ই-পেপার রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

তরুণদের সরলপথে চলতে ইসলামের নির্দেশনা

আবিদ রহমান
০৩ অক্টোবর ২০২৬, ১৮:২৮
আপডেট  : ০৩ অক্টোবর ২০২৬, ১৮:৩৩

আবিদ রহমান

ভবিষ্যৎ সমাজের কথা ভাবলে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা সবসময়ই সামনে আসে। তারুণ্য শুধু ভবিষ্যত নয়, বর্তমান সমাজেরও গুরুত্বপূর্ণ অংশ। এই সময়ের উদ্যম, জ্ঞান, সময় ও সৃজনশীলতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে ব্যক্তি ও সমাজ উভয়ই উপকৃত হয়।

তরুণ ও বয়স্ক প্রজন্মের সম্পর্ক নিয়ে ভাবা জরুরি। কীভাবে এই দুই বয়সী গোষ্ঠী একে অন্যের পরিপূরক হতে পারে? কেন তরুণ ও বয়স্কদের মধ্যে সামাজিক সংহতি গড়ে তোলার কথা ভাবতে হবে? সমাজের উন্নতির জন্য তারা কীভাবে সামাজিক উদ্যোগে আরও কার্যকরভাবে কাজ করতে পারে? এগুলো ভাবার মতো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। কারণ তারুণ্য শুধু ভবিষ্যতের বিষয় নয়, বর্তমানেরও অবিচ্ছেদ্য অংশ।

সামাজিক সংহতি গড়ে তোলা : মহানবী হজরত মুহাম্মদ (সা.) একটি হাদিসে বলেছেন, যে আমাদের ছোটদের প্রতি দয়া করে না এবং বড়দের সম্মান করে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়।(তিরমিজি)

সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ এই হাদিসে মহানবী (সা.) তরুণ ও বয়স্ক—এই দুই প্রজন্মের মধ্যে একটি আদর্শ সম্পর্কের দিকনির্দেশনা দিয়েছেন। মহানবী (সা.) বুঝিয়েছেন, পূর্ণাঙ্গ মুমিনের মধ্যে এই দুটি গুণ থাকা উচিত। এগুলো না থাকলেও ব্যক্তি মুমিন থাকেন, তবে আল্লাহর কাছে তার মর্যাদা কমে যায়।

মুমিন ছোটদের প্রতি দয়া দেখায়। তাদের ভালোবাসা, মনোযোগ, আস্থা ও ক্ষমা দিয়ে পাশে থাকে। অন্যভাবে বললে, এগুলো এমন কিছু গুণ, যা পরামর্শ ও দিকনির্দেশনার মাধ্যমে তরুণদের ক্ষমতায়নের গুরুত্বপূর্ণ উপাদান। ভালোবাসা ও যত্নই এমন সম্পর্ক তৈরি করে, যা পরামর্শদানের উদ্দেশ্যকে কার্যকরভাবে এগিয়ে নেয়।

সক্ষম তরুণদের ওপর আস্থা রাখা তাদের ক্ষমতায়নের অন্যতম কার্যকর উপায়। মহানবী (সা.) তরুণ সাহাবিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের সুযোগ দিয়ে তাদের ওপর আস্থা রাখতেন। এর একটি দৃষ্টান্ত মুসআব ইবনে উমাইর (রা.)।

ইসলামের প্রাথমিক যুগে মহানবী (সা.) তাকে ইয়াসরিবের ছোট মুসলিম সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলেন, যাতে তিনি তাদের ইসলামের শিক্ষা দেন ও পথ দেখান। তার সফল দাওয়াত ও দিকনির্দেশনার ফলে অনেক মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়। একপর্যায়ে এর পথ ধরেই ইয়াসরিব পরবর্তী সময়ে মদিনা হিসেবে পরিচিত হয়ে ওঠে।

তরুণদের ক্ষমতায়নের প্রক্রিয়ায় ভুল-ত্রুটি হতেই পারে। এমন পরিস্থিতিতে শুধু এটুকু বলা যে, ঠিক আছে, কোনো সমস্যা নেই—এমন ক্ষমাশীল আচরণ তরুণদের মধ্যে আশা ও এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি করতে পারে। তরুণদের প্রতি এ ধরনের দয়াশীল আচরণ তাদের মধ্যে বড়দের প্রতি সম্মান ও শ্রদ্ধার সংস্কৃতিও গড়ে তুলতে সাহায্য করে।

এটি তরুণ ও বয়স্ক দুই প্রজন্মের পারস্পরিক দায়িত্ব। ওপরের হাদিসের আলোকে তরুণদেরও নিজেদের মধ্যে বয়স্কদের প্রতি সম্মানবোধ গড়ে তুলতে হবে। এতে তারা বিনয় ও মর্যাদার সঙ্গে বয়সের পরবর্তী পর্যায়ে পৌঁছাতে পারবে।

শিশুদের প্রতি মহানবীর (সা.) ভালোবাসা ও মমতা

শিশুরা আমাদের জন্য আল্লাহর দেওয়া আমানত। তাদের সঠিকভাবে বেড়ে ওঠার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া প্রয়োজন।

অসুস্থ ব্যক্তির ইশারায় সালাত আদায়    

সালাত ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদত। আর এটি প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের ওপর নির্ধারিত ফরজ আমল। তবে

ইসলাম গ্রহণ করেছেন এক পরিবারের ৫ জন

নওগাঁর ধামইরহাটে স্বেচ্ছায় খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন একই পরিবারের পাঁচ সদস্য।

মালয়েশিয়ার কুয়ালা টেরেঙ্গানু ক্রিস্টাল মসজিদ

পৃথিবীতে ছড়িয়ে থাকা অসংখ্য মসজিদ শুধু ধর্মীয় স্থান নয়, বরং তা ইসলামের মহান স্থাপত্যশিল্পের প্রতিফলন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃত্বে আলোচনায় এম. কফিল উদ্দিন আহমেদ

পূবাইলে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট

টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

প্রাইম ফাইন্যান্স অবসায়ন ও আমানত ফেরতের দাবি

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন

খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গু‌লি করে হত্যা

গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণকে নিরাপদ রাখতে সাইবার আইন: তথ্য প্রতিমন্ত্রী

বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শাহজালালে পৃথক অভিযানে সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলা‌দেশ‌কে দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দে‌খে না ইইউ: মাইকেল মিলার

সেপ্টেম্বরে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩ জন

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক

শাহজালালে মালয়েশিয়ার নাগরিকের কাছে মিললো ৮ কোটি টাকার সোনা

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৪ হাজার

অক্টোবরে বঙ্গোপসাগরে ৩ লঘুচাপের শঙ্কা, একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে