ই-পেপার সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশ নতুন যাত্রা শুরু করেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
১৯ জুলাই ২০২৬, ১৯:০৭

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশ নতুন এক যাত্রা শুরু করেছে।

রোববার (১৯ জুলাই) ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হুংবোর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

দুদিনের সফরে বাংলাদেশে আসা আইএলও মহাপরিচালক বিকেলে প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

বৈঠকে শামা ওবায়েদ বলেন, সরকার শ্রম খাতে ব্যাপক সংস্কারের মাধ্যমে শালীন কর্মসংস্থান (ডিসেন্ট ওয়ার্ক), সামাজিক ন্যায়বিচার ও শ্রমিক অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী গণতন্ত্র, মানবাধিকার ও শ্রমিকদের অধিকার সুরক্ষায় সরকার কাজ করছে।

শ্রম অধিকার সুরক্ষায় আইএলওর অব্যাহত সহযোগিতা কামনা করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি বাংলাদেশ থেকে নিরাপদ, নিয়মিত ও দক্ষ শ্রম অভিবাসন নিশ্চিত করতে সংস্থাটির সহযোগিতা আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।

শামা ওবায়েদ আশা প্রকাশ করেন, শ্রম খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি আসন্ন আইএলও গভর্নিং বডির অধিবেশনে যথাযথভাবে স্বীকৃতি পাবে এবং আইএলও সংবিধানের ২৬ অনুচ্ছেদের অধীনে বাংলাদেশের বিরুদ্ধে চলমান প্রক্রিয়া দ্রুত সমাপ্তির পথ তৈরি করবে।

বৈঠকে আইএলও মহাপরিচালক গিলবার্ট এফ হুংবো বাংলাদেশের শ্রম খাতের উন্নয়নে সরকারের রাজনৈতিক অঙ্গীকার ও উদ্যোগের প্রশংসা করেন।

তিনি বলেন, শ্রম সংস্কার, শালীন কর্মসংস্থান ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় বাংলাদেশের উদ্যোগে আইএলও পাশে থাকবে।

গিলবার্ট এফ হুংবো বলেন, বাংলাদেশের শ্রম পরিস্থিতির উন্নয়নে সফলতা অন্যান্য দেশের সঙ্গে আইএলওর সম্পৃক্ততার জন্য একটি উদাহরণ হতে পারে।

বৈঠকে বাংলাদেশ ও আইএলওর মধ্যে বিদ্যমান অংশীদারত্ব আরও জোরদারের বিষয়ে উভয় পক্ষ প্রতিশ্রুতি ব্যক্ত করে।

আমার বার্তা/এমই

মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

রাজধানীর কয়েকটি এলাকায় বিতরণ লাইনের উন্নয়নকাজের জন্য মঙ্গলবার আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আজ সোমবার

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌ভিনন্দন

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ জুলাই) এক চিঠিতে নতুন

দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান

ভারতের নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে নিয়োগ পেয়েছেন মো. সাইদুর রহমান। আগামী

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

পুলিশের ইউনিফর্ম পরে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে অংশ নেওয়ার অভিযোগে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালের সেবা নিয়ে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, তত্ত্বাবধায়ককে কড়া হুঁশিয়ারি

মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌ভিনন্দন

দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান

ইইউবি নিয়ে 'মিথ্যা তথ্য' ছড়ানোর অভিযোগ

হজে বাংলাদেশের জন্য ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

সাইফুজ্জামানের ফ্ল্যাট থেকে উদ্ধার দেড় হাজার বিলাসবহুল পণ্য

রাজার সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট

বিগত ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুন রায়

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ জন: স্বাস্থ্য অধিদপ্তর

ছোট ভাইয়ের হাসিতে লুকিয়ে ইয়ামালের জীবনের গল্প

রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে: রিজভী

মিয়ানমার সীমান্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ, ১০৯ কিমি বেড়া নির্মাণের চিন্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের

মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার

চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত রিজেন্ট সাহেদ কারাগারে

ওমরাহ ভিসার মেয়াদ এক বছরে উন্নীত করল সৌদি আরব

জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী