ই-পেপার মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

কলকাতায় হেনস্তার গুঞ্জনে যা বললেন মোশাররফ করিম

আমার বার্তা অনলাইন:
১৬ জুন ২০২৬, ১৪:৩৭

দেশের দাপুটে অভিনেতা মোশাররফ করিমের জনপ্রিয়তা ভারতের পশ্চিমবঙ্গেও কম নয়। অথচ সেখানেই নাকি 'অপ্রীতিকর' পরিস্থিতির মুখে পড়েছেন তিনি! মঙ্গলবার সকালে খবরটি চাউর হয় সোশ্যাল মিডিয়ায়। এরপর তা সংবাদ মাধ্যমেও উঠে আসে।

ছড়ানো খবরে দাবি করা হয়, স্ত্রী ও অভিনেত্রী রোবেনা রেজা জুঁইয়ের সঙ্গে কলকাতায় গেছেন অভিনেতা। সেখানেই নাকি মোশাররফের ওপর চড়াও হওয়ার চেষ্টা করেছে আওয়ামী লীগ সমর্থিত কিছু লোক।

এক সাংবাদিকের ফেসবুক পোস্ট থেকে বিষয়টি ছড়ায়। এরপর থেকে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানারকম চর্চা হচ্ছে। এ বিষয়ে জানতে অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপুকে ফোন করা হলে তিনি কোনো তথ্য দিতে পারলেন না।

পরে মোশাররফ করিম একটি গণমাধ্যমকে জানালেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমনটা ছড়িয়েছে, তেমন কিছু ঘটেনি। গুঞ্জনে কান না দেওয়ার আহ্বান জানিয়ে এই অভিনেতা বলেন, ‘ফেসবুকে নানা কথাই রঙ চড়িয়ে ছড়ানো হয়, কিন্তু একটা সংবাদ লেখার মতো যতটুকু উপাদান প্রয়োজন, ততটুকু এই ঘটনায় নেই; বলতে গেলে তেমন কিছুই ঘটেনি।’

জানা গেছে, কোনো পেশাগত ব্যস্ততা বা শুটিংয়ের জন্য নয়, শুধু ব্যক্তিগত অবকাশ যাপনে এই মুহূর্তে কলকাতায় অবস্থান করছেন তারকা দম্পতি মোশাররফ করিম ও জুঁই। আগামী তিন-চারদিনের মধ্যেই তাদের ঢাকায় ফেরার কথা রয়েছে।

আমার বার্তা/এমই

ভারতের আহমেদাবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ‘ময়না’

বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের জন্য এক আনন্দের খবর। বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা

আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব: প্রভা

দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগত ট্রল ও সাইবার বুলিংয়ের শিকার হয়ে

ঘরে ঝুলছিল অভিনেত্রীর দেহ, হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু

না ফেরার দেশে চলে গেলেন অভিনেত্রী সঞ্চিতা উগালে। রোববার সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ের নালাসোপাড়ায় নিজ বাসভবন

জানি এ জীবন কঠিন, তবুও কঠিনকে গ্রহণ করেছি: ভাবনা

বাংলাদেশের ঐতিহ্যবাহী যাত্রাশিল্পের নির্মম বাস্তবতাকে তুলে ধরেছেন নির্মাতা আসিফ ইসলাম। সম্প্রতি প্রকাশ পেয়েছে তার নতুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৯০ মিনিটেই ভাগ্য বদল, ৪৫ হাজার থেকে ৭ মিলিয়ন ফলোয়ার ভোজিনহার

ধর্ষণ মামলায় ছাত্রশিবিরের সেই কেন্দ্রীয় নেতা কারাগারে

৬.৫ শতাংশের পরিবর্তে ৩.৫ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিচ্ছে ফিচ

বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় বেনজীর আহমেদকে ফেরাতে চেষ্টা করছে দুদক

ক্ষতিকর জাল উৎপাদন বন্ধে অভিযানের নির্দেশ মৎস্য প্রতিমন্ত্রীর

অতিরিক্ত কমিশনার পদে একযোগে ১৩ কর কর্মকর্তার পদোন্নতি

গণমাধ্যম কমিশন হবে ফ্যাসিবাদ-উত্তর বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান

প্রতিশোধের মানসিকতা থেকে বেরিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

এমপিদের অফিসের জন্য উপজেলা প্রতি বরাদ্দ ৬ লাখ: স্থানীয়সরকার মন্ত্রী

সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মানতে হবে : স্পিকার

এনবিআর কর্মকর্তার সম্পদের পাহাড়: হাজার কোটি লুট করে পালালেন শহিদুল

সংবিধান সংশোধন নয়, সংস্কারে বিশেষ কমিটি চায় বিরোধী দল

ছিনতাইকারী চাপাতির কোপে আদাবর থানার ওসি-এসআইকে জখম

দিকপাল চলচ্চিত্রকার ও সাংবাদিক ফজলুল হক এবং তাঁর সাংস্কৃতিক বলয়

যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে

পদ্মা রেল সেতুর পিলারের নিচে মাটি কাটা বন্ধ করে গাছ লাগানোর সিদ্ধান্ত: সেতুমন্ত্রী

গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সাংবাদিকরা সবসময় পাশে ছিলেন: মির্জা ফখরুল

শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র আদিতমারী, ওসিসহ আহত ৩০

সেপ্টেম্বর বা অক্টোবরে দেশজুড়ে স্থানীয় সরকার নির্বাচন: ফখরুল

পরিচ্ছন্নতা কর্মীদের মাঝে প্রথমবারের মতো স্বাস্থ্য কার্ড দিলো ডিএসসিসি