ই-পেপার সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

মুজতবা সউদ স্মরণে সুহৃদ ও শুভাকাঙ্ক্ষীদের স্মৃতিচারণ

আমার বার্তা অনলাইন:
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

চলচ্চিত্র সাংবাদিক, কাহিনিকার, চিত্রনাট্যকার ও সংলাপ রচয়িতা মুজতবা সউদকে স্মরণ করেছেন তাঁর সুহৃদ, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। স্মৃতিচারণের মধ্য দিয়ে চলচ্চিত্র অঙ্গনে তাঁর দীর্ঘদিনের অবদান ও কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন সহকর্মী, চলচ্চিত্রকর্মী ও সংস্কৃতিজনেরা।

রোববার বিকেল ৪টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে এ স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়।

চলচ্চিত্র সাংবাদিক শরীফুল আজমের সভাপতিত্বে এবং সৌমিক হাসান সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে মুজতবা সউদকে নিয়ে স্মৃতিচারণ করেন মেগাস্টার আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বল, কিংবদন্তি অভিনেতা আলমগীর, বাপ্পারাজ, আমিন খান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, সিনিয়র সাংবাদিক চিন্ময় মুৎসুদ্দি, চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ, শাহ আলম কিরণ, রায়হান মুজিব, মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি শাহীন সুমন, প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, অভিনেত্রী ফাল্গুনী হামিদ ও ম. হামিদসহ অনেকে।

বক্তারা বলেন, মুজতবা সউদ চলচ্চিত্র সাংবাদিকতার পাশাপাশি কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনায় ছিলেন নিবেদিতপ্রাণ। চলচ্চিত্রের প্রতি তাঁর গভীর অনুরাগ এবং সহকর্মীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক তাঁকে স্বতন্ত্র পরিচিতি এনে দিয়েছিল। ব্যক্তি হিসেবেও তিনি ছিলেন সর্বজন সমাদৃত।

স্মরণসভায় বক্তারা আরও বলেন, মুজতবা সউদ শুধু একজন সাংবাদিক বা চিত্রনাট্যকার ছিলেন না। চলচ্চিত্রের ইতিহাস এবং শিল্পী ও কলাকুশলীদের কর্মজীবন নিয়েও তিনি নিয়মিত লেখালেখি করতেন। তাঁর লেখার মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনের বহু গুণী মানুষের কর্ম ও অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে মুজতবা সউদের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

মুজতবা সউদ বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর সক্রিয় সদস্য ছিলেন। চলচ্চিত্র সাংবাদিকতার পাশাপাশি তিনি বেশ কয়েকটি চলচ্চিত্রের কাহিনি ও সংলাপ রচনা করেন। ‘চাঁদের মতো বউ’ চলচ্চিত্রের জন্য তিনি ২০০৯ সালে শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।

গত ৩০ আগস্ট সন্ধ্যা ৭টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মুজতবা সউদ মৃত্যুবরণ করেন। পরে তাঁকে মিরপুরের কালশী কবরস্থানে দাফন করা হয়।

কলকাতা উৎসবে পুরস্কৃত বাংলাদেশের দুই সিনেমা

ভারতের কলকাতায় অনুষ্ঠিত পঞ্চম ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে পুরস্কৃত হয়েছে বাংলাদেশের দুটি চলচ্চিত্র। পিপলু আর খান

অভিনেতা মুকুল জামিল আর নেই

হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন  অভিনয় ও সংগীত-দুই অঙ্গনেই কাজ করে পরিচিতি পাওয়া মুকুল

দীপা খন্দকারের হঠাৎ এ কী হাল!

চোখেমুখে ক্লান্তির ছাপ, এলোমেলো চুল, পরনে সাদামাটা শাড়ি আর বিষণ্ন দৃষ্টি। যেন মুখে কিছু না

দুই মাসে ৬ কেজি ওজন কমালেন দীঘি, লক্ষ্য আরো ৪

হঠাৎ ওজন বেড়ে যাওয়ায় অস্বস্তিতে পড়েছিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। পর্দায় নিজেকে আগের তুলনায় একটু
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্নাহ পালন করে নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে : হেফাজত নেতা

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পার্বত্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

পূবাইলে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

জামায়াত নেতার কয়লার ভাটা গুঁড়িয়ে দিল নড়াইল প্রশাসন

ভুয়া পরোয়ানায় হয়রানি বন্ধে ডেটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের

ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা

মঙ্গলবার থেকে শিল্পে গ্যাসের সরবরাহ আগের অবস্থায় ফিরবে: প্রধানমন্ত্রী

ঢাকার প্রবেশপথে তল্লাশি জোরদার হবে : ডিএমপি কমিশনার

গবেষকের কৃতিত্ব ছিনিয়ে নিল এআই?

নবীজির জীবনাদর্শের চেতনা সবসময় জাগ্রত রাখতে হবে : জবি উপাচার্য 

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তির রেকর্ড

বজ্রপাতে প্রাণহানি কমাতে সম্মিলিত প্রচেষ্টা ও উদ্যোগ জরুরি

ডিজিটাল প্রতারণার তথ্য নিয়ে দেশে চালু হলো অনলাইন মানচিত্র

ইস্তেখারা সালাতের হুকুম ও নিয়ম

নারী অধিকার রাজনৈতিক হাতিয়ার তবু অধিকার প্রতিষ্ঠা হয়নি : ইসলামী আন্দোলন

রাশিয়ার ডিজেল শোধনাগারে হামলা থামান : জেলেনস্কিকে ট্রাম্প

বিজিবিতে সিপাহী পদে চাকরি

তামিলনাড়ুতে মুসলিম ছাত্রীদের শিক্ষা খরচ দেবে থালাপতি সরকার

১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ফ্রান্স

৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের