ই-পেপার সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২

লেবাননে ইসরায়েলি হামলার ভয়ে ঘর ছাড়ছেন সহস্রাধিক মানুষ

ইসরায়েলে হিজবুল্লাহর হামলা
আমার বার্তা অনলাইন
০২ মার্চ ২০২৬, ১১:১৭

ইসরায়েলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলার পর লেবাননে ইসরায়েলি সেনাবাহিনীর সতর্কবার্তা ও শহর ছাড়ার নির্দেশে সহস্রাধিক মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েছেন। শুধু দক্ষিণ লেবাননেই নয়, রাজধানী বৈরুতেও একই চিত্র দেখা যাচ্ছে।

বৈরুতের দাহিয়েহ উপশহর থেকে জনগনকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সেখানে বসবাস করেন কয়েক লাখ মানুষ। হঠাৎ ঘোষিত নির্দেশে বাসিন্দারা যা পারছেন গুছিয়ে নিয়ে তুলনামূলক নিরাপদ মনে করা এলাকাগুলোর দিকে ছুটছেন। অনেকেই পরিবার-পরিজন নিয়ে অনিশ্চয়তার মধ্যে রাস্তায় নেমেছেন।

দাহিয়েহ অঞ্চলটি দীর্ঘদিন ধরে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। ২০২৪ সালের যুদ্ধের সময় এ এলাকায় বারবার হামলা চালানো হয়। এরপরও বিভিন্ন সময়ে সেখানে আঘাত হানা হয়েছে।

বর্তমানে ওই অঞ্চলের পরিস্থিতি চরম বিশৃঙ্খল। এর মধ্যে চলছে রমজান মাস। সিয়াম সাধনার অংশ হিসেবে ভোরের আগে সেহরি খাওয়ার কথা থাকলেও অনেকেই আজ শেষ খাবার না খেয়েই আশ্রয়ের খোঁজে ঘর ছেড়েছেন। নিরাপত্তাহীনতা ও অনিশ্চয়তায় মানবিক সংকট আরও গভীর হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: আল জাজিরা

আমার বার্তা /জেএইচ

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান

ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত এক চরম ও বিপজ্জনক মোড় নিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর বরাত

খামেনি হত্যাকাণ্ডে পাকিস্তানজুড়ে সহিংসতা, নিহত ২৩

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার খবর নিশ্চিত হওয়ার পর পাকিস্তানজুড়ে সহিংস বিক্ষোভ ছড়িয়ে

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত

লেবাননজুড়ে ইসরায়েলি বাহিনীর জোরালো বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত এবং ১৪৯ জন আহত হয়েছেন

আমেরিকার সঙ্গে কোনো আলোচনা করবে না ইরান: আলী লারজানি

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনায় ইরান বসবে না বলে জানিয়ে দিয়েছেন দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আহত জুলাই যোদ্ধাদের ভাতা ও পুনর্বাসনে সরকার আন্তরিক: হাফিজ উদ্দিন

ইসরায়েলে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান

আজও ৩৯টি ফ্লাইট বাতিল, তিনদিনে মোট ১০২

কারাগারের নাম পরিবর্তনের প্রস্তাব উঠছে সচিব কমিটির সভায়

মেসির জোড়া গোলে অরল্যান্ডোর মাঠে ইন্টার মায়ামির ইতিহাস

নিখোঁজের ১১ ঘণ্টা পর মিলল স্কুলছাত্রের মরদেহ

১৮০ দিনের কর্মসূচিতে ইলেকট্রিক বাস-নারীবান্ধব গণপরিবহন অগ্রাধিকার

খামেনি হত্যাকাণ্ডে পাকিস্তানজুড়ে সহিংসতা, নিহত ২৩

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৩১ জন নিহত

মানবতাবিরোধী অপরাধ: জামিন মেলেনি সেই আ.লীগ নেতার

আমেরিকার সঙ্গে কোনো আলোচনা করবে না ইরান: আলী লারজানি

চলছে সেতুর সংস্কারকাজ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

৩৫ বাংলাদেশিসহ ২৪৫ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠালো মালয়েশিয়া

কুয়েতের আকাশে মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান বিধ্বস্ত করলো ইরান

ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে বিএনপির আরও ৪ প্রার্থী

রমযানের পবিত্রতা রক্ষা ও আত্মশুদ্ধির তাৎপর্য

অভিবাসী ভিসা স্থগিত হলেও ভিজিটর ভিসা চালু রেখেছে যুক্তরাষ্ট্র

‘যুদ্ধে যুক্ত হলো যুক্তরাজ্য’— যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারে দিলো অনুমতি

ইরানকে কঠোর হুঁশিয়ারি সৌদিসহ মধ্যপ্রাচ্যের ৬ দেশের

সোনার দামে নতুন রেকর্ড, ভরি ২ লাখ ৭৪ হাজার