ই-পেপার শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২

না ফেরার দেশে ‘গেম অফ থ্রোনস’ খ্যাত তারকা প্যাট্রিক

আমার বার্তা অনলাইন
১০ এপ্রিল ২০২৬, ১২:৩৯

বিশ্বখ্যাত সিরিজ ‘গেম অফ থ্রোনস’ খ্যাত আইরিশ তারকা মাইকেল প্যাট্রিক মারা গেছেন। দীর্ঘদিন ধরে তিনি মোটর নিউরন ডিজিজ নামক এক বিরল রোগে ভুগছিলেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) উত্তর আয়ারল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। অভিনেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্ত্রী নাওমি শিহান।

সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় তিনি জানান, বিরল স্নায়বিক রোগ ‘মোটর নিউরন ডিজিজ’ (এমএনডি)-এর সঙ্গে দীর্ঘ সংগ্রামের পর চিরবিদায় নিয়েছেন মাইকেল।

আইরিশ তারকা মাইকেল প্যাট্রিক

২০২৩ সাল থেকে মাইকেল ‘মোটর নিউরন ডিজিজ’ নামের এক বিরল ও জটিল রোগে ভুগছিলেন। এই রোগের প্রভাবে ধীরে ধীরে শরীরের পেশি সঞ্চালন, হাঁটাচলা এবং কথা বলার শক্তি হারিয়ে ফেলতেন তিনি। শেষ দিকে শ্বাস-প্রশ্বাস নেয়াও তার জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছিল।

জনপ্রিয় ফ্যান্টাসি ড্রামা সিরিজ ‘গেম অফ থ্রোনস’-এ বেরিক ডনডারিওনের নেতৃত্বাধীন ‘ব্রাদারহুড উইদাউট ব্যানার্স’র একজন সক্রিয় সদস্য হিসেবে অভিনয় করেছিলেন মাইকেল। তার চরিত্রটি খুব বড় না হলেও বলিষ্ঠ অভিনয়ের মাধ্যমে খুব অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নেন তিনি।

‘গেম অফ থ্রোনস’ ছাড়াও বহু সিরিজ ও চলচ্চিত্রে প্রতিভার স্বাক্ষর রেখেছেন এই অভিনেতা। কেনেথ ব্রানাঘ পরিচালিত অস্কারজয়ী চলচ্চিত্র ‘বেলফাস্ট’-এ তাকে দেখা গেছে। এছাড়া ‘ব্লু লাইটস’ এবং ‘মাই লেফট নাট’র মতো জনপ্রিয় টেলিভিশন শো এবং থিয়েটার জগতেও তিনি ছিলেন সমানভাবে সক্রিয়।

মাইকেলের অকাল প্রয়াণে বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার সহকর্মী ও অগণিত অনুরাগী সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রিয় অভিনেতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করছেন।

আমার বার্তা/জেএইচ

পারমিশন ছাড়াই চিমটি দিয়েছে: পূর্ণিমা

ঢালিউডের চিরসবুজ অভিনেত্রী পূর্ণিমা। রুপালি পর্দায় তার উপস্থিতি মানেই দর্শকদের বাড়তি উন্মাদনা। সম্প্রতি সিমরা খানের

অভিমান ভুলে ফের তৃণমূলের ‘তারকা প্রচারক’ নুসরাত

২০২৪ সালের লোকসভা ভোটে টিকিট না পাওয়ায় তৃণমূলের সঙ্গে দূরত্ব বেড়েছিল নুসরাত জাহানের। তবে ২০২৬

প্রীতম ও জেফারকে নিয়ে ওয়েব ফিল্ম 'তুমি আমি শুধু'

সংগীতের আঙিনায় তারা দুজনেই জনপ্রিয় নাম। একসঙ্গে গান দিয়েও মাতিয়েছেন শ্রোতাদের। তবে এবার আর সুরের

ঢাকাস্থ রাশিয়ান হাউসে চলচ্চিত্র প্রদর্শনী ও ভাব বিনিময় সন্ধ্যা অনুষ্ঠিত 

ঢাকায় অবস্থিত রাশিয়ান হাউজ সবসময় বাংলাদেশের চলচ্চিত্র প্রেমিকদের জন্য বিশেষ চলচ্চিত্র প্রদর্শন করে থাকে।  বরাবরের মতো
  • সর্বশেষ
  • জনপ্রিয়

লেবাননে ইসরায়েলি বোমা হামলায় প্রাণ গেল বাংলাদেশির

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা

সংসদে আপত্তি সত্ত্বেও বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মার্কিন কংগ্রেসে ট্রাম্পকে অপসারণের দাবি জোরালো হচ্ছে

নতুন দায়িত্ব পেলেন প্রণয় ভার্মা

একাই ৯ উইকেট নিয়ে ব্রাজিলিয়ান পেসারের বিশ্বরেকর্ড

২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত হবে দেশ

শাহজালালে কোটি টাকার সোনা ও বিদেশি মুদ্রাসহ ধরা হজ কাফেলার মোয়াল্লেম

সংরক্ষিত নারী আসনের প্রার্থী বাছাইয়ে যেসব বিষয়কে গুরুত্ব দেবে বিএনপি

১৫ এপ্রিলের মধ্যে এলপিজি-এলএনজি নিয়ে দেশে আসছে পাঁচ জাহাজ

রাতভর হামলা-পাল্টা হামলা চলেছে ইসরায়েল-লেবাননের মধ্যে

সামনের সারিতে বসে বিশ্বকাপের ম্যাচ দেখতে লাগবে ৫ লাখ টাকা

ঝালকাঠিতে দেখা দিয়েছে হামের উপসর্গ, হাসপাতালে ভর্তি ১৪ জন

বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যার্টনি জেনারেল

বাংলাদেশ সিরিজ শুরুর আগে নিউজিল্যান্ডের স্কোয়াডে পরিবর্তন

হরমুজ থেকে টোল আদায় আন্তর্জাতিক আইনবিরোধী: যুক্তরাজ্য

অ্যাতলেটিকোর কাছে হারের পর উয়েফাকে নালিশ দিলো বার্সেলোনা

পাওনা টাকার কথা বলে ডেকে নিয়ে অটোরিকশা চালককে হত্যা