ই-পেপার শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

লেভেল থ্রি-কোর্সে প্রথম রাজ্জাক, দ্বিতীয় হান্নান যৌথ তৃতীয় নাফীস-ডলার

আমার বার্তা অনলাইন:
১৫ এপ্রিল ২০২৬, ১৮:১০

২০২৫ সালের সেপ্টেম্বরে বিসিবির অধীনে অনুষ্ঠিত হয়েছিল লেভেল-থ্রি কোচিং কোর্স। যেখানে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছিলেন ৩০ জন কোচ। সম্প্রতি সেই কোর্সের ফলাফল এসেছে বিসিবির হাতে। বোর্ড সূত্রে জানা গেছে, সেই পরীক্ষায় অংশগ্রহণ করা সকল কোচই (৩০ জনের অংশগ্রহণ) পাস করেছেন।

আজ বুধবার তাদের হাতে আনুষ্ঠানিকভাবে সার্টিফিকেট তুলে দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। যেখানে প্রথম হয়েছেন আব্দুর রাজ্জাক, দ্বিতীয় হান্নান সরকার এবং তৃতীয় যৌথভাবে শাহরিয়ার নাফীস, ডলার মাহমুদ।

এই কোর্সে অংশ নেওয়া ৩০ জনের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন শাহরিয়ার নাফীস, হান্নান সরকার, তালহা জুবায়ের, রাজিন সালেহ, আব্দুর রাজ্জাক, রবিউল ইসলাম, ডলার মাহমুদ, তুষার ইমরান, আলমগীর কবির, জাভেদ ওমর, নাজমুল হোসেন, ফাতেমা জোহরা, জাহাঙ্গীর আলম, মন্টু দত্তের মতো কোচরা।

দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশে হয়েছে এই লেভেল থ্রি কোচিং কোর্স। লম্বা সময় পর গেল বছর ১৫ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর বিসিবির আয়োজনে অনুষ্ঠিত হয় এই কোর্স। সবশেষ ২০০৯ সালে (লেভেল থ্রি) কোর্স হয়েছিল, তবে সেটি ছিল আইসিসি-এসিসির উদ্যোগে। এবার বিসিবির উদ্যোগে হয় এই লেভেল থ্রি কোর্স। যেখানে অস্ট্রেলিয়ার প্রশিক্ষকরা প্রশিক্ষণ করিয়েছেন।

আমার বার্তা/এমই

নিউজিল্যান্ডের বিপক্ষেও উন্নতির কথা জানালেন সিমন্স

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে লড়ছে বাংলাদেশ দল। টস হেরে ফিল্ডিং করছে স্বাগতিক বাংলাদেশ।  মাঠে

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ, তদন্তে নামল আইসিসি

  ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের একটি ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ উঠেছে। এই অভিযোগের তির ধেয়ে গেল কানাডার একটি

রিয়ালের জালে চার গোল দিয়ে সেমিফাইনালে বায়ার্ন

উয়েফা চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনাল পর্বের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের মাঠে ২-১ গোল ব্যবধানে জিতেছিল

এখন আর জীবনে কিছুতেই অবাক হই না: বিসিবি সভাপতি পরিবর্তন নিয়ে সিমন্স

নিউজিল্যান্ড সিরিজের সংবাদ সম্মেলন করতে এসে ফিল সিমন্সকে উত্তর দিতে হয়েছে বারবার বিসিবি সভাপতি পরিবর্তন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৮ যাত্রীর সবাই নিহত

কক্সবাজার সীমান্তে দুস্থদের বিনামূল্যে চিকিৎসা দিলো বিজিবি

বাজারে অকটেন সরবরাহ ২৫% বাড়ানোর পরিকল্পনা বিপিসির

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি পেল বাংলাদেশ

মুক্তিযুদ্ধের ৫৬ বছরেও প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি: ফখরুল

হরমুজ নিয়ে ৪০ দেশের বৈঠক ডাকল যুক্তরাজ্য-ফ্রান্স

ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় ৩ ঘোড়াসহ দুইজন নিহত

নিউজিল্যান্ডের বিপক্ষেও উন্নতির কথা জানালেন সিমন্স

নরসিংদীতে অভিযান চালিয়ে ৯ হাজার লিটার তেল জব্দ

যুদ্ধের প্রভাবে উৎপাদন ব্যয় বৃদ্ধি, চীনের বৃহত্তম বাণিজ্য মেলায় উদ্বেগ

টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিক্সিংয়ের গুরুতর অভিযোগ, তদন্তে নামল আইসিসি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরুর অনুমতি

১০ মিনিটে তৈরি করুন আফগানি চিকেন কাবাব মালাইকারি

ঢাকাসহ দেশের সব বিভাগে ঝড়ো বৃষ্টির আভাস

ভূমি দখলের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন

ইউটিউবে চাইলেই এখন বন্ধ করা যাবে ‘শর্টস’ ফিচার

দেশের ইতিহাসে সবচেয়ে বেশি জ্বালানি মজুত আছে এখন: প্রতিমন্ত্রী

হরমুজ থেকে মাইন অপসারণে নতুন যে যুদ্ধজাহাজ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন করলো আইএমএফ ও বিশ্বব্যাংক

জুলাই সনদকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না: এটিএম আজহার