ই-পেপার শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩

মিরপুরে রাওয়ালপিন্ডির সুখস্মৃতি ফেরানোর লড়াই বাংলাদেশের

আমার বার্তা অনলাইন
০৮ মে ২০২৬, ০৯:২২

পাকিস্তানের বিপক্ষে টেস্ট মানেই দুই বছর আগে রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের সুখস্মৃতি। কখনোই টেস্টে বাংলাদেশের কাছে পরাজিত না হওয়া পাকিস্তান দল সত্যিই ধবলধোলাই হলো নিজেদের ঘরের মাঠেই। সেই সিরিজের আগে বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়ের সংখ্যা ছিল ৬টি। সেই সিরিজকে দুই দলের টেস্ট সম্পর্কের নতুন অধ্যায় হিসেবেই দেখা হয়।

এবারের সিরিজটি অদ্ভুত এক সময়ে আয়োজিত হচ্ছে বলা যায়। গেল ছয় মাসে সাদা জার্সিতে মাঠে নামেনি দুই দলের কেউই।বাংলাদেশের সবশেষ টেস্ট সিরিজ ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে, যেখানে তারা সহজ জয় পেয়েছিল। অন্যদিকে পাকিস্তান সবশেষ টেস্ট খেলেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, যে সিরিজ ১-১ সমতায় শেষ হয়। গত ১৪ মাসে এটিই পাকিস্তানের একমাত্র লাল বলের আন্তর্জাতিক ক্রিকেট।

এই সময়টায় পাকিস্তান পুরোপুরি মনোযোগী ছিল টি-টোয়েন্টি ক্রিকেটে। ভারত ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির পাশাপাশি দেশটির ক্রিকেটাররা ব্যস্ত ছিল পাকিস্তান সুপার (পিএসএল) লিগের মৌসুম নিয়ে। পিএসএল শেষ হওয়ার মাত্র চার দিন পরই মিরপুরে শুরু হচ্ছে প্রথম টেস্ট।

বাংলাদেশও ছিল না খুব একটা খেলার মধ্যে। নিরাপত্তার কারণে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। এরপর তারা পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ। তবে ইতিবাচক দিক হলো, ২০২৬ সালে এখন পর্যন্ত খেলা সব আন্তর্জাতিক সিরিজেই জয় পেয়েছে বাংলাদেশ।

২০২৪ সালের ঐতিহাসিক সিরিজে বাংলাদেশের পেস আক্রমণ পাকিস্তানের চেয়ে অনেক বেশি কার্যকর ছিল। হাসান মাহমুদ ও তাসকিন আহমেদের সুইং এবং নাহিদ রানার গতি পাকিস্তানি ব্যাটারদের ভোগায়। বিশেষ করে নাহিদ রানা এখন আরও দুর্দান্ত ছন্দে আছেন। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে উজ্জ্বল পারফরম্যান্সের পর সম্প্রতি পিএসএল ফাইনালেও নজর কাড়েন তিনি। বিসিবির বিশেষ অনুমতি নিয়ে সেই ম্যাচ খেলেছিলেন এই পেসার।

বাংলাদেশের চার পেসারের সম্ভাব্য আক্রমণে নাহিদ ও তাসকিনের সঙ্গে থাকতে পারেন শরিফুল ইসলাম ও এবাদত হোসেন। ফলে পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে কঠিন পরীক্ষার মুখে পড়তে হতে পারে।

তবে পাকিস্তান চাইবে মিরপুরের উইকেট যেন স্পিন সহায়ক হয়। ২০২৪ সালে বাংলাদেশের কাছে হারের পর থেকেই নিজেদের কৌশলে পরিবর্তন আনে তারা। প্রথম টেস্টে পুরোপুরি পেসনির্ভর আক্রমণ নিয়ে নামলেও পরে স্পিনবান্ধব উইকেট তৈরি করতে শুরু করে পাকিস্তান। সেই সুযোগ কাজে লাগিয়ে দুর্দান্ত সাফল্য পেয়েছেন সাজিদ খান ও নোমান আলী।

মিরপুরের উইকেট স্পিনারদের সহায়তা করলে পাকিস্তান বিশ্বাস করবে, তারা স্বাগতিকদের সঙ্গে সমানতালে লড়াই করতে পারবে। এখন পর্যন্ত দুই দল ১৫ টেস্টে মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তান জিতেছে ১২টিতেই, একটি টেস্ট ড্র হয়েছে। বাংলাদেশের জয় দুই টেস্টে।

আমার বার্তা/জেএইচ

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

মুহাম্মদ আব্বাসের বল কাভার ড্রাইভ অঞ্চল দিয়ে সীমানাছাড়া করতেই ব্যাট ও হেলমেট হাতে শূন্যে লাফিয়ে

মাইলফলক গোলে দলকে বড় জয় উপহার রোনালদোর

চার বছরে প্রথমবার কোনো শিরোপা জয়ের স্বপ্ন বুনছে আল নাসর। দলের প্রধান তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোও

ফিক্সিংয়ে অভিযুক্ত ক্রিকেটারসহ ৫ জনকে নিষিদ্ধ করলো বিসিবি

সর্বশেষ বিপিএল নিয়ে ওঠা দুর্নীতির অভিযোগ তদন্ত করার পর বিসিবি অন্তত ৫ জনের ওপর নিষেধাজ্ঞা

লোকসান প্রায় ১৬ কোটি, বুলবুলকে জবাবদিহিতার কথা বললেন তামিম

সবশেষ বিপিএল শেষ হয়েছে মাস চারেক হলো। তবে তার রেশ এখনো কাটেনি। মালিকানা এবং পেমেন্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে বড় সুখবর

কোচিংয়ে গিয়ে ধর্ষণের শিকার শিশু শিক্ষার্থী, আসামি গ্রেপ্তার

৫ ম্যাচে চতুর্থ সেঞ্চুরি করলেন শান্ত, ছুটছে বাংলাদেশও

সন্তানের পিতৃত্ব নির্ধারণে ইসলামের নীতিমালা

থ্যালাসেমিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি জরুরি: প্রধানমন্ত্রী

ইন্দোনেশিয়া আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে নিত্যপণ্যের দাম বাড়ানো গ্রহণযোগ্য নয়: বাণিজ্যমন্ত্রী

বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর: হাসান মাহমুদ টুকু

শিক্ষকরা ‘সহযোগী বইয়ের’ তালিকা দেবেন, গাইড বইয়ের দরকার হবে না

ঈদ উপলক্ষ্যে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আমাদের রাজনীতি সুন্দর না, পরিচ্ছন্ন না: মির্জা ফখরুল

মাদরাসাছাত্রী ধর্ষণ-অন্তঃসত্ত্বা: চিকিৎসকে হত্যা-ধর্ষণের হুমকিতে থানায় ডায়েরি

জীবাশ্ম জ্বালানি মুক্ত ভবিষ্যতের দাবিতে তরুণদের সমাবেশ

দেড় বছরে গণমাধ্যমের ওপর যেভাবে হামলা হয়েছে, তা বিশ্বে বিরল: ইফতেখারুজ্জামান

ডাকাতি প্রতিরোধে টহলে গিয়ে প্রাণ হারালেন নৌ পুলিশ সদস্য

দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতার ব্যাপারে কড়া সতর্কবার্তা

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আজ

ডায়াবেটিস হওয়া মানেই তুমি হার্টের রোগী

সবজির বাজার চড়া, বেশিরভাগের দাম ৮০ থেকে ১০০

পরিচয় মিলেছে সীমান্তে উদ্ধার হওয়া সেই অজ্ঞাত মরদেহের