ই-পেপার সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

শনির আখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

আমার বার্তা অনলাইন:
১৩ জুলাই ২০২৬, ১৩:১৩

রাজধানীর কদমতলী থানার শনির আখড়া এলাকায় বৃষ্টির পানিতে জমে থাকা বিদ্যুতের মিটার চেক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রেজাউল করিম (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার (১২ জুলাই) দিবাগত রাত বারোটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রেজাউল করিমের বাড়ি কদমতলী শনির আখড়া এলাকায়। তার বাবার নাম মৃত কাজিমুদ্দিন বিশ্বাস। বর্তমানে পরিবার নিয়ে শনির আখড়ার নিজ বাড়িতেই বসবাস করতেন। তিনি একটি বেসরকারি ব্যাংকের সাবেক কর্মকর্তা ছিলেন বলে জানিয়েছেন স্বজনরা।

তাকে হাসপাতালে নিয়ে আসা আত্মীয় মো. বাকি জানান, আজ রাত সাড়ে দশটার দিকে বাড়ির নিচে জমে থাকা পানি দেখতে গিয়েছিলেন রেজাউল করিম। এ সময় তিনি নিজ বাড়ির নিচে জমে থাকা বৃষ্টির পানিতে দাঁড়িয়ে বিদ্যুতের মিটারে পানি পড়েছে কিনা পরীক্ষা করার সময় বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়েন। পরে বিষয়টি আমরা জানতে পেরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ঢাকার আকাশে বিপর্যয় : ফ্লাইট গেল সিলেট-কলকাতা, ডিলে অর্ধশতাধিক

টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার (১২ জুলাই) ভোর থেকে

চাকরির ইন্টারভিউ দিতে বাসা থেকে বের হয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু

রাজধানীর কুড়িল বিশ্বরোডের রেলগেট এলাকায় রেললাইন পার হতে গিয়ে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় রাকিব (২৮) নামে

শেষ আষাঢ়ের বৃষ্টিতে ডুবলো ঢাকার সড়ক-অলিগলি

  আষাঢ়ের শেষ সময়ে এসে গত গভীর রাত থেকে বৃষ্টি চলেছে। ভোরের দিকে ঝড়েছে মুষলধারে বৃষ্টি।

ভারী বৃষ্টিতে ভিজছে ঢাকা, পথে পথে দুর্ভোগে রাজধানীবাসী

নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকায় টানা ভারী বৃষ্টি হচ্ছে। শনিবার (১১ জুলাই)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ফুটবল উন্নয়নে অবকাঠামোগত পরিবর্তন এখন সময়ের দাবি

২৭ ঘণ্টায় ঢাকায় ১১০ মিলিমিটার বৃষ্টি, বৃহস্পতিবার থেকে আরও বাড়তে পারে

বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী

১৫ জুলাই সব প্রাথমিক বিদ্যালয়ে তিনটি করে গাছ লাগানোর নির্দেশ

সব উপজেলা হাসপাতালে প্যাথলজি ল্যাব স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

রাজশাহীর চিড়িয়াখানাকে সাফারি পার্কের আদলে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী

হামদর্দকে নতুন উচ্চতায় নিতে চাইঃ প্রফেসর কামরুন নাহার হারুন 

পালাজ্জো দেলা কানচেল্লারিয়াতে অনুষ্ঠিত হলো “ইকোজ অব বেঙ্গল”

৩ দিনে ইরানের ৩ শতাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

কুড়িগ্রামে ভারী বৃষ্টি ও বন্যায় ৩১৪ কোটি টাকার ফসলের ক্ষতি

বন্যা ও ভূমিধসের ঘটনায় সমবেদনা জানালো মালদ্বীপের প্রেসিডেন্ট

শনির আখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু

চেন্নাই সুপার কিংসের ১৮ বছরের পুরোনো কোচের পদত্যাগ

হালান্ডকে কেন পাস দেননি, কারণ জানালেন নরওয়ের ওই ফুটবলার

ইসলামাবাদের মঞ্চে বাংলাদেশ-ইরান নতুন সমীকরণ, নারী উন্নয়নে হাত মেলানোর ডাক

দেশীয় বস্ত্র রপ্তানির বিপরীতে নগদ সহায়তা বাড়িয়ে ৫ শতাংশ নির্ধারণ

আগামী ৫ দিন কেমন থাকবে আবহাওয়া?

নিজের শিশুর মতো গাছের চারার যত্ন করার আহ্বান প্রধানমন্ত্রীর

সিজারিয়ান সংস্কৃতি কমিয়ে স্বাভাবিক প্রসবে জোর দিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

আগামী জুনের মধ্যে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী