড়তি সময় হাতে নিয়ে বের হতে হয়েছে।

হাতিরঝিল এলাকায়ও দেখা গেছে মানুষের কর্মস্থলে ফেরার ব্যস্ততা। কেউ হেঁটে, কেউ বাসে, আবার কেউ ব্যক্তিগত যানবাহনে ছুটছেন গন্তব্যের দিকে। সড়কে যানবাহনের চলাচল বাড়ায় বিভিন্ন স্থানে ধীরগতি তৈরি হয়। অন্যদিকে মালিবাগ ও মৌচাক এলাকায় অফিসগামী মানুষের ভিড়ের সঙ্গে যুক্ত হয় যানবাহনের চাপ। বাসের জন্য অপেক্ষা, গাড়ির হর্ন আর সড়কে এগিয়ে যাওয়ার প্রতিযোগিতায় ফিরে আসে রাজধানীর প্রতিদিনকার চিত্র।

পল্টন এলাকায়ও সকাল থেকে বাড়তে থাকে মানুষের চলাচল। অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানমুখী মানুষের ভিড়ে ফুটপাতগুলো হয়ে ওঠে ব্যস্ত। কেউ দ্রুত পায়ে হেঁটে যাচ্ছেন, কেউ রাস্তা পার হওয়ার সুযোগ খুঁজছেন। অন্যদিকে সড়কে যানবাহনের চাপ সামলাতে চালকদের সতর্কভাবে গাড়ি চালাতে দেখা যায়।

বাড্ডা এলাকায় কর্মরত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক পরিদর্শক (টিআই) মো. দেলোয়ার বলেন, দীর্ঘ ছুটির পর আজ সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল। রাস্তায় অনেক গাড়ির চাপ ছিল। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রচুর যানজটও ছিল। তবে আমরা পরিস্থিতি সামাল দিয়েছি। এখন চাপ কমেছে, তেমন একটা যানজট নেই।

সড়কে যানবাহনের চাপ বাড়ায় গণপরিবহনের চালকদেরও বাড়তি সতর্কতা নিয়ে গাড়ি চালাতে হচ্ছে। বাসচালক আবুল কালাম বলেন, ছুটির পর আজ রাস্তায় গাড়ির চাপ অনেক বেশি। সকাল থেকেই যাত্রীও বেশি। যানজটের কারণে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে বেশি সময় লাগছে। যাত্রী ওঠানো নামানোর সময়ও ভিড় সামলাতে হচ্ছে। সব মিলিয়ে সড়কে আগের সেই ব্যস্ততা ফিরে এসেছে।

অফিসগামী যাত্রী মো. মকবুল হোসেন বলেন, ছুটির পর আজ কাজে বের হয়েছি। সকালে এসে দেখি অনেক মানুষের ভিড়। বাসে ওঠার জন্য অপেক্ষা করতে হচ্ছে। কোনো বাসে উঠতে পারলেও ভিড়ের কারণে স্বস্তিতে যাতায়াত করা কঠিন। রাস্তায় যানজট থাকলে অফিসে পৌঁছাতেও দেরি হয়ে যায়।

পথচারী আয়নাল হোসেন বলেন, ছুটির সময় রাস্তায় মানুষের চলাচল কিছুটা কম ছিল। আজ সকাল থেকে আবার আগের মতো ভিড় দেখা যাচ্ছে। রাস্তা পার হতে গেলেও গাড়ির চাপের কারণে অপেক্ষা করতে হচ্ছে। মানুষের তাড়া, গাড়ির হর্ন আর যানজট সব মিলিয়ে ঢাকা আবার আগের রূপে ফিরেছে।

দুর্গাপূজার ছুটিতে রাজধানীর সড়কে তুলনামূলক স্বস্তি থাকলেও ছুটি শেষে সেই চিত্র বদলে গেছে। কর্মস্থলে ফেরা মানুষের সঙ্গে বেড়েছে গণপরিবহনের যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চলাচল। সকালবেলার ব্যস্ত সময়ে সড়কে তৈরি হয়েছে যানজট, বাসে দেখা গেছে যাত্রীদের ভিড়।

আলজান্নাহ মাদরাসায় নতুন হাফেজাদের সংবর্ধনা অনুষ্ঠিত

হাফেজা দুনিয়া আখেরাতে সম্মানিত : মুহাম্মদ যাইনুল আবিদীন   রাজধানীর রামপুরায় আল জান্নাহ মহিলা মাদরাসার হিফজ সমাপণকারীদের

টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়

দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা পাঁচ দিনের ছুটি শুরু হওয়ায় রাজধানী ঢাকা ছাড়ছেন ঘরমুখো

জুলাইপন্থী প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ পুনর্বিবেচনা চায় জেজেইউ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম সম্মুখযোদ্ধা এবং জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি ইশরাক হোসেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ

‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী-প্রতিমন্ত্রী

রাজধানীর পুরানা পল্টনে ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২’ উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু ও ভূমি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোর্ড অন্যত্র ব্যবহার করতে চাইলে সাদরে গ্রহণ করবো: আশরাফুল

শিশুকে যৌন নির্যাতন, সেই মাদরাসা শিক্ষকের জামিন নামঞ্জুর

বিএনপি নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট ভিক্ষা চেয়েছেন: শফিকুর রহমান

সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট

দিনভর জামায়াতের বাধা, গভীর রাতে দাফন হলেন সাঈদীর মামলার বাদী

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের শঙ্কা, তিন বিভাগে বৃষ্টির আভাস

হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালাকে ফের রিমান্ডে চায় পুলিশ

বিএনপি সংস্কারের কোনো অ্যাজেন্ডাই বাস্তবায়ন করতে চায় না : আখতার হোসেন

সংবিধান সংস্কারের নামে অপচেষ্টা করছে সরকার: গোলাম পরওয়ার

সিঙ্গাপুর ও কাতার থেকে ৬ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থান: মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন

ভাড়া নিয়ে বিরোধ, বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানে ঘরছাড়া ২২০০ ফিলিস্তিনি

গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনি, দুজন নিহত

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লা ও নৌকার ছবি ঘিরে বিতর্ক, তোলপাড় শিক্ষা প্রশাসনে

ছুটি শেষে চেনা রূপে ঢাকা, সড়কে যানজট-গণপরিবহনে ভিড়

স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন

দেশের বাজারে ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা