ই-পেপার রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

চলচ্চিত্র শিল্পের বিকাশে সব ধরনের সহযোগিতা দেবে সরকার: তথ্য উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
২৭ জুন ২০২৬, ১৮:৪০
তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান : ফাইল ছবি

দেশের চলচ্চিত্র শিল্পকে আরও সমৃদ্ধ, বাণিজ্যিকভাবে সক্ষম এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

শনিবার (২৭ জুন) রাজধানীর মিরপুরে বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) আয়োজিত প্রামাণ্যচিত্র নির্মাণ কোর্সের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, চলচ্চিত্র নির্মাতাদের সৃজনশীল উদ্যোগকে উৎসাহিত করতে সরকার আন্তরিক। পাশাপাশি দেশের চলচ্চিত্র শিল্পকে বাণিজ্যিকভাবে আরও শক্তিশালী ও টেকসই করতে প্রয়োজনীয় নীতিগত এবং অন্যান্য সহায়তা অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, বিসিটিআইর স্থায়ী ক্যাম্পাস নির্মাণের বিষয়েও সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে।

আন্তর্জাতিক সহযোগিতার প্রসঙ্গে তিনি বলেন, মালয়েশিয়া ও চীন উভয় দেশই বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে আগ্রহী। তবে বাংলাদেশের নিজস্ব জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখেই এসব সহযোগিতা এগিয়ে নেওয়া হবে।

অনুষ্ঠানে বিসিটিআইর কর্মকর্তা, প্রশিক্ষক এবং প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। পরে কোর্স সফলভাবে সম্পন্নকারীদের হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

আমার বার্তা/এমই

ব্রাজিলের সমর্থক, কিন্তু আর্জেন্টিনার প্রতি ঘৃণা নেই: তটিনী

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে চলছে তর্ক-বিতর্ক, তখন ভিন্ন বার্তা দিলেন ছোটপর্দার অভিনেত্রী

নজর কাড়লেন অলংকার, চমকে দিলেন সিঁথি

চলছে ফিফা বিশ্বকাপ। চারদিকে ফুটবলের উন্মাদনা। এর মধ্যে রোম্যান্টিক গান নিয়ে হাজির জনপ্রিয় সংগীতশিল্পী সিঁথি

সঠিক মানুষের অপেক্ষায় তটিনী

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। তার ব্যক্তিগত জীবন তথা প্রেম-বিয়ে নিয়ে ভক্তদের

গুঞ্জনই সত্যি, মা হচ্ছেন সামান্থা

দিন কয়েক ধরেই শোনা যাচ্ছিল, মা হতে যাচ্ছেন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। সে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুরাগে ছাত্রলীগের সাত নেতা-কর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ

পটাশিয়াম স্বল্পতা বা হাইপোক্যলিমিয়া কেন হয় করনীয় কী

ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান

আসিয়ানে যোগ দিতে সমর্থন দেবে মালয়েশিয়া, চীন সহায়তা করবে তিস্তায়

মধ্যপ্রাচ্যের কয়েকটি সামরিক ঘাঁটি ইসরায়েলে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!

এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

দ্বিপক্ষীয় সম্পর্ককে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করতে চীন-বাংলাদেশ একমত

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলি ও দুই হত্যা মামলার রায় রোববার

গোড়ালি ব্যথায় অস্ত্রোপচারহীন আধুনিক ‘শকওয়েভ থেরাপি’

মিয়ানমারে সিমেন্ট পাচারের সময় ২ বোটসহ ২১ জন আটক

ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি দোকান মালিক সমিতির

সব ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা সরকারের মূল লক্ষ্য: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে: বাণিজ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর নিয়ে যা বলছে ভারতীয় গণমাধ্যম

গজারিয়া সাবরেজিস্টার অফিস আওয়ামী লীগ নেতা কালা লিয়াকত সিন্ডিকেটের কাছে জিম্মি

হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: প্রতিমন্ত্রী

হুমকিতে যুক্তরাষ্ট্র-ইরানের চুক্তি: হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দুলাভাই বাহিনীর’ বন্দুকযুদ্ধ, নিহত ১

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

রোববার সকাল থেকে ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়