ই-পেপার শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩৩

৮৫ শতাংশ দৃষ্টিভঙ্গী হারিয়ে ফেলেছেন কারাবন্দি ইমরান খান

আমার বার্তা অনলাইন:
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:১৪

আদিয়ালা কারাগারে বন্দি পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার দৃষ্টিশক্তির ৮৫ শতাংশই হারিয়ে ফেলেছেন। সুপ্রিম কোর্টে জমা পড়া এক মেডিকেল প্রতিবেদনে উল্লেক করা হয়েছে এ তথ্য।

কিছুদিন আগে চিকিৎসার আবেদন জানিয়ে নিজের আইনজীবী সালমান সাফদারের মাধ্যমে সুপ্রিম কোর্টে পিটিশন করেছিলেন ইমরান। সেই পিটিশন আমলে নিয়ে আদিয়ালা কারাগারে মেডিকেল টিম পাঠানোর নির্দেশ দিয়েছিলেন সর্বোচ্চ আদালত, মেডিকেল টিমের সঙ্গে অ্যামিকাস কিউরি (আদালতের প্রতিনিধি) হিসেবে সালমান সাফদারকেও থাকতে বলেছিলেন।

মেডিকেল টিম আদিয়ালা কারাগারে ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করার পর সর্বোচ্চ আদালতে প্রতিবেদন জমা দেয়। সেই প্রতিবেদনে বলা হয়েছে, “পিটিশনার (ইমরান খান) রক্ত জমাট বেঁধে যাওয়া সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন। কারা কর্তৃপক্ষকে এই সমস্যা জানানোর পর তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু সেই চিকিৎসা শুরুর পর থেকেই তার দৃষ্টিশক্তি কমতে থাকে। বর্তমানে তার দৃষ্টিশক্তির ৮৫ শতাংশ নষ্ট হয়ে গেছে, মাত্র ১৫ শতাংশ টিকে আছে।”

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৭৩ বছর বয়সী ইমরান খান সাধারণত নিজের শারীরিক সমস্যা নিয়ে অতীতে কখনও কারা কর্তৃপক্ষকে অনুরোধ জানাননি। তবে দৃষ্টিশক্তি কমতে থাকার শুরুর দিনগুলোতে তিনি কারা কর্তৃপক্ষকে একাধিকবার ব্যাপারটি অবহিত করেছিলেন; কিন্তু কারা কর্তৃপক্ষ এ অভিযোগ আমলে নেয়নি।

গত অক্টোবর থেকে ইমরানের চোখের সমস্যা শুরু হয়েছে বলে উল্লেক করা হয়েছে প্রতিবেদনে। ইমরান খানের আইনজীবী এবং সুপ্রিম কোর্টের অ্যামিকাস কিউরি সালমান সাফদার প্রতিবেদনে বলেছেন, “তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। যখন আমাদের সঙ্গে তিনি কথা বলছিলেন, বারবার টিস্যু দিয়ে চোখ মুছছিলেন তিনি।”

সালমান সাফদার আরও জানিয়েছন, কারাগারে ইমরানকে নিজের আইনজীবী এবং পরিবারের নিকটাত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ-কথাবার্তার অনুমতি দিয়েছেন— কিন্তু ইমরান খান আমাদের অভিযোগ করেছেন যে তাকে আইনজীবী ও নিকটাত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ- কথাবার্তার সুযোগ দেওয়া হচ্ছে না।

প্রসঙ্গত, কিংবদন্তী ক্রিকেটার থেকে জনপ্রিয় রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান সেনাবাহিনীর সমর্থন নিয়ে ক্ষমতায় আসেন ২০১৮ সালের জাতীয় নির্বাচনে জয়ের পর। তবে দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের শীর্ষ নির্বাহীর পদে কে আরোহন করবেন— তা নিয়ে সেনবাহিনীর সঙ্গে দন্দ্বের জেরে সংকটে পড়েন তিনি। পরে ২০২২ সালের পার্লামেন্টের বিরোধী সদস্যদের অনাস্থাভোটে ক্ষমতাচ্যুত হন।

এদিকে ক্ষমতা হারানোর পরপরই একের পর এক মামলা দায়ের হতে থাকে ইমরান খানের বিরুদ্ধে। সেসব মামলার দণ্ডপ্রাপ্ত আসামী হিসেবে ২০২৩ সাল থেকে পাকিস্তানের আদিয়ালা কারাগারে আছেন তিনি। - সূত্র : জিও টিভি

আমার বার্তা/এমই

দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমানের নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ

যুক্তরাজ্যে ১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার সাত সপ্তাহের মাথায় বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হতে

তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ দুই তৃতীয়াংশের ও বেশি বিজয়ে বিএনপির নেতৃত্ব দেওয়া দল‌টির চেয়ারম্যান

মাদুরো এখনও ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট : দেলসি

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হাতে অপহরণের শিকার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এখনও ভেনেজুয়েলার বৈধ রাষ্ট্র ও সরকারপ্রধানের

তারেক রহমানকে ‘ভাই’ ডেকে অভিনন্দন জানালেন মমতা

বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  শুক্রবার (১৩ ফেব্রুয়ারি)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমানের নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ

জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: সালাহউদ্দিন

অনেক দিন পর চমৎকার ও স্বচ্ছ নির্বাচন হয়েছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের অপেক্ষা

তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর অভিনন্দন

দেশের মানুষ সব সময় রাজনৈতিক সংকটে সঠিক সিদ্ধান্ত নিয়েছে: মঈন খান

তিন আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন

তারেক রহমানকে জামায়াতের ডা. খালিদুজ্জামানের অভিনন্দন

রাজশাহীর চারটিতে বিএনপি ও দুটিতে জয় পেয়েছে জামায়াত

দেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী এমপি হান্নান মাসউদ

২৯৭ আসনের গেজেট আজ

চোটের থাবায় পাল্টে গেল দুই দলের বিশ্বকাপ স্কোয়াড

ভারত-পাকিস্তানের লড়াইয়ে যে দ্বৈরথে নজর থাকবে

কিশোরগঞ্জের ছয়টি আসনের ৫টিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র

তারেক রহমানকে জাতীয় পার্টির একাংশের অভিনন্দন

২১,৬১৪ ভোট বেশি পেয়ে বিজয়ী জামায়াতের আমির

রাজশাহী বিভাগের একমাত্র নারী প্রার্থী পুতুলের বাজিমাত

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের অঘটন

৪ দিন পর স্বাভাবিক হলো এমএফএস-ইন্টারনেট ব্যাংকিংয়ের লেনদেন

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের অভিনন্দন