ই-পেপার মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

এখনো এটি স্বপ্নের মতো মনে হচ্ছে: লাক্স সুপারস্টার

আমার বার্তা অনলাইন:
০৪ এপ্রিল ২০২৬, ১৭:২১

দীর্ঘ সাত বছর পর আয়োজিত ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতায় সেরার মুকুট জিতেছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা। গত শুক্রবার (৩ এপ্রিল) রাতে জমকালো আয়োজনে বিজয়ী হওয়ার পর সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন তিনি; ট্রফি হাতে তার একটি বিশেষ ছবি এখন আলোচনায়।

নিজের ফেসবুক পেজে বর্ণিতা একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে গোলাপি রঙের বিছানায় রাজকীয় সাজে ঘুমিয়ে আছেন তিনি। তার বুকের কাছে পরম মমতায় জড়িয়ে ধরা লাক্স সুপারস্টারের সেই কাঙ্ক্ষিত ট্রফিটি।

বর্ণিতা লিখেছেন, ‘এখনো এটি একটি স্বপ্নের মতো মনে হচ্ছে, যা থেকে আমি জেগে উঠতে চাই না। এই বিশাল সম্মান আমি প্রতি মুহূর্তে হৃদয়ের কাছে আগলে রাখছি। এই পথচলা সহজ ছিল না, তবে এটিই ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতা।’

ভক্তদের ভালোবাসায় সিক্ত বর্ণিতা আরও জানান, তিনি এই খেতাবের মর্যাদা ও দায়িত্ব যথাযথভাবে পালন করতে চান।

রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) শুক্রবার সন্ধ্যায় আয়োজিত গ্র্যান্ড ফিনালেতে বর্ণিতার হাতে বিজয়ীর ট্রফি ও একটি বিলাসবহুল গাড়ির চাবি তুলে দেওয়া হয়। চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের সিইও রুহুল কুদ্দুস খান এবং জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম এই পুরস্কার হস্তান্তর করেন। এবারের আসরে প্রথম রানার আপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল এবং দ্বিতীয় রানার আপ নির্বাচিত হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম।

উল্লেখ্য, লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে দীর্ঘ বাছাই প্রক্রিয়া শেষে চূড়ান্ত পর্বের লড়াইয়ে টিকে ছিলেন পাঁচজন প্রতিযোগী। সাত বছর বিরতির পর অনুষ্ঠিত এই আসরটি ঘিরে শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা ছিল। চূড়ান্ত আসরে বিচারকদের রায়ে সেরার মুকুট জয় করে বর্ণিতা এখন দেশের নতুন গ্ল্যামার কন্যা হিসেবে নিজের যাত্রা শুরু করলেন।

আমার বার্তা/এমই

রহস্যজনকভাবে মারা গেলেন তামিল অভিনেত্রী

দক্ষিণ ভারতীয় টেলিভিশন জগতের উদীয়মান তারকা সুভাষিনীর (৩৬) আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন

৪২ বছরে মা হতে চলেছেন করিশ্মা তান্না

মা হতে চলেছেন হিন্দি টেলিভিশনের অভিনেত্রী কারিশমা তান্না। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে জীবনের

আপনি কাউকে খুশি করতে পারবেন না: ভাবনা

শোবিজ অঙ্গনে আলোচনা আর সমালোচনা দুই-ই মুদ্রার এপিঠ-ওপিঠ। তবে সেই সমালোচনাকে গায়ে মাখিয়ে ঘরে বসে

স্টাইল ও সৌন্দর্যের মেলবন্ধনে নজর কাড়লেন মিম

শুধু অভিনয় নয়, নিজের রূপ-ফ্যাশন সেন্স দিয়েও দর্শক-ভক্তদের মন জয় করে এসেছেন ঢাকাই চিত্রনায়িকা ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে ক্ষুদ্র এবং মাঝারি প্রতিষ্ঠান সবচেয়ে খারাপ অবস্থায় আছে: প্রতিমন্ত্রী

দেশে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা বেড়েছে ৩৮ লাখ: বিবিএস

এই সংসদে রাষ্ট্রপতি বলেছেন আওয়ামী লীগ ফ্যাসিস্ট: এলজিআরডি প্রতিমন্ত্রী

ট্রেন ভ্রমণে ইসরায়েলের সতর্কতার পর তেহরানে একাধিক বিস্ফোরণ

বিশ্বকাপের আগে ইউরোপে ম্যাচ খেলবে বাংলাদেশ

ইবিতে শিক্ষিকা হত্যা: মৌন মিছিলে ন্যায়বিচারের দাবি ও শিক্ষক শিক্ষার্থীদের শোক

সড়ক দুর্ঘটনায় ডিআইইউ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

গণভোটের গণরায় বাস্তবায়নে ৫ দিনের কর্মসূচি ঘোষণা ১১ দলীয় ঐক্যের

অন্তর্বর্তী সরকারের দুর্নীতির অভিযোগের তদন্ত করবে সরকার: ডা. জাহেদ

গুম অধ্যাদেশ একটা অপ্রয়োজনীয় আইন ছিল : চিফ প্রসিকিউটর

সংসদে আন্তর্জাতিক অপরাধ সংশোধন আইন-২০২৬ বিল পাস

বিএনপির ৩ ট্রফিই আছে, বিরোধীদলের ঘরে একাত্তর-নব্বইয়ের ট্রফি নাই

আগামী মাসে তেলের দাম বাড়ানোর চিন্তা করবে সরকার: জ্বালানিমন্ত্রী

এপ্রিলের মধ্যে জ্বালানি তেল আসবে প্রায় আড়াই লাখ মেট্রিক টন

রামেকে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, নতুন ভর্তি ১৮ জন

যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের, চায় ‘যুদ্ধের স্থায়ী অবসান’

লালবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হলো শিরীন শারমিনকে

করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী

হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হবে: সংসদে ধর্মমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান হতে ৫৩ হাজার ৬৯ আবেদন