ই-পেপার বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩

বিএনপির মন্ত্রিপরিষদে স্থান পাননি যেসকল আলোচিত নেতারা

আমার বার্তা অনলাইন:
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৬
আপডেট  : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৭

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয় লাভ করে সরকার গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। জুলাই অভ্যুত্থান পরবর্তী কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীসহ ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন করেছে দলটি।

মঙ্গলবর (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রিপরিষদের সদস্যরা ধাপে ধাপে শপথ নিয়েছেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তরুণ-প্রবীণদের সমন্বয়ে এই মন্ত্রিসভায় রয়েছেন ২৫ জন মন্ত্রী ও ২৪ উপমন্ত্রী।

দীর্ঘ ১৭ বছর পর ক্ষমতায় গ্রহণের পর দলটির অনেক আলোচিত নেতা মন্ত্রিপরিষদের সদস্য হতে পারেন বলে বেশ আশাবাদী ছিলেন। তাদের মধ্যে অনেকেরই সেই কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয়নি।

আলোচিত নেতাদের মধ্যে রয়েছেন মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ড. আব্দুল মঈন খান, ড. রেজা কিবরিয়া, ড. খন্দকার মোশাররফ হোসেন ও ফজলুর রহমান ও লুৎফুজ্জামান বাবর।

তরুণ তুর্কীদের মধ্যে এবার মন্ত্রিসভায় স্থান পাননি আন্দালিব রহমান পার্থ, সেলিম ভূঁইয়া, মুস্তাফিজুর রহমান ভূঁইয়া, আজিজুল বারী হেলাল, হুম্মম কাদের চৌধুরী, রকিবুল ইসলাম বকুল প্রমুখ।

মন্ত্রিসভায় ডাক না পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন: জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, আমানউল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায়।

আমার বার্তা/এমই

তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা ও মালের ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভবিষ্যতে আরও জোরদার

আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ

মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। আজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীন ও জাপানের প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে অভিষেক গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ওম বিড়লা

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। এসময় তিনি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীন ও জাপানের প্রধানমন্ত্রী

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ওম বিড়লা

বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

বুধবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ভালো কিছুর জন্য এই সরকারকে সময় দিতে হবে: তামিম

মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে জামায়াত আমিরের আহ্বান

সরাইলে বাস-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল মা-ছেলের, আহত ৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু

বিশ্ব গণমাধ্যমে তারেক রহমানের শপথ

শপথ অনুষ্ঠান প্রত্যক্ষ করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

বিএনপির মন্ত্রীসভায় তিন মন্ত্রী পেয়ে উচ্ছ্বসিত কুমিল্লাবাসী

প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রী হলেন আফরোজা খানম রিতা

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভাকে ঢাবি সাদা দলের অভিনন্দন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে বরিশালের জহির উদ্দিন স্বপন

ইতিহাস গড়লেন সিইসি, বিভাজন ছাড়াই ২৯৬ এমপির শপথ

নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দন