ই-পেপার শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

ব্যাকলেস গাউনে মিমের গ্ল্যামার

আমার বার্তা অনলাইন:
০৯ আগস্ট ২০২৬, ১৫:২৯
অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। ছবি- ফেসবুক।

গাঢ় নীল সিল্কের ব্যাকলেস গাউন, একরাশ ঢেউখেলানো চুল আর চোখে আত্মবিশ্বাস; সামাজিক মাধ্যমে বিদ্যা সিনহা মিমের নতুন এই বোল্ড অবতার মুহূর্তেই আলোচনায়।

আজ রোববার দুপুরে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি পোস্ট করেছেন এই অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, ‘ওন দ্য লুক, ওন দ্য মোমেন্ট’। বোঝাতে চেয়েছেন, লুক ও মুহূর্তটাকে নিজের করে নিচ্ছেন তিনি।

ছবিগুলোতে মিমকে দেখা গেছে এক নতুন রূপে। স্টুডিওর আলো-আঁধারির আবহে রীতিমতো দ্যুতি ছড়াচ্ছেন। নজর কেড়েছে তার ব্যাকলেস ডিজাইনের পোশাকের চিকন স্ট্র্যাপ; যা তাকে দিয়েছে একেবারে হলিউড ধাঁচের লুক।

মিমের মেকআপেও রয়েছে আভিজাত্যের ছোঁয়া। স্মোকি আই, পিঙ্কিশ-ন্যুড লিপস্টিক আর একপাশে এলিয়ে দেওয়া হালকা কোঁকড়ানো চুল তাকে করেছে আরও আকর্ষণীয়।

কখনো লাগেজে বসে ক্যামেরার দিকে সরাসরি তীক্ষ্ণ চাহনি, কখনো ব্যাকলেস পোশাকে পেছনের ভঙ্গি, আবার কখনো ক্লোজ-আপে রহস্যময় রূপ—প্রতিটি ফ্রেমে তিনি গ্ল্যামার ফুটিয়ে তুলেছেন।

মিমের এই বোল্ড লুকে মুগ্ধ সবাই তা বলার বাকি রাখে না। মুহূর্তের মধ্যেই ছবিতে প্রতিক্রিয়া আর মন্তব্যের বন্যা বয়ে গেছে। ভক্তদের প্রতিক্রিয়া দেখলে বোঝাই যায়, প্রিয় তারকার এমন গ্ল্যামারাস রূপ তারা বেশ উপভোগ করছেন।

আমার বার্তা/এমই

স্বামীর ক্ষমতা দেখিয়ে আমার সঙ্গে এটা করেছে: তিশা

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। শাড়ি আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন। তবে আদালত

ইংরেজি উচ্চারণ নিয়ে ট্রলের মুখে দুরেফিশান

পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিমকে কেন্দ্র করে নেটদুনিয়ায় এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। নতুন নাটক ‘দার-ই-নিজাত’-এ

থাইল্যান্ডের সাদিয়া আয়মানের বাঁধভাঙা আনন্দ

ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মান কেবল অভিনয় দক্ষতা দিয়েই নয়, নিজস্ব স্নিগ্ধতা ও প্রাঞ্জল ব্যক্তিত্ব

অপু অভিনীত ‘শিকার’ সিনেমায় পশ্চিমবঙ্গের তিন অভিনেতা

সীমান্তবর্তী এলাকার গল্প নিয়ে থ্রিলার ঘরানায় কামরুজ্জামান রোমান তৈরি করছেন ‘শিকার’ নামের সিনেমা। অভিনয় করছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন আরও ৩ ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের

চালকদের স্বাস্থ্যসেবা ও জিপিএস নজরদারিতে বদলাচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনা

দীর্ঘ যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনারা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার একাধিক চেষ্টা

চট্টগ্রামে ব্যাংক থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও, কর্মকর্তাসহ গ্রেপ্তার ২

অ্যাকাডেমিক মাইগ্রেশনের দাবিতে ঢাকা কলেজের মূল ফটকে তালা

বন্ধ গ্যারেজের বাইরে রক্তের দাগ, ভেতরে মিলল মালিকের গলাকাটা মরদেহ

কনটেন্ট নির্মাতাদের জন্য ফেসবুকের নতুন অ্যাপ

আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা

বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী

বিএনপি মহাসচিব থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

চাহিদার মাত্র ২৯% বিদ্যুৎকেন্দ্রে, সার কারখানাগুলো পাচ্ছে ৩৮% গ্যাস: সিপিডি

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাত

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

উত্তরা বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

ছয় অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

জাফর ইকবালকে ‘জ্ঞানপাপী’ ও ‘শিক্ষক নামের কলঙ্ক’ বললেন চিফ প্রসিকিউটর