ই-পেপার সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপে ঝোড়ো ইনিংস খেলার রহস্য জানালেন জয়িতা

আমার বার্তা অনলাইন:
১৫ জুন ২০২৬, ১৪:০০

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ নারী দল। গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ৬ উইকেটের দারুণ এক জয় পায় নারী দল। এদিন ঝোড়ো ফিফটিতে দলের জয়ে বড় অবদান রেখেছেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা। মাত্র ৩৩ বলে ৫০ রানের ঝলমলে এক ইনিংস খেলেন তিনি।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে জয়িতা বলেছেন, ‘আমরা যেহেতু আগে বোলিং করেছি, তাই যখন দেখলাম লক্ষ্য ১৪০ রান, তখন মনে হয়েছে আমাদের খুব ভালো স্ট্রাইক রেটে ব্যাট করতে হবে। তাই আমি ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে চেয়েছি। ওপেনার হিসেবে পাওয়ারপ্লের সর্বোচ্চ ব্যবহার করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল।’

নিজের লক্ষ্য নিয়ে টাইগ্রেস ওপেনার বলেন, ‘আমার লক্ষ্য ছিল ওই সময়টাতে যত বেশি সম্ভব রান করা। কীভাবে পাওয়ারপ্লেকে সবচেয়ে ভালোভাবে কাজে লাগানো যায়, সেদিকেই মনোযোগ দিয়েছিলাম। এরপর সেট হয়ে গেলে বড় একটি ইনিংস খেলার চেষ্টা করতে চেয়েছি।’

ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি করেও সন্তুষ্ট নন এই ব্যাটার। তিনি আরও বলেন, ‘আমার লক্ষ্য হয়তো আমি পুরোপুরি করতে পারিনি, কারণ ফিফটি করার পরপরই আউট হয়ে গেছি। তবে তার আগে পর্যন্ত বড় ইনিংস খেলার চেষ্টা চালিয়ে গেছি এবং সেই অ্যাপ্রোচেই ব্যাট করেছি।’

জুয়াইরিয়া আরও বলেছেন, ‘(নিগার সুলতানা) জ্যোতি আপু ক্রিজে এসে আউট হয়ে গেলে একটু চাপ অনুভব করেছিলাম, কারণ তিনি আমাদের অন্যতম সেরা ব্যাটার। তবে আমাদের বাকি ব্যাটিং লাইনআপের ওপর আমাদের অনেক বিশ্বাস ছিল। আমি নিশ্চিত ছিলাম যে তাদের মধ্যে কেউ না কেউ দলকে জয়ের পথে নিয়ে যাবে।’

নিজের প্রথম বিশ্বকাপের প্রথম ম্যাচে বাড়তি কিছু করার তাগাদা ছিল কি না জয়িতার, ‘এটি ছিল টুর্নামেন্টের প্রথম ম্যাচ এবং আমারও প্রথম বিশ্বকাপ ম্যাচ। তাই আমার লক্ষ্য ছিল বিশেষ কিছু করা এবং দলের জন্য অবদান রাখা। আমি সর্বোচ্চ চেষ্টা করেছি এবং খুশি যে সামান্য হলেও দলের কাজে আসতে পেরেছি।’

বড় দলের বিপক্ষে ভালো করার টোটকাও জানালেন এই ওপেনার। তিনি আরও বলেন, ‘সামনে আমাদের কয়েকটি শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ আছে। আমার প্রধান দায়িত্ব পাওয়ারপ্লের ভালো ব্যবহার করা, তাই আমি সেটাই করে যেতে চাই। বড় দলগুলোর বিপক্ষেও পাওয়ারপ্লে কাজে লাগিয়ে দলের জন্য যেন বড় ইনিংস খেলতে পারি।’

আমার বার্তা /জেএইচ

ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল

বিশ্ব ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর প্রতিযোগিতায় বিপিএলের অবস্থান এখন তলানিতে। বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) প্রকাশিত সর্বশেষ

ব্রাজিলের ১-৭, কুরাসাওয়ের ১-৭ : স্কোর একই, তবে বাস্তবতা ভিন্ন

২০১৪ সালের বিশ্বকাপে জার্মানির কাছে ব্রাজিলের সেই ঐতিহাসিক ১-৭ গোলের হার এবং ২০২৬ বিশ্বকাপে কুরাসাওয়ের

বিশ্বকাপে সুইডেনের গোল উৎসব, তিউনিসিয়াকে গুঁড়িয়ে দাপুটে জয়

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সুইডেন। মিডফিল্ডার ইউসেফ আয়ারি দূরপাল্লার দুর্দান্ত শটে গোল

১ উইকেটের রুদ্ধশ্বাস জয়ে হোয়াইটওয়াশ থেকে বাঁচলো অস্ট্রেলিয়া

শেষদিকে ম্যাচটা জমিয়ে তুলেছেন শরিফুল ইসলাম। ৬ উইকেট তুলে অজি শিবির আতঙ্ক ধরিয়েছেন এই পেসার।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক আইজিপি বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: দুদক

ভারতের দূতকে তলব করে কড়া প্রতিবাদ জানালো বাংলাদেশ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সংসদে ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট পেশ, ঘাটতি ২ লাখ কোটি টাকা

কৃষকের হাতের নাগালে দুই হাজার ছোট হিমাগার বানাবে সরকার

পুরোনো রেল নিলামে বিক্রি সম্ভব নয়, দুর্ঘটনা রোধে নেওয়া হচ্ছে পদক্ষেপ

নজরুল বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র ও গণমাধ্যম বিষয়ক কর্মশালা

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

রাজধানীর তিন বাস টার্মিনাল সরিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

অর্থনীতি স্থিতিশীল হয়ে গেলে আমরা সমৃদ্ধির পথে যাবো: অর্থমন্ত্রী

ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে সবার নিচে বিপিএল

রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনে ইইউর সহযোগিতা চাইলেন মন্ত্রী

হত্যা মামলায় আবুল বারকাতের জামিন মেলেনি, আটকে গেল কারামুক্তি

বেনজীরকে দেশে ফেরানো নিয়ে যা বললেন চিফ প্রসিকিউটর

দেশের গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তোল যায়নি: তথ্যমন্ত্রী

উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার

কোস্ট গার্ডের অভিযানে ৩৩ লাখ টাকার মাদক ও অবৈধ ভারতীয় ঔষধ উদ্ধার

বাজেটে নির্মাণসামগ্রীর কর বৃদ্ধি ও নতুন গেইন ট্যাক্স প্রত্যাহারের দাবি

ফ্যামিলি কার্ডে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ, ৪ কোটি পরিবার পাবে সুবিধা

বাজেট চিন্তাশীল হলেও নীতিকাঠামো দুর্বল, পুরোনো পথে হাঁটা দুঃখজনক