ই-পেপার সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপে মাতোয়ারা বিশ্ব: ইসরায়েলি সেটলারদের গুলিতে ফিলিস্তিনি ফুটবলারের মৃত্যু

আমার বার্তা অনলাইন:
১৯ জুলাই ২০২৬, ১২:৩০

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের (সেটলার) হামলায় গুলিবিদ্ধ হন ফাদি হামদাল্লাহ আল-নাসান। এক সপ্তাহের বেশি সময় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে ইহলোক সাঙ্গ করেছেন উদীয়মান এই ফুটবলার। তিনি ফিলিস্তিনি জাতীয় যুব ফুটবল দলের খেলোয়াড় ছিলেন। মাত্র ১৭ বছর বয়সে তার এই মৃত্যুতে শোক নেমেছে ফুটবল অঙ্গনে।

ফিলিস্তিনি কর্মকর্তারা ও তার স্বজনরা জানিয়েছেন, গত ১১ জুলাই নিজ গ্রামে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার সময় তিনি গুলিবিদ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ জুলাই) তার মৃত্যুর খবর প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনের তথ্য মতে, ফাদি আল-নাসান আল-মুগাইয়ির ক্লাবের হয়ে খেলতেন এবং ফিলিস্তিনের জাতীয় যুব ফুটবল দলের সদস্য ছিলেন।

তার মৃত্যুর পর অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারী ও সেনাদের সহিংসতা আবারও আন্তর্জাতিক আলোচনায় এসেছে।

১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর ইসরায়েলের দখলে রয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী সেখানে ইসরায়েলি বসতি স্থাপন অবৈধ হলেও সাম্প্রতিক বছরগুলোতে এ কার্যক্রম আরও দ্রুতগতিতে বেড়েছে।

বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘ পশ্চিম তীরে ইসরায়েলের নীতিকে বর্ণবৈষম্যমূলক (অ্যাপারথাইড) ব্যবস্থা হিসেবে বর্ণনা করেছে।

এদিকে, গাজায় নির্বিচারে হামলার জন্য আন্তর্জাতিক অঙ্গনে বেশ সমালোচিত হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তার নির্দেশে গাজায় পরিচালিত হত্যাকাণ্ডকে গণহত্যা বলে স্বীকৃতিও দিয়েছে জাতিসংঘ। ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা অন্তত ৭৩ হাজার ছাড়িয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবরে গাজায় ‘যুদ্ধবিরতি’ কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় ১১০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত ও ৩ হাজার ২৮০ জন আহত হয়েছে।

ছোট ভাইয়ের হাসিতে লুকিয়ে ইয়ামালের জীবনের গল্প

বিশ্বকাপে নায়ক হওয়ার জন্য সব সময় গোল করতে হয় না। কখনো কখনো একটি নিষ্পাপ হাসি,

যে কারণে মেসিকে বাদ দিয়ে রদ্রিকে দেওয়া হয়েছে গোল্ডেন বল

২০২৬ ফিফা বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’ জিতে নিয়েছেন স্পেনের মিডফিল্ডার রদ্রি। ফাইনালে আর্জেন্টিনাকে

নিকোর গোলটা কি আসলেই বাতিল হওয়া উচিত ছিল?: ভিএআর, আর্জেন্টিনা ও অন্তহীন কিছু প্রশ্ন

নিউ ইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামের ফাইনালের রেশ কেটে গেছে। যে মহারণে আর্জেন্টিনা ঠিক নিজের চেনা রূপে

ফাইনাল শেষে প্রতিপক্ষকে মেরে ‘লাল কার্ড’ দেখলেন মেসির সতীর্থ

বিশ্বকাপ ফাইনালের নাটকীয় সমাপ্তির পরও উত্তেজনা থামেনি মাঠে। শেষ বাঁশি বাজার পর দুই দলের খেলোয়াড়দের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালের সেবা নিয়ে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, তত্ত্বাবধায়ককে কড়া হুঁশিয়ারি

মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌ভিনন্দন

দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান

ইইউবি নিয়ে 'মিথ্যা তথ্য' ছড়ানোর অভিযোগ

হজে বাংলাদেশের জন্য ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

সাইফুজ্জামানের ফ্ল্যাট থেকে উদ্ধার দেড় হাজার বিলাসবহুল পণ্য

রাজার সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট

বিগত ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুন রায়

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ জন: স্বাস্থ্য অধিদপ্তর

ছোট ভাইয়ের হাসিতে লুকিয়ে ইয়ামালের জীবনের গল্প

রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে: রিজভী

মিয়ানমার সীমান্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ, ১০৯ কিমি বেড়া নির্মাণের চিন্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের

মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার

চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত রিজেন্ট সাহেদ কারাগারে

ওমরাহ ভিসার মেয়াদ এক বছরে উন্নীত করল সৌদি আরব

জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী