ই-পেপার রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

ভারতে বাংলাদেশি সন্দেহে নারী-শিশুসহ আটক ১২৪

আমার বার্তা অনলাইন
০৮ মার্চ ২০২৬, ১৪:০৮

ভারতের কর্নাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুতে ফের বড় ধরনের অভিযান পরিচালনা করেছে পুলিশ। বিশেষ এই অভিযানে বাংলাদেশি সন্দেহে ১২৪ জনকে আটক করেছে তারা। আটক এই ১২৪ জনের মধ্যে ৪৮ জন পুরুষ, ৪২ জন নারী এবং ৩৪ জন শিশু।

রোববার (৮ মার্চ) দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ও দ্য হিন্দুর পৃথক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

বেঙ্গালুরু সিটি পুলিশ জানিয়েছে, শুক্রবার পরিচালিত এ অভিযানে ২০০ জন বিদেশি নাগরিককে আটক করা হয়। তাদের দাবি, আটকদের মধ্যে ১২৪ বাংলাদেশি।

পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা গত কয়েক বছর ধরে বেঙ্গালুরু শহরের কাদুগোডি ও ভার্থুর থানার আওতাধীন বিভিন্ন এলাকায় অস্থায়ী ঘরবাড়ি তৈরি করে অবৈধভাবে বসবাস করছিলেন। বিদেশি নাগরিকদের শনাক্ত করতে বেঙ্গালুরু পুলিশ কমিশনার সীমান্ত কুমার সিং–এর নির্দেশে কেন্দ্রীয় অপরাধ শাখা (সিসিবি)–এর চারটি দল এই অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আটক ব্যক্তিদের কারও কাছেই ভারতে প্রবেশ ও সেখানে বসবাসের কোনো বৈধ নথি পাওয়া যায়নি।

অবশ্য, বাংলাদেশি হওয়ার কোনও দলিল বা কাগজপত্রও পাওয়া যায়নি তাদের কাছে।

বর্তমানে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক ১২৪ জনকে বাংলাদেশে ফেরত পাঠানোরসহ প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে বিদেশি আঞ্চলিক নিবন্ধন দপ্তর (এফআরআরও)–এ একটি প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

বেঙ্গালুরু সিটি পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, পুলিশ কমিশনারের নির্দেশে গত কয়েক দিন ধরে বিভিন্ন থানার এলাকায় অবৈধ বাংলাদেশি নাগরিকদের শনাক্ত করতে বিশেষ অভিযান চালানো হচ্ছে। এই অভিযানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, গ্রেটার বেঙ্গালুরু কর্তৃপক্ষ এবং সমাজকল্যাণ বিভাগ সহায়তা করেছে।

পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের শনাক্ত করতে অভিযান অব্যাহত থাকবে।

আমার বার্তা /জেএইচ

ইরানে সরকার উৎখাতের পরিকল্পনা জনসমর্থন পাবে না: চীনা পররাষ্ট্রমন্ত্রী

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র–ইসরায়েলের চলমান সামরিক অভিযানের মধ্যে ইরানে সরকার উৎখাতের

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দখলে সেনা পাঠাতে চান ট্রাম্প, আলোচনায় খার্গ দ্বীপও

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের পরবর্তী পর্যায়ে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত তুলে আনতে সেখানে বিশেষ বাহিনী

অন্তত ৬ মাস তীব্র যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম ইরান: আইআরজিসি

ইরানের সঙ্গে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের চলমান সংঘাত ভয়াবহ রূপ ধারণ করছে ক্রমশ। আট দিন পেরিয়ে গেলেও যুদ্ধ

কুয়েতের সরকারি ভবন-তেলের ডিপোতে ড্রোন হামলা, বড় আগুন

কুয়েতের একটি সরকারি ভবন ও দু’টি তেলের ডিপোতে ড্রোন হামলা করেছে ইরান। তেলের ডিপোতে হামলায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে সরকার উৎখাতের পরিকল্পনা জনসমর্থন পাবে না: চীনা পররাষ্ট্রমন্ত্রী

প্রধান বিচারপতির প্রবেশপথ থেকে অবিস্ফোরিত ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব: ফেনী-চট্টগ্রাম মহাসড়কে জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইনে দুর্ভোগ

আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই : জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদ সেতুমন্ত্রীর

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় নেপাল-ভুটান

নারী দিবসে জ্যোতিদের ফুলেল শুভেচ্ছা জানাল বিসিবি

রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

দৈনিক আমার বার্তা ডিজিটাল চট্টগ্রাম অফিসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

তথ্য কমিশন দ্রুত গঠন ও আইন আরও সংশোধন দাবি

রাজনৈতিক দলে নারীর প্রতিনিধিত্ব ৩৩ শতাংশ নিশ্চিতের দাবি মহিলা পরিষদের

বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ দিলেন তামিমরা

খাদ্য ব্যবসার সব লাইসেন্স ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দেওয়ার তাগিদ

দূষণ কমাতে দোষারোপ করে লাভ নেই, কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

নারী পুলিশদের সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণে জোর দিচ্ছে ডিএমপি

ফেব্রুয়ারিতে সড়কে ঝরেছে ৪৩২ প্রাণ, ৪০ শতাংশ মোটরসাইকেলে

গুম হওয়া ব্যক্তিদের পরিবারকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেব: ফখরুল

শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ জন নারী

জাতীয় মানসিক হাসপাতালে গিয়ে নোংরা পরিবেশ-অব্যবস্থাপনা দেখলেন স্বাস্থ্যমন্ত্রী