ই-পেপার শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩৩

৮০০ কোটি টাকার জমি ৪০০ কোটিতে বিক্রির ছক: স্বার্থান্বেষী চক্রের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
২১ জানুয়ারি ২০২৬, ২১:১৮

নাসা গ্রুপের কিছু গুরুত্বপূর্ণ জমি বিক্রি নিয়ে গুরুতর প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, প্রতিষ্ঠানটির উচ্চপর্যায়ের কিছু ব্যবস্থাপনা কর্মকর্তা এবং বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী প্রশাসনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনের ব্যক্তিগত কমিশন ও আর্থিক সুবিধা লাভের উদ্দেশ্যে এই ভূমি বিক্রির উদ্যোগ নিচ্ছেন।

বিশেষভাবে উদ্বেগজনক বিষয় হলো- এই জমিগুলো বর্তমান বাজারমূল্যের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম দামে বিক্রির পরিকল্পনা করা হচ্ছে। এতে করে জমির প্রকৃত মূল্য আড়াল করে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী অতিরিক্ত অর্থ আত্মসাতের সুযোগ পেতে পারে। এমন অনৈতিক প্রক্রিয়া বাস্তবায়িত হলে সংশ্লিষ্ট ঋণদাতা ব্যাংক জমির ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হবে এবং নাসা গ্রুপের ঋণ পরিশোধ সক্ষমতাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এর পরিণতি হবে ভয়াবহ।

একদিকে ব্যাংক তার ঋণ সুরক্ষার বাস্তব ভিত্তি হারাবে, অন্যদিকে প্রতিষ্ঠানটি ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে আরও গভীর সংকটে নিমজ্জিত হবে। ফলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে উভয়পক্ষই- ঋণদাতা ও ঋণগ্রহীতা- যার প্রভাব পড়বে সামগ্রিক আর্থিক খাত ও বিনিয়োগ পরিবেশের ওপর। এমন প্রেক্ষাপটে স্পষ্টভাবে বলা যায়, কোনো স্বার্থান্বেষী বা সুবিধাভোগী গোষ্ঠীর হাতে গুরুত্বপূর্ণ সম্পদ বিক্রির দায়িত্ব ছেড়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বরং সংশ্লিষ্ট ব্যাংকের উচিত আইনসম্মত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় সম্পদের মূল্যায়ন ও বিক্রয় প্রক্রিয়া নিজ দায়িত্বে পরিচালনা করা, যাতে প্রকৃত বাজারমূল্য নিশ্চিত হয় এবং জনস্বার্থ ও আর্থিক স্থিতিশীলতা রক্ষা পায়। এই ইস্যুতে সংশ্লিষ্ট সব পক্ষের জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

আমার বার্তা/এমই

বাউবি'র উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের বিরুদ্ধে যতসব অভিযোগ

বিগত সরকারের আমলেও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়ায় সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ ছিল।এদিকে  জুলাই

অবশেষে ওএসডি হলেন বিপিসি চেয়ারম্যান আমিন উল আহসান

বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) চেয়ারম্যান আমিন উল আহসানের বিরুদ্বে অসংখ্য অভিযোগ। কিন্তু বরাবরই থেকেই গেছে

মিরপুর বিআরটিএ রুট পারমিট শাখায় ফয়েজের বিরুদ্ধে গুরুতর অভিযোগ!

মিরপুর বিআরটিএ এর বর্তমান সহকারী পরিচালক রুট পারমিট শাখার ফয়েজের কর্মরত ছিলেন মিরপুর বিআরটিএর মোটরসাইকেল

মহাসংকটে দেশের গ্যাস খাত!

সময় যনিয়ে আসছে  একে একে সবপথ (বিকল্প) বন্ধ হয়ে যাচ্ছে, মহাসংকটের দিকে এগিয়ে চলছে  দেশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমানের নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ

জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: সালাহউদ্দিন

অনেক দিন পর চমৎকার ও স্বচ্ছ নির্বাচন হয়েছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের অপেক্ষা

তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর অভিনন্দন

দেশের মানুষ সব সময় রাজনৈতিক সংকটে সঠিক সিদ্ধান্ত নিয়েছে: মঈন খান

তিন আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন

তারেক রহমানকে জামায়াতের ডা. খালিদুজ্জামানের অভিনন্দন

রাজশাহীর চারটিতে বিএনপি ও দুটিতে জয় পেয়েছে জামায়াত

দেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী এমপি হান্নান মাসউদ

২৯৭ আসনের গেজেট আজ

চোটের থাবায় পাল্টে গেল দুই দলের বিশ্বকাপ স্কোয়াড

ভারত-পাকিস্তানের লড়াইয়ে যে দ্বৈরথে নজর থাকবে

কিশোরগঞ্জের ছয়টি আসনের ৫টিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র

তারেক রহমানকে জাতীয় পার্টির একাংশের অভিনন্দন

২১,৬১৪ ভোট বেশি পেয়ে বিজয়ী জামায়াতের আমির

রাজশাহী বিভাগের একমাত্র নারী প্রার্থী পুতুলের বাজিমাত

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের অঘটন

৪ দিন পর স্বাভাবিক হলো এমএফএস-ইন্টারনেট ব্যাংকিংয়ের লেনদেন

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের অভিনন্দন