ই-পেপার রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক: বঙ্গভবনের সেই কর্মকর্তার জামিন

আমার বার্তা অনলাইন:
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২০

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় করা মামলায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ ছরওয়ারে আলমের জামিন মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে এ মামলা করা হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জুনাইদের আদালত এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী মো. আবদুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজ দুপুরের দিকে আদালতে এনে হাজতখানায় রাখা হয় আসামি ছরওয়ারে আলমকে। বেলা তিনটার দিকে তাঁকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) খন্দকার সালেহ আবু নাঈম তাঁকে কারাগারে রাখার আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী মো. আলমগীর আসামির জামিন চেয়ে শুনানি করেন। শুনানিতে তিনি বলেন, ‘আসামিকে রাজনৈতিক প্রেক্ষাপটে আটক করা হয়েছে। আসামি ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। আসামি জামিন পেলে পলাতক হবেন না। যেকোনো শর্তে আসামির জামিন আবেদন করছি।’

বাদীপক্ষের আইনজীবী মো. আবদুর রাজ্জাকসহ অনেকেই তাঁর জামিনের বিরোধিতা করে শুনানি করেন। শুনানিতে তাঁরা বলেন, ‘আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তাঁর মোবাইলের ফরেনসিক রিপোর্ট পাওয়া গেছে। নির্বাচনের আগে এ ধরনের কাজ করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছেন। আসামি জামিন পেলে পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে। এ জন্য আসামির জামিন বাতিলের প্রার্থনা করছি।’

এ সময় আসামিকে উদ্দেশ্য করে বিচারক বলেন, আপনি কি কিছু বলতে চান?

তখন আসামি ছরওয়ারে আলম বলেন, ‘আমি এ ধরনের কাজ করিনি। আমি কিছুই করেনি। তদন্ত কর্মকর্তাকে বারবার বলেছি। আমি তদন্ত কর্মকর্তাকে সব ধরনের সহযোগিতা করতে চেয়েছি। চাকরির শেষ বয়সে এসে আমি এসব কাজ করব কেন?’

ছরওয়ারে আলম বলেন, ‘আমি স্বেচ্ছায় আমার মোবাইল, ল্যাপটপ তদন্ত কর্মকর্তাকে দিয়ে সহযোগিতা করেছি। আমার হাত দিয়ে কোনো খারাপ কাজ হয়নি। খারাপ কাজ করতে পারি না, কখনো করব না। আমি ১০০ পার্সেন্ট নিজেকে নির্দোষ দাবি করছি।’

আসামি ছরওয়ারে আলম আরও বলেন, ‘এই বয়সে এসব করে নিজের পেনশন নষ্ট করব? এই কাজ করার কোনো মানে নেই। আমার বয়স হয়েছে, পরিবার রয়েছে। এ রকম কাজ করতে যাব কেন?’

গত শনিবার বিকেলে জামায়াতের আমিরের এক্স অ্যাকাউন্ট থেকে ইংরেজিতে একটি পোস্ট দেওয়া হয়। নারীকে অবমাননা করা পোস্টটি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। এমন পরিস্থিতিতে দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে জামায়াতের অফিশিয়াল ফেসবুক পোস্টে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, সাইবার হামলার মাধ্যমে জামায়াতের আমিরের নামে মিথ্যা বক্তব্য প্রচার করা হয়েছে। এই ঘটনায় জামায়াতের পক্ষ থেকে হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়।

গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামের পূর্ব পাশের সরকারি কোয়ার্টার থেকে ছরওয়ারে আলমকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়। জব্দ করা হয় তাঁর মুঠোফোন ও ল্যাপটপ।

জামায়াতের আমির শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় পর হাতিরঝিল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ আইনে একটি মামলা হয়। ওই মামলায় বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলমকে গ্রেপ্তার দেখানো হয়।

আমার বার্তা/এমই

বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ

দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এম এ কাইয়ুমের

৬ লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৬ আসামির

আশুলিয়ায় ৬ লাশ পোড়ানোয় সাবেক এমপি সাইফুলের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয় লাশ পোড়ানো ও একজনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায়

ছয় লাশ পোড়ানো মামলার রায়: ১৬ আসামির ভাগ্য নির্ধারণ আজ

জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয় লাশ পোড়ানো ও একজনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন উপলক্ষে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে টানা ৫ দিনের ছুটি

বিআরটিসি’র নিজস্ব ব্যবস্থাপনায় বাস তৈরির সক্ষমতা গর্বের ও অহঙ্কারের

আইসিসি হারাতে পারে ৩৬ হাজার কোটি টাকার চুক্তি

ধামরাইয়ে রাইস মিল ডাকাতি: ৪ জন গ্রেপ্তার

দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর

নানিবাড়ির মানুষের কাছে ভোট উপহার চাইলেন তারেক রহমান

দুই দলের প্রধানের পরস্পরবিরোধী বক্তব্য তাদের রাজনৈতিক কৌশল

ফেনীতে অনশন কর্মসূচির পর এসি ল্যান্ডকে নির্বাচনী কার্যক্রম থেকে অব্যাহতি

বিটিভিতে নাহিদ ও মামুনুলের ভাষণ প্রচার রোববার, পরদিন তারেক ও শফিকুরের

আ.লীগের ভোটারদের ৩৭.৯% বিএনপিকে ৩৭% জামায়াতকে ভোট দিতে চান

বিশ্বের কিছু প্রতিষ্ঠিত শক্তি আমাদের শান্তিতে থাকতে দেবে না: মির্জা আব্বাস

কারাগার থেকে ভোট দিলেন সালমান, আনিসুল ও পলকসহ ভিআইপি বন্দিরা

জনগণের টাকা লুটকারীদের শান্তিতে থাকতে দেবো না: জামায়াত আমির

তারেক রহমানের বরিশাল সফর: গতি ফিরেছে দক্ষিণাঞ্চলের রাজনীতিতে

ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে কাজ করার অনুমোদন নেই: মা‌র্কিন দূতাবাস

বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে আপিল বিভাগে নাহিদ

বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়: তারেক রহমান

চা শ্রমিকদের স্বাস্থ্য ও সুশিক্ষা নিশ্চিত করবো: ডা. শফিকুর রহমান

মৎস্যসম্পদ আমাদের সামগ্রিক জীবনবোধের অংশ: মৎস্য উপদেষ্টা

সহজ ম্যাচ হারতে হারতে জিতল পাকিস্তান