ই-পেপার বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বিএনপি: গয়েশ্বর

আমার বার্তা অনলাইন:
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩:২১

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে বিএনপি বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, এর অর্থ এই নয় যে বিএনপি তাদের সঙ্গে মারামারি করতে যাবে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) নেতাকর্মীদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, চব্বিশের ৫ আগস্টের পতনের মধ্য দিয়ে আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। হয়তো কেউ কেউ বলবেন, তিনি স্বেচ্ছায় গেছেন। কিন্তু এত দিন তো স্বেচ্ছায় যাননি। আন্দোলনের মুখে এবং জনগণের স্রোতের মুখেই তাকে চলে যেতে হয়েছে। তবে আওয়ামী লীগের অনেকে চলে গেলেও তাদের চরিত্র ধারণকারী কিছু লোক এখনো রয়েছে।

তিনি বলেন, মাঝে মাঝে তাদের কর্মকাণ্ডের আলামত দেখা যায়। জনজীবনে অস্থিরতা সৃষ্টি করা এবং গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা হচ্ছে। কোথাও কোথাও ভোরবেলায় ককটেল ফাটানো ও বোমা বিস্ফোরণের মতো ঘটনা ঘটছে।

সারা দেশের মানুষকে আশ্বস্ত করে বিএনপির স্থায়ী কমিটির এই সিনিয়র সদস্য বলেন, জাতীয়তাবাদী দলের সব স্তরের নেতাকর্মীরা জনগণের পক্ষে রয়েছেন। গণতন্ত্রের অগ্রযাত্রা কোনো অবস্থাতেই ব্যাহত হতে দেওয়া হবে না। এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করতে দেওয়া হবে না।

জনগণের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব প্রশাসনের উল্লেখ করে তিনি বলেন, যারা গোপনে নানা ধরনের কর্মকাণ্ড ও নাশকতায় ব্যস্ত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। জনগণের নিরাপত্তার জন্য সবাইকে সচেতন থাকতে হবে।

গয়েশ্বর বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে লক্ষ্য- বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব- আজকে তা পুনঃপ্রতিষ্ঠার সূচনা করতে পেরেছি।

জাতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদককে বহিষ্কার

সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ, দলীয় পদ ব্যবহার করে অনিয়ম এবং দলীয় সম্পদ কুক্ষিগত করার অভিযোগে জাতীয়

সালমান মুক্তাদিরের স্টুডিও ভবনে হামলায় গ্রেপ্তার সেই মিজানুর জামায়াত এমপির জামাতা

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার ইসিবি চত্বর এলাকার নিউগিনি প্রোপার্টিজের আবাসন প্রকল্পে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে

স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়: নাহিদ ইসলাম

বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে দেশের আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয়

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তাসনিম জারার

রাজধানীর মিরপুর-১ এলাকার রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুর লুটপাটের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদককে বহিষ্কার

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও মামলা হবে: ডিএনসিসি প্রশাসক

নুসরাত হত্যা : সিরাজ উদদৌলাসহ ৪ জনের খালাস চেয়ে আপিল

সেমির লড়াইয়ে নামছে বাংলাদেশ ও পাকিস্তান, বৃষ্টি হলেই বিপদ!

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদুল ফিতর ও আজহাকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালে ভর্তি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

১০ ম্যাচের নিষেধাজ্ঞা, তবু আর্জেন্টিনা ক্যাম্পে প্যারেদেস

চট্টগ্রামে মাদক কারবার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গ্রেপ্তার ৩

দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে, তারিখ-মাস ঠিক হয়নি: দীনেশ ত্রিবেদী

অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা

ফুটপাতে উচ্ছেদ অভিযানে সিটি করপোরেশনের গাড়িতে আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা এজ্জাহরা এল মনসুরি

সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু

৫০ থেকে ১৫১ শয্যায় উন্নীত হচ্ছে প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

বহুপাক্ষিকতা, ফিলিস্তিন ও বৈশ্বিক ন্যায়বিচারের নতুন আহ্বান