ই-পেপার সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো

আমার বার্তা অনলাইন:
১৮ জুলাই ২০২৬, ১৮:৪০

বৈশ্বিক স্মার্ট অ্যাক্সেসরিজ ব্র্যান্ড oraimo জনপ্রিয় ব্যাটল রয়্যাল গেম Free Fire-এর সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে Hayato ও Moco থিমভিত্তিক বিশেষ সংস্করণের স্মার্টওয়াচ এবং ট্রু ওয়্যারলেস স্টেরিও (TWS) ইয়ারবাড। নতুন এ পণ্যগুলো ইতোমধ্যে দেশের গেমিং ও ইস্পোর্টস কমিউনিটিতে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।

প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশের বাজারে এই প্রথম কোনো আন্তর্জাতিক প্রযুক্তি ব্র্যান্ড বৈশ্বিক গেমিং ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আনুষ্ঠানিক সহযোগিতায় এ ধরনের বিশেষায়িত গেমিং লাইফস্টাইল পণ্য নিয়ে এসেছে।

নতুন সিরিজে রয়েছে oraimo Watch 6 Free Fire Hayato Edition এবং oraimo Watch 6 Free Fire Moco Edition। স্মার্টওয়াচগুলোতে ২.০১ ইঞ্চি এইচডি ডিসপ্লে, ব্লুটুথ কলিং, এআই-জেনারেটেড ওয়াচ ফেস, ১০০টিরও বেশি স্পোর্টস মোড এবং IP68 ওয়াটার রেজিস্ট্যান্স সুবিধা যুক্ত করা হয়েছে। গেমিং-অনুপ্রাণিত নকশার পাশাপাশি দৈনন্দিন ব্যবহারের উপযোগী বিভিন্ন স্মার্ট ফিচারও এতে রয়েছে। প্রতিটি স্মার্টওয়াচের মূল্য রাখা হয়েছে প্রায় ২ হাজার ২০০ টাকা।

এছাড়া Free Fire Collaboration TWS সিরিজে শক্তিশালী সাউন্ড, দীর্ঘস্থায়ী ব্যাটারি ব্যাকআপ, লো-ল্যাটেন্সি গেমিং এক্সপেরিয়েন্স এবং চরিত্রভিত্তিক কাস্টম ডিজাইন যুক্ত করা হয়েছে, যা গেমপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের পরিকল্পনা শুধু নতুন পণ্য বাজারজাত করার মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের ক্রমবর্ধমান ইস্পোর্টস ইকোসিস্টেমে দীর্ঘমেয়াদে কাজ করার অংশ হিসেবে গেমিংভিত্তিক পডকাস্ট, কমিউনিটি এনগেজমেন্ট, কনটেন্ট সহযোগিতা এবং প্রতিযোগিতামূলক গেমিং টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগও নেওয়া হচ্ছে।

ইন্ডাস্ট্রি সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর এমন অংশগ্রহণ দেশের ইস্পোর্টস খাতকে আরও সংগঠিত ও বাণিজ্যিকভাবে শক্তিশালী করতে ভূমিকা রাখবে। পাশাপাশি গেমার, কনটেন্ট ক্রিয়েটর এবং নতুন প্রতিভাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি হবে।

এদিকে, চলতি বছরের শেষ দিকে বাংলাদেশের গেমিং কমিউনিটিকে ঘিরে আরও বড় পরিসরের উদ্যোগ ঘোষণা করতে পারে oraimo—এমন গুঞ্জনও রয়েছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

সংশ্লিষ্টদের মতে, Free Fire-এর সঙ্গে এই সহযোগিতার মাধ্যমে oraimo শুধু নতুন পণ্যই বাজারে আনেনি; বরং বাংলাদেশের দ্রুত বিকাশমান গেমিং সংস্কৃতি ও ইস্পোর্টস খাতের প্রতি তাদের দীর্ঘমেয়াদি আগ্রহ ও প্রতিশ্রুতিরও একটি শক্তিশালী বার্তা দিয়েছে।

আমার বার্তা/এমই

অবশেষে সচল ফেসবুক: দুই ঘণ্টার বিভ্রাট কাটল

হঠাৎ করেই বাংলাদেশে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারে সমস্যায় পড়েন অনেক ব্যবহারকারী। ওয়েবসাইটে

হঠাৎ ডাউন ফেসবুক বিশ্বজুড়ে সমস্যার সম্মুখীন ব্যবহারকারীরা

বিশ্বের বিভিন্ন দেশে রোববার (১৯ জুলাই) ফেসবুক ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে প্রবেশে সমস্যার কথা জানিয়েছেন। অনেকেই অভিযোগ

ইন্টারনেটে ব্যক্তিগত তথ্য ফাঁস, রাউটার হ্যাক হয়েছে বুঝবেন ৩ লক্ষণে

বাড়ির ওয়াই-ফাই রাউটার এখন শুধু ইন্টারনেট সংযোগের যন্ত্র নয়, এটি আপনার ডিজিটাল জীবনের প্রবেশদ্বার। স্মার্টফোন,

এআই কনটেন্ট শনাক্তে নতুন উদ্যোগ টিকটকের

এআই দিয়ে তৈরি কনটেন্ট সহজে শনাক্ত করতে নতুন উদ্যোগ নিয়েছে টিকটক। একই সঙ্গে ব্যবহারকারীদের নিরাপদ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসপাতালের সেবা নিয়ে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, তত্ত্বাবধায়ককে কড়া হুঁশিয়ারি

মঙ্গলবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌ভিনন্দন

দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান

ইইউবি নিয়ে 'মিথ্যা তথ্য' ছড়ানোর অভিযোগ

হজে বাংলাদেশের জন্য ব্যাকঅ্যাপ আবাসন ১ শতাংশ বহাল রাখার অনুরোধ

ইউনিফর্ম পরে আ.লীগের মনোনয়ন জমা: অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

সাইফুজ্জামানের ফ্ল্যাট থেকে উদ্ধার দেড় হাজার বিলাসবহুল পণ্য

রাজার সঙ্গে সাক্ষাতের পর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহাম

যুক্তরাষ্ট্রের সঙ্গে পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট

বিগত ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুন রায়

ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২ জন: স্বাস্থ্য অধিদপ্তর

ছোট ভাইয়ের হাসিতে লুকিয়ে ইয়ামালের জীবনের গল্প

রাজনৈতিক দলগুলো সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে: রিজভী

মিয়ানমার সীমান্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ, ১০৯ কিমি বেড়া নির্মাণের চিন্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

মশা নিধনে দেশীয় উদ্ভাবনের পরীক্ষামূলক প্রয়োগের আহ্বান মির্জা ফখরুলের

মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার

চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত রিজেন্ট সাহেদ কারাগারে

ওমরাহ ভিসার মেয়াদ এক বছরে উন্নীত করল সৌদি আরব

জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী