ই-পেপার বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পিকনিকে খুশির উচ্ছ্বাস

আমার বার্তা অনলাইন
০২ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৪

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক আনন্দঘন পারিবারিক মিলনমেলা ও পিকনিক। সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলা এই আয়োজনে ছিল বিনোদন, আড্ডা ও পারস্পরিক সৌহার্দ্যের উষ্ণ আবহ।

ঢাকা থেকে অদূরে মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবস্থিত মনোরম পর্যটনকেন্দ্র নিমতলী মডার্ন গ্রিন সিটি ছিল এবারের মিলনমেলার ভেন্যু। সবুজে ঘেরা পরিবেশে চলচ্চিত্র অঙ্গনের মানুষদের মিলনমেলা যেন হয়ে উঠেছিল এক স্মরণীয় উৎসব।

এই আয়োজনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের বহু পরিচিত ও গুণী ব্যক্তিত্ব। ছবিতে দেখা যায় সম্পাদক ও মিডিয়ার আলোচিত মুখ জসিম সাহেব, জনপ্রিয় পরিচালক হাবিবুল ইসলাম হাবিব, চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা রোজিনা, নায়িকা মাসুকা নাসরিন রাকা এবং মিসেস রেহানা হাবিবসহ আরও অনেকে।

দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল নানা ধরনের খেলাধুলা, সাংস্কৃতিক পরিবেশনা, র‍্যাফেল ড্র, হাসি-আড্ডা ও পারিবারিক সময় কাটানোর সুযোগ। শিশু থেকে শুরু করে প্রবীণ-সব বয়সী অংশগ্রহণকারীদের প্রাণবন্ত উপস্থিতিতে মিলনমেলাটি হয়ে ওঠে আরও রঙিন।

চলচ্চিত্র পরিচালকদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং পরিবারসহ আনন্দ ভাগাভাগি করার উদ্দেশ্যে এমন আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। সুন্দর ও সুশৃঙ্খলভাবে এই মিলনমেলা সম্পন্ন করায় বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজকবৃন্দ প্রশংসা পেতেই পারেন।

চলচ্চিত্র পরিবারকে একসূত্রে বাঁধা এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে-এমন প্রত্যাশা সবার।

জয় হোক বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির।

উন্মুক্ত বেবি বাম্প নিয়ে প্রকাশ্যে সোনম কাপুর

দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। সম্প্রতি মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন,

ছোটবেলায় মনে হতো আমার নাক বেশি বোঁচা: সামান্তা

শোবিজ অঙ্গনের পরিচিত মুখ সামান্তা পারভেজ। সমসাময়িক নানা বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত ও

গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬: কে কোন পুরস্কার পেলেন

সংগীত বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার ‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬’-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। এবারের আসরে

সবার সাথে মিলেমিশে কাজ করতে চেষ্টা করি: তটিনী

ছোট পর্দার এই সময়ের অন্যতম জনপ্রিয় মুখ তানজিম সাইয়ারা তটিনী। মিষ্টি হাসি আর সাবলীল অভিনয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-২ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা

কাজের স্বীকৃতিস্বরূপ পদক পেলেন ৪০ কোস্ট গার্ড সদস্য

কিশোরগঞ্জে পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযানে ২০ জন আটক

কিশোরগঞ্জের কৃষিকে শিল্পে পরিণত করবো: ডা. শফিকুর রহমান

বিশ্বকাপে বাংলাদেশকে ফেরালে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

ঢাকা-১১: নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন ও উদ্বেগ

টিআইবিকে জিজ্ঞেস করেন আগের নির্বাচনে কতজন করে মারা গেছে

মানবতাবিরোধী অপরাধে মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল

রমজানে ২৬ দিন সুলভ মূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি করবে সরকার

বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা

হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

ভারতের ওপর শুল্ক ৫০% থেকে নামিয়ে ১৮% করলেন ট্রাম্প, ধন্যবাদ মোদির

আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের ধানের শীষে ভোট করতে বাধা নেই

চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন: আপিল বিভাগ

বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই: মির্জা ফখরুল

রোনালদো-নাটকের রাতে আল নাসরকে জেতালেন মানে

এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন

মুসলিম বিশ্বের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা তারেক রহমানের

শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার