ই-পেপার বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

১৭ বছরের বিশৃঙ্খল শাসন একদিনে বদলানো সম্ভব নয়: ফখরুল

আমার বার্তা অনলাইন
০৪ মার্চ ২০২৬, ১১:২৮
আপডেট  : ০৪ মার্চ ২০২৬, ১১:২৯

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন যে, দীর্ঘ ১৭ বছরের বিশৃঙ্খল শাসনের পর রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। তবে নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে বর্তমান সরকার সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করছে।

মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি এসব কথা বলেন। নবগঠিত সরকারের দুই সপ্তাহ পূর্তিতে দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি এই অবস্থান পরিষ্কার করেন।

বার্তায় মির্জা ফখরুল উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর গত কয়েক দিন তিনি রাষ্ট্রীয় কাজে অত্যন্ত ব্যস্ত সময় পার করছেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাশাপাশি তিনি জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বিকল্প সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

এই গুরুদায়িত্ব অর্পণের জন্য তিনি প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া সম্প্রতি নিজ জেলা ঠাকুরগাঁও সফরের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি তৃণমূলের মানুষের সমর্থনের প্রশংসা করেন।নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে মির্জা ফখরুল বলেন, একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনী ও নির্বাচন কমিশনের ভূমিকা ছিল প্রশংসনীয়। তিনি বিশেষভাবে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সশস্ত্র বাহিনীর প্রধানগণ যে পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন এবং গণতান্ত্রিক সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর নিশ্চিত করেছেন, সেটি দেশের ইতিহাসে একটি ইতিবাচক মাইলফলক হয়ে থাকবে বলে তিনি মনে করেন।ভবিষ্যৎ চ্যালেঞ্জ সম্পর্কে সতর্কবার্তা দিয়ে মন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট অত্যন্ত জটিল। দীর্ঘমেয়াদী শাসনতান্ত্রিক বিশৃঙ্খলার অবসান ঘটিয়ে একটি স্থিতিশীল রাষ্ট্র গড়ে তোলা সময়সাপেক্ষ কাজ। তবে জনগণের অব্যাহত সমর্থন এবং আল্লাহর ওপর ভরসা রেখে সরকার একটি ন্যায়ভিত্তিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়তে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের সর্বস্তরের মানুষকে দেশ গড়ার এই প্রক্রিয়ায় সহযোগিতা করার আহ্বান জানান।

আমার বার্তা /জেএইচ

কর্মকর্তা অনুপস্থিত, বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, আমি সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসে এসে আশাহত হয়েছি। কারণ সকাল

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান

চাঁদাবাজ ও অস্ত্রধারী দাগি আসামিদের বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছেন

৫ দিনে শাহজালাল বিমানবন্দরে বাতিল হলো ১৭৩ ফ্লাইট

মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতির কারণে ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত,

হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের সরকারি হাসপাতালগুলোতে সব ধরনের দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নিতে চাই: বাণিজ্যমন্ত্রী

কর্মকর্তা অনুপস্থিত, বিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রতিমন্ত্রীর

চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই সারাদেশে অভিযান

৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

৫ দিনে শাহজালাল বিমানবন্দরে বাতিল হলো ১৭৩ ফ্লাইট

ইরানের সাবমেরিন-সহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে যুক্তরাষ্ট্র

হাসপাতাল থেকে দালালের দৌরাত্ম্য নির্মূল করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

চাপের মুখে অর্থনীতি, নতুন সরকারের কঠিন চ্যালেঞ্জ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়ল

কর্মসংস্থান সৃষ্টিতে কারিগরি শিক্ষা খাতই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর

বার্সার কাছে তিন গোলে হেরেও ১৩ বছর পর ফাইনালে আতলেতিকো

আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে দুবাইয়ে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

বিশ্বকাপের প্রস্তুতির জন্য ডিপিএল হওয়া ‍খুব জরুরি: শান্ত

মালয়েশিয়ায় পাচারচক্রের মূলহোতাসহ ৭ বাংলাদেশি আটক

রোজায় ত্বকের ঘরোয়া যত্নে মুসুর ডালের জাদু

চার দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য

ইরান যুদ্ধের কারণে সাইবার হামলার শঙ্কা

বৈঠক ভালো হয়েছে: পল কাপুর