ই-পেপার শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩৩

ভোট দিলেন আবুল হায়াত, পরিবেশ নিয়ে সন্তুষ্ট অভিনেতা

আমার বার্তা অনলাইন:
১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৮

সারাদেশে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সাধারণ মানুষের পাশাপাশি এতে অংশ নিচ্ছেন শোবিজ অঙ্গনের তারকারা, শিল্পীরা। এরই ধারাবাহিকতায় ভোট দিয়েছেন দেশের প্রবীণ অভিনেতা আবুল হায়াত। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-৮ আসনভুক্ত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি নিজের ভোটটি দেন।

এ সময় অভিনেতা সংবাদ মাধ্যমের মুখোমুখি হলে জানান, মাঝের তিনটি বিতর্কিত নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) বাদে বাংলাদেশের জন্মলগ্ন থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় প্রতিটি নির্বাচনেই অংশ নিয়েছেন এই গুণী শিল্পী।

ভোট দেওয়া শেষে বর্তমান পরিস্থিতির প্রশংসা করে তিনি বলেন, এবারের নির্বাচনের পরিবেশ এখন পর্যন্ত বেশ ভালো এবং সুন্দর। আমি কোনো ধরনের অসুবিধা বা বিশৃঙ্খলা দেখিনি।

যোগ্য নেতৃত্বের প্রত্যাশা জানিয়ে আবুল হায়াত আরও বলেন, যোগ্য প্রার্থীরা ভোটে জয়ী হোক, এটাই চাই। জেনুইন একটা পার্টি সরকার পরিচালনায় এলে অনেক কিছুই ঠিক হবে বলে আমি বিশ্বাস করি।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ বিরতিহীনভাবে শুরু হয়েছে, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। সাধারণ মানুষের পাশাপাশি চলচ্চিত্র ও নাট্যাঙ্গনের তারকারাও সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন কেন্দ্রে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত দেশের কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং সাধারণ ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন।

আমার বার্তা/এমই

হয়রানির অভিযোগে আইনি পথে ডিজে নাইরা

বাংলাদেশের জনপ্রিয় ডিজে শিল্পী ডিজে নাইরা-কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক ও হয়রানির অভিযোগ

যারা বোরকা কিনতে বলেছিল, ছবিটা তাদের জন্য: বাঁধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সরগরম এখন সারা দেশ। গত বৃহস্পতিবার (১২

নাগরিক অধিকারের রাঙা উৎসবে তারকারা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সারা বাংলাদেশে উদযাপিত হয়েছে গণতান্ত্রিক অধিকারের মহোৎসব। সাধারণ মানুষের পাশাপাশি

‘সচেতন নাগরিক হিসেবে ভোট দিয়েছি’

দেশের সাধারণ মানুষের পাশাপাশি উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন শোবিজ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমানের নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ

জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: সালাহউদ্দিন

অনেক দিন পর চমৎকার ও স্বচ্ছ নির্বাচন হয়েছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের অপেক্ষা

তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর অভিনন্দন

দেশের মানুষ সব সময় রাজনৈতিক সংকটে সঠিক সিদ্ধান্ত নিয়েছে: মঈন খান

তিন আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন

তারেক রহমানকে জামায়াতের ডা. খালিদুজ্জামানের অভিনন্দন

রাজশাহীর চারটিতে বিএনপি ও দুটিতে জয় পেয়েছে জামায়াত

দেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী এমপি হান্নান মাসউদ

২৯৭ আসনের গেজেট আজ

চোটের থাবায় পাল্টে গেল দুই দলের বিশ্বকাপ স্কোয়াড

ভারত-পাকিস্তানের লড়াইয়ে যে দ্বৈরথে নজর থাকবে

কিশোরগঞ্জের ছয়টি আসনের ৫টিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র

তারেক রহমানকে জাতীয় পার্টির একাংশের অভিনন্দন

২১,৬১৪ ভোট বেশি পেয়ে বিজয়ী জামায়াতের আমির

রাজশাহী বিভাগের একমাত্র নারী প্রার্থী পুতুলের বাজিমাত

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের অঘটন

৪ দিন পর স্বাভাবিক হলো এমএফএস-ইন্টারনেট ব্যাংকিংয়ের লেনদেন

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের অভিনন্দন