ই-পেপার মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩

শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

আমার বার্তা অনলাইন:
৩০ জুন ২০২৬, ১০:৪৪

ম্যাচটা যেন ধীরে ধীরে অতিরিক্ত সময়ের দিকেই এগিয়ে যাচ্ছিল। জাপানের দুর্দান্ত রক্ষণ আর জায়ন সুজুকির দারুণ সেভে বারবার হতাশ হচ্ছিল ব্রাজিল। কিন্তু শেষ মুহূর্তে এসে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা দেখাল তাদের চিরচেনা জয়ের মানসিকতা। বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল মার্তেনেল্লির নাটকীয় গোলে অবশেষে জাপানের প্রতিরোধ ভেঙে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল।

হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার রাতে ফিফা বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচের প্রথমার্ধ শেষে জাপানকে ২-১ গোলের ব্যবধানে জয় তুলে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ব্রাজিল। কাইশু সানোর গোলে পিছিয়ে পড়ার পর সেলেসাওদের হয়ে সমতা ফিরিয়েছিলেন কাসেমিরো।

শুরুর বাঁশি থেকেই ব্রাজিল বলের দখল রাখলেও জাপান ছিল দারুণ সংগঠিত। শক্ত রক্ষণ আর আক্রমণে দ্রুত পাল্টা জবাব দিয়ে কার্লো আনচেলত্তির দলকে চাপে রাখে তারা। ২৯তম মিনিটে সেই চাপই ফল এনে দেয়। মাঝমাঠে কাসেমিরোর ভুল পাস কেড়ে নেন কাইশু সানো। এরপর দূরপাল্লার দুর্দান্ত শটে আলিসনকে পরাস্ত করে জাপানকে এগিয়ে দেন তিনি।

বিরতির আগে সেই ধাক্কা সামলাতে পারেনি ব্রাজিল। তবে দ্বিতীয়ার্ধে বদলে যাওয়া এক দল হয়ে মাঠে নামে তারা। আনচেলত্তি বদলি হিসেবে নামান এন্দ্রিককে, আর তাতেই গতি ফিরে পায় সেলেসাওদের আক্রমণ। তাতে আক্রমণের তীব্রতাও বাড়ে।

৫৬তম মিনিটে সমতায় ফেরে ব্রাজিল। গ্যাব্রিয়েল মাগালহায়েসের নিখুঁত ক্রসে উড়ে এসে শক্তিশালী হেডে গোল করেন কাসেমিরো। গোলের দুই মিনিট পরই প্রায় অবিশ্বাস্য এক গোল করে ফেলেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। মাঝমাঠ থেকে দৌড়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে নেওয়ার পর তাঁর শট পোস্টে লেগে ফিরে আসে।

এরপরও একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও দুর্দান্ত গোলকিপিংয়ে জাপানকে বাঁচিয়ে রাখেন জায়ন সুজুকি। ম্যাচ যত শেষের দিকে গড়িয়েছে, ততই নিজেদের অর্ধে সঙ্কুচিত হয়ে পড়ে জাপান। ব্রাজিল একের পর এক আক্রমণ চালিয়েও সফল হতে পারছিল না। অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ।

যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে নিজেদের বক্সের সামনে বল হারান আও তানাকা। সুযোগটি লুফে নেন ব্রুনো গিমারায়েস। তার চমৎকার থ্রু পাস ধরে এক টাচে নিয়ন্ত্রণে এনে বাঁ পায়ের নিখুঁত শটে দূরের পোস্ট ঘেঁষে বল জালে পাঠান গ্যাব্রিয়েল মার্তেনেল্লি। সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় ব্রাজিলের।

এই জয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরি কোস্ট। অন্যদিকে দুর্দান্ত লড়াই করেও শেষ মুহূর্তের হতাশা নিয়েই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো জাপানকে।

আমার বার্তা /জেএইচ

যৌন হয়রানির অভিযোগে বিসিবি নির্বাচক সজলকে বরখাস্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে দেশে ফিরেছেন বাংলাদেশ নারী দলের ক্রিকেটাররা। এরমধ্যেই নারী বিভাগ ক্রিকেট নিয়ে আসলো

আমরা ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসি: অ্যালিসন

বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে জাপানকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। জয়ের পর

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন কিংবদন্তি গোলরক্ষক নয়্যার

জার্মান ফুটবলের এক গৌরবময় অধ্যায়ের অবসান ঘটল। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশটির কিংবদন্তি

অবিশ্বাস্য! টাইব্রেকারে হেরে বিদায় নেদারল্যান্ডসের, শেষ ষোলোতে মরক্কো

থ্রিলার মুভির গল্পও যেন হার মানতে বাধ্য মরক্কো-নেদারল্যান্ডস ম্যাচের কাছে। মন্তেরেই স্টেডিয়ামে এই ম্যাচের পরতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যৌন হয়রানির অভিযোগে বিসিবি নির্বাচক সজলকে বরখাস্ত

দেশের ১১ ভাগ মানুষ আর্সেনিক দূষণের ঝুঁকিতে রয়েছে : মির্জা ফখরুল

আমরা ব্রাজিলিয়ানরাও বাংলাদেশকে ভালোবাসি: অ্যালিসন

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন কিংবদন্তি গোলরক্ষক নয়্যার

মরক্কো বিজয়ে মুসলিম যোদ্ধাদের ৭০ বছর সময় লেগেছিল যে কারণে

সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতকে পাকিস্তানের কড়া হুঁশিয়ারি

বুধবার থেকে ইউনিয়ন পর্যায়ে গবাদিপশুর কৃত্রিম প্রজনন সেবা বন্ধের ঘোষণা

চট্টগ্রাম-৪ আসনে নতুন করে নির্বাচনের বিষয়ে যা বললেন অ্যাটর্নি জেনারেল

পাকিস্তানের হামলায় নিহতের সংখ্যা গোপনের অভিযোগ, মোদি সরকারের বিরুদ্ধে তোপ

তিস্তায় কমছে পানি বাড়ছে ভাঙন, ঝুঁকিতে সেতু রক্ষা বাঁধ ও সড়ক

ইসলামি শিক্ষাকে জাতীয় উন্নয়নের মূলধারায় আনতে হবে : শিক্ষামন্ত্রী

মুন্সীগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্সের ঝোপে মিলল জীবিত নবজাতক

ইরানের অনুরোধেই আলোচনায় বসতে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

সেন্ট মার্টিনের গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল, ১০ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড

বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ, ডুবলো পাথরবোঝাই লাইটার

ফেসবুকে জাইমা রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট, যুবক গ্রেপ্তার

ফ্রিজড অর্থ থেকে ৬০০ কোটি ডলার পাচ্ছে ইরান, জানালেন পেজেশকিয়ান

ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!

শিক্ষাব্যবস্থাকে এক সুতোয় আনতে গুরুত্ব দিচ্ছে সরকার: মাউশি ডিজি

মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে রায় আজ