ই-পেপার শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩৩

উত্তেজিত পরীমনি ফাঁস করলেন হুমকির অডিও

আমার বার্তা অনলাইন:
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫১

ফোনকলে এক অজ্ঞাত ব্যক্তি হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন ঢালিউড চিত্রনায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোনকলে হত্যার হুমকির সেই অডিও প্রকাশ করেছেন নায়িকা।

রোববার (৮ ফেব্রুয়ারি) ভেরিফায়েড ফেসবুক পেজে ৩৭ সেকেন্ডের একটি অডিও আপলোড করেন পরীমণি। ওই ফোনকলের অডিওতে শোনা যাচ্ছে, অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এক অজ্ঞাত ব্যক্তি পরীমণিকে গুলি করে হত্যার হুমকি দিচ্ছেন।

অডিওতে আরও শোনা যাচ্ছে, নায়িকা দেশের বাইরে থাকা অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানতে চাইছেন। একপর্যায়ে তারা দুইজনই উচ্চবাচ্য করেন।

অডিওটির ক্যাপশনে পরী লেখেন, ভোট নিয়ে কিছু নাকি শেয়ার করা যাবে না! এরা কারা?

অডিওটিতে তিনি বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী ও সিআইডির অফিসিয়াল ফেসবুক পেজকে মেনশন করেছেন। তবে ঘটনার উৎস কী সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি অভিনেত্রী।

প্রসঙ্গত, চিত্রনায়িকা পরীমণি আজ রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ‘রাঙামাটির দুর্গম পাহাড়ি এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে হেলিকপ্টারে করে নির্বাচনী সরঞ্জাম ও নির্বাচনকর্মী পাঠানো’ নিয়ে একটি প্রথম শ্রেণির সংবাদমাধ্যমের নিউজ নিজের ফেসবুক পেজে শেয়ার করেন। তার মাত্র ১ ঘণ্টা পরই হত্যার হুমকির অডিও আপলোড করেন তিনি।

আমার বার্তা/এমই

হয়রানির অভিযোগে আইনি পথে ডিজে নাইরা

বাংলাদেশের জনপ্রিয় ডিজে শিল্পী ডিজে নাইরা-কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক ও হয়রানির অভিযোগ

যারা বোরকা কিনতে বলেছিল, ছবিটা তাদের জন্য: বাঁধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সরগরম এখন সারা দেশ। গত বৃহস্পতিবার (১২

নাগরিক অধিকারের রাঙা উৎসবে তারকারা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সারা বাংলাদেশে উদযাপিত হয়েছে গণতান্ত্রিক অধিকারের মহোৎসব। সাধারণ মানুষের পাশাপাশি

‘সচেতন নাগরিক হিসেবে ভোট দিয়েছি’

দেশের সাধারণ মানুষের পাশাপাশি উৎসবমুখর পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন শোবিজ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমানের নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ

জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: সালাহউদ্দিন

অনেক দিন পর চমৎকার ও স্বচ্ছ নির্বাচন হয়েছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের অপেক্ষা

তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর অভিনন্দন

দেশের মানুষ সব সময় রাজনৈতিক সংকটে সঠিক সিদ্ধান্ত নিয়েছে: মঈন খান

তিন আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন

তারেক রহমানকে জামায়াতের ডা. খালিদুজ্জামানের অভিনন্দন

রাজশাহীর চারটিতে বিএনপি ও দুটিতে জয় পেয়েছে জামায়াত

দেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী এমপি হান্নান মাসউদ

২৯৭ আসনের গেজেট আজ

চোটের থাবায় পাল্টে গেল দুই দলের বিশ্বকাপ স্কোয়াড

ভারত-পাকিস্তানের লড়াইয়ে যে দ্বৈরথে নজর থাকবে

কিশোরগঞ্জের ছয়টি আসনের ৫টিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র

তারেক রহমানকে জাতীয় পার্টির একাংশের অভিনন্দন

২১,৬১৪ ভোট বেশি পেয়ে বিজয়ী জামায়াতের আমির

রাজশাহী বিভাগের একমাত্র নারী প্রার্থী পুতুলের বাজিমাত

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের অঘটন

৪ দিন পর স্বাভাবিক হলো এমএফএস-ইন্টারনেট ব্যাংকিংয়ের লেনদেন

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের অভিনন্দন