ই-পেপার সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩

খিলগাঁওয়ে নান্দনিকের “বসন্ত উৎসব ১৪৩২” উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত

আমার বার্তা অনলাইন
২১ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৫৯

ঢাকার খিলগাঁওয়ে নান্দনিক আয়োজিত “বসন্ত উৎসব ১৪৩২” গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার (৩রা ফাল্গুন ১৪৩২) আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী বর্ণিল এই আয়োজন অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও উৎসাহে প্রাণবন্ত হয়ে ওঠে।

উৎসবটি কয়েকটি পর্বে বিভক্ত ছিল— আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, র‍্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণী। প্রতিটি পর্বেই ছিল দর্শক ও অংশগ্রহণকারীদের সরব উপস্থিতি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান ওয়াহিদা আক্তার সিদ্দিকা। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সভাপতি গাজী মৈত্রী ইসলাম এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক গাজী ঐশ্বর্য ইসলাম।

সাংস্কৃতিক পর্বে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনায় অংশগ্রহণ করেন ওয়াহিদা, মৈত্রী, ঐশ্বর্য, জেফু, নিলুফার, আরিশা, নাইসা, রওশন, সাখাওয়াত ও জেবু। এছাড়াও নান্দনিকের উপদেষ্টামণ্ডলী, কার্যকরী পরিষদ ও সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকবৃন্দ জানান, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং সামাজিক বন্ধন দৃঢ় করাই এই উৎসবের মূল লক্ষ্য। অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস ও আনন্দঘন উপস্থিতিতে বসন্ত উৎসবটি সফলভাবে সম্পন্ন হয়েছে বলে তারা সন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, নান্দনিক একটি সাংস্কৃতিক, সামাজিক ও উদ্যোক্তা পরিষদ, যা এই তিনটি বিভাগেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটি প্রতিষ্ঠিত হয় ৩০ জানুয়ারি ২০২২ সালে। নান্দনিক প্রতিষ্ঠা করেন গাজী মৈত্রী ইসলাম।

আমার বার্তা/জেএইচ

মোহাম্মদপুরে ‘চাঁদাবাজ’ ফারুককে ধরে চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং পুলিশের

রাজধানীর মোহাম্মদপুর থানার বসিলা সিটি হাউজিং ও বসিলা ৪০ ফিট এলাকায় একাধিক ব্যবসায়ীকে চাঁদার দাবিতে

সড়ক ও জনপথ অধিদপ্তর কর্মচারীদের ৫ দফা দাবি, ঐক্য পরিষদের আল্টিমেটাম

সড়ক ও জনপথ অধিদপ্তরে কর্মরত কর্মচারীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার বলে অভিযোগ করেছেন। তারা জানান,

যাত্রাবাড়ীতে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টার

রাজধানীতে রোজায় মুরগির দাম বাড়ল কেজিতে ২০ থেকে ১০০ টাকা

রোজার প্রথম দিনেই রাজধানীর বাজারে মুরগির মাংসের দাম বেড়েছে। জাতভেদে দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে ২০
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রী তারেকের নেতৃত্বে নতুন সরকারকে চীন সমর্থন করে: রাষ্ট্রদূত

আগামী ছয় মাসের মধ্যেই বুড়িমারী-ঢাকা রুটে চলবে ট্রেন: ত্রাণমন্ত্রী

মোহাম্মদপুরে ‘চাঁদাবাজ’ ফারুককে ধরে চাঁদাবাজির বিরুদ্ধে মাইকিং পুলিশের

শ্রদ্ধা নিবেদনে রুমিন ফারহানাকে বাধা, ১৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা

শ্রীলঙ্কা ৯৫ রানে অলআউট, বড় জয়ে সুপার এইট শুরু ইংল্যান্ডের

প্রকল্পের ন্যায্যভাগ খেটে খাওয়া মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে: প্রতিমন্ত্রী

১০০৬টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন

মিরসরাইয়ের জোরারগঞ্জে পূর্ব শত্রুতার জেরে বৃদ্ধের বাড়িতে অগ্নিসংযোগ হামলার অভিযোগ

কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের তৎপরতা চলতে দেওয়া যাবে না: আইজিপি

মন্ত্রী-প্রতিমন্ত্রী-কর্মকর্তাদের সময়ানুবর্তিতার তাগিদ প্রধানমন্ত্রীর

নবনির্বাচিত এমপি মাজেদুর রহমান নেতৃত্বে হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান

উপনির্বাচন: বগুড়া-৬ আসনে আলোচনায় জুবাইদা-জাইমা-শামিলা

পারস্পারিক স্বার্থের ভিত্তিতে একসঙ্গে কাজ করতে চায় ভারত: হাইকমিশনার

মাতাপিতার মতো হজযাত্রীদের সেবা করতে হবে: ধর্মমন্ত্রী কায়কোবাদ

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল

লিপুকে আরো কিছুদিন দায়িত্ব পালনের প্রস্তাব দেবে বিসিবি

মুক্তিযুদ্ধের সঙ্গে অন্যান্য আন্দোলন-সংগ্রামকে এক করে দেখা ঠিক হবে না

চীন বাংলাদেশে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চায় না: চীনা রাষ্ট্রদূত

চরাঞ্চলে অর্গানিক কৃষির সূচনা করতে হবে : কৃষিমন্ত্রী

২০২৫ সালে বাংলাদেশিদের ১৪ লাখ ভিসা দিয়েছে সৌদি আরব