ই-পেপার মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩

বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট

আমার বার্তা অনলাইন:
২২ জুন ২০২৬, ১০:৫৭

নানা আপত্তিকর ও সংবেদনশীল মন্তব্য করে বছরজুড়ে বিতর্কের শীর্ষে থাকা ভারতীয় কৌতুক অভিনেতা ও সঞ্চালক সময় রায়নার শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ অতিথি হিসেবে গিয়ে অপমানিত হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। অনুষ্ঠান চলাকালীন সঞ্চালকের একের পর এক কটূক্তি ও বিদ্রূপাত্মক মন্তব্যে বিরক্ত হয়ে যান অভিনেত্রী; এতে ক্ষুব্ধ হয়ে পাল্টা জবাব দেন।

ইতোমধ্যে এই ঘটনার কিছু ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলিয়ার ভক্ত-অনুরাগীদের মাঝে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

যশরাজ ফিল্মসের আসন্ন স্পাই থ্রিলার চলচ্চিত্র ‘আলফা’র প্রচারণায় সহ-অভিনেত্রী শর্বরী ওয়াঘকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানটিতে হাজির হয়েছিলেন আলিয়া ভাট। সেখানে রসিকতার ছলে আলিয়ার অভিনয় জীবন ও কান চলচ্চিত্র উৎসবের প্রসঙ্গ টেনে লাগাতার খোঁচা দিতে থাকেন সময় রায়না।

একপর্যায়ে এই কৌতুক অভিনেতা মন্তব্য করেন, আলিয়ার মতো তারকা তাদের শোতে আসা অত্যন্ত গর্বের বিষয় হলেও, এটি আলিয়ার ক্যারিয়ারের সবচেয়ে খারাপ সময়। এ ছাড়া কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে বিদেশি আলোকচিত্রীরা আলিয়াকে অবহেলা করেছিলেন- এমন বিতর্কিত বিষয় উল্লেখ করে সময় রায়না বলেন, সেখানে পাত্তা না পেলেও এই শোয়ের ক্যামেরাগুলো অন্তত আলিয়ার দিকেই তাক করা রয়েছে।

কথোপকথনের একপর্যায়ে সময় রায়না আলিয়ার সাধারণ জ্ঞান নিয়েও ঠাট্টা করেন এবং জানান যে তিনি আলিয়ার স্বামী রণবীর কাপুরের বড় ভক্ত। সঞ্চালকের এমন ক্রমাগত ‘রোস্টিং’ বা অবমাননাকর মন্তব্য সহ্য করতে না পেরে আলিয়া ভাট সরাসরি বলেন, ‘তোমার শোতে আসাই আমার ভুল হয়েছে।’ এর জবাবে সময় রায়না উল্টো খোঁচা দিয়ে বলেন, ‘হ্যাঁ, ঠিক যেমনটা আপনার অভিনীত “জিগরা” সিনেমাটি দেখে আমি ভুল করেছিলাম।’

সঞ্চালকের এমন আচরণে সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। আলিয়ার ভক্তদের দাবি, রসবোধের নামে কাউকে এভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ বা অপমান করা সুস্থ কৌতুক হতে পারে না।

উল্লেখ্য, কৌতুক অভিনেতা সময় রায়না এর আগেও বিভিন্ন স্পর্শকাতর বিষয় ও শিশুদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন। এবার বলিউডের শীর্ষ এই অভিনেত্রীকে নিজের শোতে ডেকে অপমান করার অভিযোগে নতুন করে বিতর্কের মুখে পড়লেন এই সঞ্চালক।

আমার বার্তা /জেএইচ

শুভ জন্মদিন: সাতাত্তরেও সফল মেরিল স্ট্রিপ

সর্বকালের সেরা অভিনেত্রীদের তালিকা করলে তার নামটি চলে আসে প্রথম দিকেই। মঞ্চ থেকে টিভি কিংবা

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি: সুনেরাহ

নিজের অভিনয় দক্ষতা দিয়ে খুব অল্প সময়ের মধ্যেই দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন জাতীয় চলচ্চিত্র

বাবার ত্যাগ ও স্মৃতি নিয়ে আপ্লুত তারকারা

দিন যায়, দিন আসে। বদলে যায় সময়ের সমীকরণ। কিন্তু জীবনের প্রতিটি বাঁকে, প্রতিটি সাফল্যে বাবার

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল: সুমাইয়া শিমু

টেলিভিশন পর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ সুমাইয়া শিমু। ২৭ বছরের দীর্ঘ ক্যারিয়ারে করেছেন অসংখ্য নাটক। বড়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী দুই বছর কঠিন সময় যাবে, সবাইকে কষ্ট করতে হবে: অর্থমন্ত্রী

স্বাধীনতাবিরোধী শক্তিকে রাজনীতি করার অধিকার দেওয়া উচিত নয়

বাণিজ্য সম্প্রসারণসহ ৯ বিষয়ে একমত বাংলাদেশ-মালয়েশিয়া

বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও উপস্থিতি দেখতে চান স্পিকার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন চান প্রতিমন্ত্রী

নিষিদ্ধ আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

কেআইবি ইস্যুতে কৃষিবিদের ওপর হামলার অভিযোগ, বাকৃবিতে প্রতিবাদ সমাবেশ

আগামী হজে অংশ নিতে পারবে না এবারের হজযাত্রী নিবন্ধন না করতে পারা এজেন্সি

সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় অবৈধ কারেন্ট জালসহ ৬ চোরাচালানকারী আটক

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বর্তমানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের হার সবচেয়ে কম: স্বরাষ্ট্রমন্ত্রী

কৃষি খাতে সারের চাহিদা মেটাতে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার

সরকারি প্রাথমিক শিক্ষকদের বদলি-পদায়নে ৪ স্তরের কমিটি গঠন

মৃত্যুর ৭১ শতাংশের কারণ অসংক্রামক রোগ, মাঠে নামছে ৩৫ মন্ত্রণালয়

ধানমন্ডিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০ নেতাকর্মী গ্রেপ্তার

ঢাকা-রোম রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বাড়ানোর আলোচনা

নৌবাহিনীর ব্যবস্থাপনায় ‘বিশ্ব হাইড্রোগ্রাফি দিবস উদযাপন’

সারাদেশে ৩৪৫৭টি সোলার ইরিগেশন বসানো হয়েছে: জ্বালানিমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১৯৬৯, গুজব রুখতে সক্রিয় ফ্যাক্ট-চেকিং কমিটি

মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান