ই-পেপার শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

এভাবেই কি জনগণকে ধোঁকা দেওয়া হবে: মাহফুজ আলম

আমার বার্তা অনলাইন
২৪ এপ্রিল ২০২৬, ১০:১০

বর্তমান রাজনৈতিক বাস্তবতা, সংসদের ভেতর-বাইরের আচরণ এবং সাধারণ মানুষের ক্রমবর্ধমান দুর্ভোগ নিয়ে তীব্র ও প্রশ্নবিদ্ধ মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। এতে রাষ্ট্র পরিচালনা, রাজনৈতিক সংস্কৃতি এবং জনজীবনের সংকট নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ পেয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

মাহফুজ আলম লেখেন, দুই সপ্তাহ ধরে চলতে থাকা সংস্কার ও বিচারের আলাপ কোথায় হারিয়ে গেল? বর্তমানে রাষ্ট্র সংস্কার বা ইনসাফ কায়েমের আলোচনার চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে ভাগ-বাটোয়ারার রাজনীতি।

তিনি লেখেন, জ্বালানি সংকটের কারণে আজ কৃষকের মৃত্যু হচ্ছে এবং নিরবচ্ছিন্ন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সেসঙ্গে হামের প্রকোপে শিশু মৃত্যু, অর্থনীতির বেহাল দশা ও নাগরিক নিরাপত্তাহীনতার মতো গুরুতর বিষয়গুলো এখন আলোচনার বাইরে চলে গেছে।

সংসদের ভেতরের এবং বাইরের কার্যক্রমকে তিনি ‘বাটোয়ারার রাজনীতি’ হিসেবে অভিহিত করেছেন। তিনি প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, দুপুরে এক পক্ষ মারবেন আর রাতে আরেক পক্ষ মারবেন, এভাবেই কী জনগণকে ধোঁকা দেওয়া হবে?

বিশেষ করে সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা এবং স্থানীয় সরকার ব্যবস্থায় তাদের হস্তক্ষেপের কঠোর সমালোচনা করেছেন তিনি। স্থানীয় সরকারের অফিস এমপিদের হাতে ছেড়ে দেওয়া এবং তাদের জন্য নতুন গাড়ি, বিলাসিতা বলেও মন্তব্য করেছেন তিনি।

আমার বার্তা/জেএইচ

শাহবাগে সাংবাদিকদের পিটুনি: দুঃখপ্রকাশ করলো ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন শাহবাগ থানায় একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে

ঢাবিতে ছাত্রদল-শিবিরের মধ্যে সংঘর্ষ : সাংবাদিকসহ আহত ১২

জাইমা রহমানকে নিয়ে সামাজিক মাধ্যমের পোস্টকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে

সংসদে নারী আসনের সদস্যদের ভূমিকাও জরুরি: সেলিমা রহমান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, সংরক্ষিত মহিলা আসনে যারা এসেছেন, তারাও সংসদে তাদের

সংরক্ষিত নারী আসন: এনসিপির প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির নেত্রী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাহবাগে সাংবাদিকদের পিটুনি: দুঃখপ্রকাশ করলো ছাত্রদল

সবজির বাজার স্থিতিশীল, বাড়ল চাল-চিনির মূল্য

ঢাকাসহ ২১ জেলায় থাকবে গরমের দাপট

হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেলে নতুন ভর্তি ৪৭ শিশু

ট্রাম্পের কটাক্ষের কড়া জবাব দিলো ভারত

হরমুজ প্রণালিতে ‘বন্ধুপ্রতিম’ দেশগুলোর জন্য ফি মওকুফ করলো ইরান

ঢাবিতে উদ্ভূত পরিস্থিতিতে ২ তদন্ত কমিটি গঠন

যে কারণে পিএসএলে আর ফেরা হচ্ছে না মোস্তাফিজ-নাহিদের

সাতক্ষীরায় বিপুল পরিমাণ রাসায়নিক মিশ্রিত আম জব্দ

হামজাদের কোচ হতে ৩০০ আবেদন, কাদের প্রাধান্য দিচ্ছে বাফুফে?

ইরান যুদ্ধে ফুরিয়ে আসছে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক অস্ত্রভাণ্ডার

মাদুরোকে ধরার অভিযানে অংশ নেওয়া মার্কিন সেনা গ্রেফতার

বিজেপি জ্বলছে আর লুচির মতো ফুলছে : মমতা ব্যানার্জি

বাংলাদেশিদের জন্য সহজ চিকিৎসা ভিসা ও কম খরচে স্বাস্থ্যসেবার প্রতিশ্রুতি ভারতের

রানা প্লাজা ট্র্যাজেডি: ১৩ বছরেও নিষ্পত্তি হয়নি হত্যা মামলা

ইরানের জায়গায় বিশ্বকাপ খেলার প্রস্তাব পেয়েছিল ইতালি, নাকচ করে দিয়েছে

স্ত্রীকে নিয়ে মালয়েশিয়ায় ঘুরতে গিয়ে গাড়িচাপায় বাংলাদেশি পর্যটক নিহত

হোয়াটসঅ্যাপ প্রিমিয়ামে ২০টি চ্যাট ‘পিন’ করা ছাড়াও যেসব সুবিধা পাবেন

ইরান যুদ্ধ : প্রায় ২ মাস পর আকাশসীমা খুললো কুয়েত

ঢাবিতে ছাত্রদল-শিবিরের মধ্যে সংঘর্ষ : সাংবাদিকসহ আহত ১২