ই-পেপার বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

ভ্যান্সের নেতৃত্বে আবারও পাকিস্তান যাচ্ছে মার্কিন প্রতিনিধিদল

আমার বার্তা অনলাইন
২০ এপ্রিল ২০২৬, ১১:২২

ইরানের সঙ্গে নতুন দফার আলোচনার জন্য মার্কিন প্রতিনিধিদল পাকিস্তানে যাচ্ছে। দলটির নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। খবর বিবিসির।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ‍যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার ‘প্রতিনিধিরা’ সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ইসলামাবাদ পৌঁছাবে। এর কিছুক্ষণ পরই হোয়াইট হাউস জানায়, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এই প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন, এই দলে ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার থাকবেন। তারা আগের দফার আলোচনাতেও অংশ নিয়েছিলেন।

যদিও রোববার (১৯ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির প্রতিনিধিদলের সঙ্গে ভ্যান্স পাকিস্তানে যাবেন না বলে জানান ট্রাম্প।

ভ্যান্স কেন যাচ্ছেন না— এমন এক প্রশ্নের জবাবে এবিসি নিউজকে ট্রাম্প বলেন, ‌‌‘এটি শুধু নিরাপত্তার কারণে। জেডি (ভ্যান্স) চমৎকার মানুষ।’

এদিকে, এই আলোচনায় অংশ নেবে কি না-তা এখনো নিশ্চিত করেনি তেহরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অবরোধ বহাল থাকলে তারা এই আলোচনায় যোগ দেবে না।

এর আগে অনুষ্ঠিত সর্বশেষ আলোচনা প্রায় ২১ ঘণ্টা স্থায়ী হলেও কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে।

ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের অর্ধেক শেষ যুক্তরাষ্ট্রের, পূরণে লাগবে ৪ বছর

  যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধে তাদের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র মজুত উল্লেখযোগ্যভাবে খরচ করে ফেলেছে। প্রতিরক্ষা দপ্তরের সাম্প্রতিক

২০২৫ সালে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন প্রায় ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী

উন্নত জীবনের আশায় ঝুঁকিপূর্ণ পথে বিদেশযাত্রা করতে গিয়ে ২০২৫ সালে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন প্রায় ৮

ইরানের তেল বাণিজ্য অচল করে দেওয়ার হুমকি মার্কিন মন্ত্রীর

ইরানের ওপর অর্থনৈতিক চাপবৃদ্ধি অব্যাহত রাখতে দেশটির তেল বাণিজ্য অচল করে দেওয়ার হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়লো

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ বদলি, নৌ পুলিশের প্রধান হলেন রেজাউল, রংপুরে নতুন কমিশনার মাবুদ

নিরাপত্তার আশ্বাসে রামেকে কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা

ইথিওপিয়ার রাষ্ট্রপতির স‌ঙ্গে বৈঠক, ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী

ঢাকায় মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের ১০০ দিন: বাণিজ্য চুক্তিকে বললেন ‘ঐতিহাসিক’

অপতথ্যের বিস্তার রোধে ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

ওয়ানডে সিরিজ শেষেই পাকিস্তানের বিমান ধরবেন মোস্তাফিজ

নির্ভরযোগ্য বন্ধু চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় ঢাকা: ফখরুল

বাংলাদেশি জাহাজকে কেন হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান?

দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া

অবশেষে মুক্তি পেলেন দেড় মাসের বাচ্চার মা সেই যুব মহিলা লীগ নেত্রী

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য ক্ষতিকর

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

ঈদের আগে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা

তালিকাভুক্ত কোম্পানি বাড়াতে করপোরেট কর ও টিডিএস কমানোর প্রস্তাব

প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ-স্কুল ড্রেস দেবে সরকার

মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের অর্ধেক শেষ যুক্তরাষ্ট্রের, পূরণে লাগবে ৪ বছর

২০২৫ সালে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন প্রায় ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী

পদ্মায় টহলরত পুলিশের ওপর সন্ত্রাসী হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ