ই-পেপার রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী

আমার বার্তা অনলাইন
০৩ মে ২০২৬, ১৩:২৭
আপডেট  : ০৩ মে ২০২৬, ১৩:২৮

৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (৩ মে) দুপুরে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে চারদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী বলেন, “দেশের ইতিহাসে সবচেয়ে দুর্বল অর্থনীতির সময় দায়িত্ব নিয়েছে বর্তমান সরকার। আড়াই মাসে কিছুটা পরিস্থিতিরি উন্নতি হলেও তা এখনও সন্তোষজনক না। বিগত ফ্যাসিবাদী সরকারের রেখে যাওয়া ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই সরকার কাজ শুরু করেছে।”

ডিসিদের উদ্দেশে তারেক রহমান বলেন, “বর্তমান রাজনৈতিক সামাজিক অবস্থা আপনারা জানেন। তাই দেশকে বন্যা ও খরা থেকে বাঁচাতে ভূমিকা রাখবেন। সততা, মেধা ও দক্ষতাই সরকাররে নীতি। এসব দেখেই পদন্নতি বা বদলি করবে সরকার, এটাই বিএনপির নীতি। শুধুমাত্র পদন্নতি বা স্বার্থের জন্য পেশাদারিত্বরের সঙ্গে আপস করলে সাময়িক লাভবান হওয়া গেলেও সার্বিকভাবে তা রাষ্ট্রের জন্য ক্ষতিকর। এ ধরনের ঘটনা দুর্নীতির দিকে জনপ্রশাসনকে ঠেলে দেয়, নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করে।”

সরকার প্রধান বলেন, “জনপ্রশাসনের যেকোনো পদে কাজ করতে জেলা প্রশাসকদের মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত। এই প্রস্তুতি থাকলে জনপ্রশাসন জনসেবার মান বাড়াতে ভূমিকা রাখবে। আপনারাই জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক রক্ষা করে থাকেন। তাই সরকারও আপনাদের ওপর নির্ভরশীল।”

জুলাই সনদের প্রতিটি দফা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে বলেও জানান তারেক রহমান। তিনি বলেন, “সরকার দুর্নীতির সঙ্গে কোনও কিছুতেই আপস করবে না। জনরায়ের প্রতিফলন ঘটলে যে সুষ্ঠু নির্বাচন সম্ভব, ১২ ফেব্রুয়ারি তা প্রমাণিত হয়েছে। জেলা প্রশাসকদের স্বাধীনভাবে কাজ করতে না দিলে নির্বাচনে কি হয় তা ১৪, ১৮ ও ২৪ সালে জাতি দেখেছে।”

ফ্যাসিস্ট সরকার দেশকে পুরোপুরি আমদানি নির্ভর করে ফেলেছিল দাবি করে তিনি বলেন, “বিচার বিভাগ শিক্ষা, দুদক সবই ছিল অকার্যকর, আর স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর। যুদ্ধ পরিস্থিতির জন্য জনভোগান্তি হয়েছে, তাও সরকার মোকাবিলা করে যাচ্ছে। একটি কল্যাণ রাষ্ট্র গঠনে বিভিন্ন কাজ শুরু করেছে।”

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে ডিসিদের কাজ করতে হবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “মোবাইল কোর্টের কার্যক্রম বাড়াতে হবে। জনগণের ন্যায্য অভিযোগ গুরুত্ব দিয়ে দেখতে হবে। সাম্প্রদায়িক সম্প্রতি রক্ষা, বাল্য বিবাহ বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। খাদ্যে ভেজালকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না।”

এর আগে, আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সম্মেলনের উদ্বোধন করেন।

ডিসি সম্মেলনে যোগ দিতে সকাল ১০ টা ২০ মিনিটের দিকে বাংলাদেশ সচিবালয়ের নিজ দফতর থেকে হেঁটে ওসমানী মিলনায়তনে আসেন তারেক রহমান। এ সময় রাস্তার দু’ধারে দাঁড়িয়ে সাধারণ মানুষ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানা যায়, চার দিনব্যাপী এই সম্মেলন শেষ হবে আগামী ৬ মে। এতে আট বিভাগের বিভাগীয় কমিশনার ও ৬৪ জেলার জেলা প্রশাসকরা অংশ নেবেন। ডিসিদের কাছ থেকে পাওয়া এক হাজার ৭২৯টি প্রস্তাবের মধ্যে ৪৯৮টি প্রস্তাব এবারের সম্মেলনে উপস্থাপন কথা জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির।

ই-ট্রাফিক: আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা

ঢাকা মহানগরের বিভিন্ন সড়কে ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় সিসি ক্যামেরার মাধ্যমে ভিডিও ও স্থিরচিত্র ধারণ

হাওর সমস্যার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়াসহ ১৬ দাবি

হাওর সমস্যার স্থায়ী সমাধানে বিজ্ঞানভিত্তিক গবেষণা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করাসহ ১৬ দফা দাবি জানিয়েছে

এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ, উদ্বৃত্ত ২২ লাখ

এবার দেশে কোরবানিযোগ্য গবাদিপশু রয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজারটি। আর কোরবানি হতে পারে

সিন্ডিকেট দমনসহ ডিসিদের একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর

সিন্ডিকেট দমন, বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যার মধ্যে মার্কেট বন্ধ রাখা, খাদ্যে ভেজাল ও বাল্যবিবাহ রোধসহ মাঠ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিভা অন্বেষণ ও ক্রীড়া কূটনীতিতে জোর দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ই-ট্রাফিক: আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা

হাওর সমস্যার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়াসহ ১৬ দাবি

পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ

এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ, উদ্বৃত্ত ২২ লাখ

এজলাসে প্রবেশে নিষেধাজ্ঞা, সুপ্রিম কোর্টের ফটকের সামনে সাংবাদিকদের মানববন্ধন

সিন্ডিকেট দমনসহ ডিসিদের একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

সুপ্রিম কোর্টে ভার্চুয়াল আদালত স্থগিত করে বিজ্ঞপ্তি জারি

সাংবাদিকদের নামে ‘মিথ্যা’ হত্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখা যাবে যেভাবে

তিন মৌসুম পর বুন্দেসলিগায় ফিরল ৭ বারের জার্মান চ্যাম্পিয়নরা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

গণমাধ্যম বিশেষজ্ঞদের পরামর্শে কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী

ভ্যাট সংস্কার এখন সময়ের দাবি: ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট কতটা প্রস্তুত

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশ আবারও কর্তৃত্ববাদী শাসনে ফিরে যেতে পারে

আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক: ফজলুর রহমান

এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে: কৃষি মন্ত্রী