ই-পেপার শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩৩

জীবনের প্রথম ভোট দিলেন ন্যান্সী, উচ্ছ্বসিত শিল্পী

আমার বার্তা অনলাইন:
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:১১
জীবনের প্রথম ভোট দিচ্ছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সী।

দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সী জীবনের প্রথম ভোট দিলেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ নগরীর মহাকালী গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।

দীর্ঘ প্রতীক্ষার পর ভোট দিতে পেরে নিজের উচ্ছ্বাস ও অভিজ্ঞতার কথা সংবাদমাধ্যমের কাছে তুলে ধরেন তিনি।

ভোট শেষে ন্যান্সী বলেন, ‘খুব কষ্ট করে ঢাকা থেকে ভোট দিতে এসেছি। তবে এই ভোট দেওয়াটা আমার জন্য কিছুটা আক্ষেপেরও। কারণ, মধ্য বয়সে এসে আমি জীবনের প্রথম ভোট দিলাম। অথচ আর কিছুদিন পরেই আমার মেয়ে রোদেলাও ভোটার হবে।’

আগের অভিজ্ঞতা বর্ণনা করে এই শিল্পী বলেন, ‘প্রথমবার অসুস্থতার কারণে ভোট দিতে পারিনি। এরপর যতবার নির্বাচন হয়েছে, কোনোবারই ভোটের সুস্থ পরিবেশ ছিল না। রাতের আঁধারে ভোট হয়েছে, তাই কেন্দ্রে যাইনি। ২০১৮ সালে ভোট দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু কেন্দ্রে এসে দেখি ভোটকক্ষ লাল কাপড়ে ঢেকে রাখা হয়েছে। ফলে ভোট দেওয়ার সুযোগ হয়নি।’

এবারের নির্বাচনী পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে ন্যান্সী বলেন, ‘ভোটের পরিবেশ দেখে খুব ভালো লাগছে। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যাচ্ছে। কেন্দ্রে দায়িত্বরতরা সবাই খুব সহযোগিতা করছেন। আমি কিছুটা উদ্বিগ্ন ছিলাম যে কোনো ঝামেলা হতে পারে, রাতে ঘুম পর্যন্ত হয়নি। কিন্তু এখন দেখছি পরিবেশ অত্যন্ত শান্তিপূর্ণ।’

ভবিষ্যৎ প্রত্যাশা নিয়ে তিনি বলেন, ‘আজকের দিন শেষে যদি কোনো অঘটন না ঘটে, তবে আগামীকাল থেকেই দেশের মানুষ নতুন কিছু ভাববে। আমার মতো দেশের ১৮ কোটি মানুষও এমন সুন্দর পরিবেশই প্রত্যাশা করে।’

পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে ন্যান্সী আরও জানান, তিনি যোগ্য এবং উপযুক্ত ব্যক্তিকেই তার প্রথম ভোটটি দিয়েছেন। সবমিলিয়ে একটি নতুন অভিজ্ঞতায় দারুণ খুশি এই জননন্দিত শিল্পী।

আমার বার্তা/এমই

হয়রানির অভিযোগে আইনি পথে ডিজে নাইরা

বাংলাদেশের জনপ্রিয় ডিজে শিল্পী ডিজে নাইরা-কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক ও হয়রানির অভিযোগ

যারা বোরকা কিনতে বলেছিল, ছবিটা তাদের জন্য: বাঁধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সরগরম এখন সারা দেশ। গত বৃহস্পতিবার (১২

নাগরিক অধিকারের রাঙা উৎসবে তারকারা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সারা বাংলাদেশে উদযাপিত হয়েছে গণতান্ত্রিক অধিকারের মহোৎসব। সাধারণ মানুষের পাশাপাশি

‘সচেতন নাগরিক হিসেবে ভোট দিয়েছি’

দেশের সাধারণ মানুষের পাশাপাশি উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন শোবিজ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমানের নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ

জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: সালাহউদ্দিন

অনেক দিন পর চমৎকার ও স্বচ্ছ নির্বাচন হয়েছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের অপেক্ষা

তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর অভিনন্দন

দেশের মানুষ সব সময় রাজনৈতিক সংকটে সঠিক সিদ্ধান্ত নিয়েছে: মঈন খান

তিন আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন

তারেক রহমানকে জামায়াতের ডা. খালিদুজ্জামানের অভিনন্দন

রাজশাহীর চারটিতে বিএনপি ও দুটিতে জয় পেয়েছে জামায়াত

দেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী এমপি হান্নান মাসউদ

২৯৭ আসনের গেজেট আজ

চোটের থাবায় পাল্টে গেল দুই দলের বিশ্বকাপ স্কোয়াড

ভারত-পাকিস্তানের লড়াইয়ে যে দ্বৈরথে নজর থাকবে

কিশোরগঞ্জের ছয়টি আসনের ৫টিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র

তারেক রহমানকে জাতীয় পার্টির একাংশের অভিনন্দন

২১,৬১৪ ভোট বেশি পেয়ে বিজয়ী জামায়াতের আমির

রাজশাহী বিভাগের একমাত্র নারী প্রার্থী পুতুলের বাজিমাত

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের অঘটন

৪ দিন পর স্বাভাবিক হলো এমএফএস-ইন্টারনেট ব্যাংকিংয়ের লেনদেন

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের অভিনন্দন