ই-পেপার বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

১০ জনের দল নিয়ে বসনিয়াকে হারিয়ে শেষ ষোলোতে যুক্তরাষ্ট্র

আমার বার্তা অনলাইন:
০২ জুলাই ২০২৬, ১০:৩৯
আপডেট  : ০২ জুলাই ২০২৬, ১০:৪০

স্বপ্নের বিশ্বকাপে ইতিহাসের নতুন অধ্যায় লিখল স্বাগতিক যুক্তরাষ্ট্র। একদিকে ফোলারিন বালোগানের গোল, অন্যদিকে তার লাল কার্ড, নাটকীয়তায় ভরা লড়াইয়ে ১০ জন নিয়েও দারুণ লড়াই করে বসনিয়া ও হার্জেগোভিনাকে হারিয়েছে মার্কিনরা। ২৪ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম জয় তুলে নিয়ে শুধু শেষ ষোলোই নিশ্চিত করেনি, নিজেদের ফুটবল ইতিহাসেও যোগ করেছে স্মরণীয় এক অর্জন।

সানফ্রানসিসকোর বে অ্যারিয়া স্টেডিয়ামে বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মরিসিও পচেত্তিনোর দল। নিজেদের ইতিহাসে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় তুলে নিয়েছে দলটি। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী সোমবার সিয়াটলে তাদের প্রতিপক্ষ হবে বেলজিয়াম।

ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ও প্রাণবন্ত ফুটবল খেলেছে যুক্তরাষ্ট্র। প্রতিপক্ষ বসনিয়া পুরো ম্যাচেই ছিল অনেকটাই রক্ষণাত্মক, আর সেই সুযোগ কাজে লাগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রেখেছিল মার্কিনরা।

গ্যালারিভর্তি সমর্থকদের উচ্ছ্বাসের মাঝেই ম্যাচের ৪৫তম মিনিটে এগিয়ে যায় যুক্তরাষ্ট্র। বসনিয়ার গোলকিক মাঝমাঠে পাস দেন অধিনায়ক টিম রিম। সেখান থেকে মালিক টিলম্যানের বাড়ানো বল প্রতিপক্ষের পায়ে লেগে পৌঁছে যায় ফোলারিন বালোগানের সামনে। সুযোগ কাজে লাগিয়ে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেন তিনি।

এর আগে অবশ্য কয়েকটি সুযোগ তৈরি করেও গোল পায়নি যুক্তরাষ্ট্র। বালোগানের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়, আর পেনাল্টির দাবিও নাকচ করে দেন রেফারি।

দ্বিতীয়ার্ধের শুরুতে বসনিয়া আক্রমণের গতি বাড়ালেও ৬৪তম মিনিটে নাটকীয় মোড় নেয় ম্যাচ। তারিক মুহারেমোভিচের পায়ের ওপর স্টাড লাগানোর ঘটনায় ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) পর্যালোচনার পর সরাসরি লাল কার্ড দেখানো হয় বালোগানকে। ফলে শেষ প্রায় আধা ঘণ্টা ১০ জন নিয়েই খেলতে হয় যুক্তরাষ্ট্রকে।

একজন কম নিয়ে খেললেও দমে যায়নি স্বাগতিকরা। বরং ৮২তম মিনিটে ম্যাচের ভাগ্য পুরোপুরি নিজেদের দিকে টেনে নেয় তারা। বক্সের ঠিক বাইরে পাওয়া ফ্রি-কিক থেকে দারুণ বাঁকানো শটে গোল করেন মালিক টিলম্যান। বসনিয়ার গোলরক্ষক নিকোলা ভাসিল বল ছুঁয়েও রুখতে পারেননি।

শেষ দিকে বসনিয়া মরিয়া হয়ে আক্রমণ চালালেও যুক্তরাষ্ট্রের রক্ষণ ছিল দৃঢ়। যোগ করা সময়েও কয়েকটি সুযোগ তৈরি হলেও কোনোটি কাজে লাগাতে পারেনি তারা।

আমার বার্তা /জেএইচ

বিশ্বকাপ থেকে বিদায়ের সঙ্গে বাবাকেও হারালেন ডিআর কঙ্গোর কোচ

  বিশ্বকাপ থেকে বিদায়ের বেদনা যেন যথেষ্ট ছিল না। সেই কষ্টের মাঝেই আরও বড় ব্যক্তিগত শোকের

বিশ্বকাপ থেকে ‘নিষ্ঠুর’ বিদায়কে মেনে নিতে পারছেন না সেনেগাল কোচ

বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ ৮৬ মিনিট পর্যন্ত বেলজিয়ামের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও ম্যাচটি ৩-২

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে দায়িত্ব পেলেন সেই বিতর্কিত রেফারি

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার শেষ ৩২ এর ম্যাচ হবে বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায়। মায়ামির

সেনেগালকে কাঁদিয়ে আসরের শেষ ষোলোয় পা রাখল বেলজিয়াম

ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে বেলজিয়াম ছিল একেবারে বিদায়ের দ্বারপ্রান্তে। কিন্তু ফুটবল নামক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫৪ বছরের ইতিহাসে প্রথমবার ঐক্যমতে সরকার-বিরোধী দল: চিফ হুইপ

মিয়ানমারের জান্তার অভ্যুত্থান-পরবর্তী ৫ বছরে গৃহযুদ্ধে নিহত ১ লাখের বেশি

বিমানের কার্গোহোল থেকে ৪৫ কোটি টাকার সোনা উদ্ধার, কেউ আটক হয়নি

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর পুরোপুরি সফল: চীনা রাষ্ট্রদূত

অপহরণের পর ব্যবসায়ীকে হত্যা, তোশকে মোড়ানো মরদেহ উদ্ধার

জুলাই-আগস্টে ডেঙ্গুর ভয়াবহতা বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

পরকালের জন্য নিজেকে প্রস্তুত করুন ৩ উপায়ে

তিস্তা প্রকল্পে সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করবে চীন

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নির্বাচন করতে হলে শিক্ষকরা যেন চাকরি ছেড়ে চলে যায়: শিক্ষামন্ত্রী

মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ

গরম পানিতে লেবুর রস মিশিয়ে খাওয়া কি সত্যিই উপকারী?

হাজরে আসওয়াদ চুম্বনের ক্ষেত্রে যে ভুল থেকে সতর্ক করলেন শায়খ সুদাইস

যুক্তরাষ্ট্র থেকে আরও সোয়া দুই লাখ টন গম কিনছে সরকার

নিজেদের মধ্যে যোগাযোগ চ্যানেল খুলছে যুক্তরাষ্ট্র-ইরান

সন্ত্রাসবাদ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান বাংলাদেশের

আবারো রাখাইনে বিস্ফোরণ, বিকট শব্দে কাঁপছে টেকনাফ সীমান্ত

নতুন এআই টুল নিয়ে এলো টিকটক

বিশ্বকাপ থেকে বিদায়ের সঙ্গে বাবাকেও হারালেন ডিআর কঙ্গোর কোচ

বিশ্বকাপ থেকে ‘নিষ্ঠুর’ বিদায়কে মেনে নিতে পারছেন না সেনেগাল কোচ