ই-পেপার বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

নিয়মিত টিকা না দেয়ায় শিশুদের বড় একটি অংশ হামে আক্রান্ত: স্বাস্থ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন
২০ এপ্রিল ২০২৬, ১১:১৫

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সময়ে নিয়মিত টিকা না দেয়ার কারণেই শিশুদের বড় একটি অংশ হামে আক্রান্ত হয়েছে। সোমবার (২০ এপ্রিল) নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের কার্যক্রম উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

আজ থেকে সারাদেশে একযোগে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, অতীত সরকারগুলোর ব্যর্থতার কারণে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। ফ্যাসিস্ট সরকার সব খাতেই লুটপাট করেছে এবং স্বাস্থ্যখাতে কোনো টাকা রেখে যায়নি। আর কোনো ফ্যাসিস্টের জন্ম নিতে দেয়া হবে না। রূপগঞ্জে ৫০ বেডের হাসপাতালকে ১০০ বেডে উন্নত করা হবে, আগামী বাজেটে এ নিয়ে সব তথ্য তুলে ধরা হবে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, কিছু মা স্টাইল করে, কিছু মা কর্মব্যস্ততার কারণে সন্তানদের বুকের দুধ খাওয়ায় না, যার কারণে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে আর হামের মত রোগের প্রাদুর্ভাব বাড়ছে।

হাম সংক্রমণের বর্তমান পরিস্থিতিকে এখনই মহামারি বলা যাবে না। জরুরি পরিস্থিতি ঘোষণার মত অবস্থা এখনও হয়নি বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

আজ থেকে তৃতীয় দফায় দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হলো। আগামী চার সপ্তাহ (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতিত) কেন্দ্রগুলাতে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ টিকা দেয়া হবে। ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এ কর্মসূচির আওতায় টিকা প্রদান করা হবে।

হামের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সরকার জরুরি ভিত্তিতে গত ৫ এপ্রিল প্রথম দফায় ঝুঁকিপূর্ণ ১৮ জেলার ৩০টি উপজেলায় হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করে। এসব উপজেলায় ২১ লাখ ৮০ হাজার ১০৫ জন শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। চলমান এ কর্মসূচির আওতায় ৫ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত উপজেলাগুলোতে ১৪ লাখ ৮৭ হাজার ১৯২ জন শিশুকে হাম-রুবেলার টিকা প্রদান করা হয়েছে।

সরকার সঠিক সময়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের ফলে বাংলাদেশে হামের প্রকোপ কিছুটা কমেছে উল্লেখ করে এর আগে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, টিকার কোনো ঘাটতি নেই, সব ধরনের টিকার পর্যাপ্ত মজুত আছে। গ্রাম এলাকায় ও আমাদের হাতে যে পরিমাণ ভ্যাকসিন মজুত আছে, তা দিয়ে আগামী জুন মাস পর্যন্ত নির্বিঘ্নে আমরা ভ্যাকসিন কার্যক্রম পরিচালনা করতে পারব।

ইপিআই থেকে জানানো হয়, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে এক ডোজ হাম-রুবেলার টিকা দেয়া হচ্ছে। আগে হাম-রুবেলার টিকা পেয়ে থাকলেও ওই বয়সী সব শিশুকে এক ডোজ টিকা দেয়া হবে।

টিকা দেয়া হবে নার্সারি, কিন্ডারগার্টেন, ইবতেদায়ি মাদরাসা, মক্তব, এতিমখানা ও শিশু আশ্রমে। এসব প্রতিষ্ঠানে অধ্যয়নরত পাঁচ বছরের কম বয়সী ছাত্র-ছাত্রীকে টিকা দেয়া হবে। এছাড়া যেসব শিশু স্কুলে যায় না কিংবা স্কুলে টিকা নেয়নি, তারা যে এলাকায় থাকে, তাদেরকে সেখানকার নিয়মিত টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা দেয়া হবে।

ক্যাম্পেইন চলাকালে প্রতিটি উপজেলার হাসপাতাল, পৌরসভা ও সিটি কর্পোরেশনের হাসপাতাল এবং সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে একটি করে স্থায়ী টিকাদান কেন্দ্র পরিচালিত হবে। ক্যাম্পেইন চলার সময় এসব কেন্দ্র থেকে রুটিন টিকাও দেয়া যাবে।

ঝুঁকিপূর্ণ শিশু ও দুর্গম এলাকার জন্য অতিরিক্ত কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছে ইপিআই। তাদের মধ্যে আছে দোকান বা বাজার, কারখানা, চাল কলের মতো স্থানে মায়েদের সঙ্গে থাকা শিশু, বেদে বহরের শিশু, পথশিশু, হাসপাতালে মায়েদের সঙ্গে থাকা শিশু, জেলখানায় মায়েদের সঙ্গে থাকা শিশু, বস্তির শিশু। এ অতিরিক্ত কেন্দ্রগুলোয় টিকাগ্রহীতার সুবিধামতো সময়ে (বিকেলে বা রাতে) টিকা দেয়া হবে।

একদিনে হাম ও হামের উপসর্গে ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১

একদিনে হাম ও হামের উপসর্গে ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সারাদেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের এবং হাম সন্দেহে আরও দুইজনের মৃত্যু হয়েছে। সোমবার (২০

টিকাদানের মাধ্যমেই হামকে প্রতিরোধ করা সম্ভব: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

টিকাদানের মাধ্যমেই হামকে প্রতিরোধ করা সম্ভব বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড.

চোখে কখন কন্টাক্ট লেন্স ব্যবহার করবেন

চোখের কালো মণির সামনে কন্টাক্ট লেন্স লাগিয়ে দৃষ্টিস্বল্পতার চিকিৎসা করা হয়। চোখের অন্যান্য রোগের চিকিৎসায়ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইথিওপিয়ার রাষ্ট্রপতির স‌ঙ্গে বৈঠক, ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী

ঢাকায় মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের ১০০ দিন: বাণিজ্য চুক্তিকে বললেন ‘ঐতিহাসিক’

অপতথ্যের বিস্তার রোধে ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

ওয়ানডে সিরিজ শেষেই পাকিস্তানের বিমান ধরবেন মোস্তাফিজ

নির্ভরযোগ্য বন্ধু চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় ঢাকা: ফখরুল

বাংলাদেশি জাহাজকে কেন হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না ইরান?

দ্বিপাক্ষিক সম্পর্ক উচ্চতর পর্যায়ে নিতে চায় বাংলাদেশ-ইথিওপিয়া

অবশেষে মুক্তি পেলেন দেড় মাসের বাচ্চার মা সেই যুব মহিলা লীগ নেত্রী

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্য ক্ষতিকর

৩৬ টাকা কেজিতে ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার

ঈদের আগে গভীর রাত পর্যন্ত দোকান খোলা রাখতে চান ব্যবসায়ীরা

তালিকাভুক্ত কোম্পানি বাড়াতে করপোরেট কর ও টিডিএস কমানোর প্রস্তাব

প্রাথমিকের শিক্ষার্থীদের পাটজাত ব্যাগ-স্কুল ড্রেস দেবে সরকার

মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী

ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডারের অর্ধেক শেষ যুক্তরাষ্ট্রের, পূরণে লাগবে ৪ বছর

২০২৫ সালে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন প্রায় ৮ হাজার অভিবাসনপ্রত্যাশী

পদ্মায় টহলরত পুলিশের ওপর সন্ত্রাসী হামলা, ওসিসহ ৫ সদস্য গুলিবিদ্ধ

বাস ও লঞ্চে একচেটিয়া ভাড়া বৃদ্ধি হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৫ বিলিয়ন ডলার ছাড়াল