ই-পেপার শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩

এসএসসিতে মানবিকের প্রতি ১০০ জনে ৫১ জনই ফেল

আমার বার্তা অনলাইন:
১০ আগস্ট ২০২৬, ১২:২৬
আপডেট  : ১০ আগস্ট ২০২৬, ১২:২৮

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় প্রায় দুই দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল হয়েছে। এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। পাসের এ হার ২০০৭ সালের পর এবার সবচেয়ে কম। ওই বছর (২০০৭) পাসের হার ছিল ৫৮ দশমিক ৩৬ শতাংশ।

এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এমন ভয়াবহ ধসের পেছনে মানবিক বিভাগের পরীক্ষার্থীদের ব্যর্থতা সামনে এসেছে। এ বছর মানবিক থেকে অংশ নেওয়া পরীক্ষার্থীদের পাসের হার মাত্র ৪৮ দশমিক ৭৪ শতাংশ। হিসাবমতে, মানবিক বিভাগ থেকে পরীক্ষা দেওয়া প্রতি ১০০ জন পরীক্ষার্থীর মধ্যে ৫১ জনের বেশি ফেল করেছে।

শিক্ষা বোর্ডের কর্মকর্তারা বলছেন, মানবিক বিভাগের শিক্ষার্থীরা বেশি ফেল করেছে। তারা ইংরেজি ও গণিতে দুর্বল। এ দুটি বিষয়ে তারা ফেল করেছে বেশি। মানবিকের শিক্ষার্থীদের ফেলের প্রভাব পড়েছে এসএসসি ও সমমানের গড় ফলাফলে। এ কারণে গড় পাসের হার কমেছে। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যাও বিগত বছরের তুলনায় কমে গেছে।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলনকক্ষে ফল ঘোষণা অনুষ্ঠানেও বোর্ড চেয়ারম্যানরা এ কথা জানিয়েছেন।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ১১ লাখ ৩৮ হাজার ৮৭৭ জন এবং ফেল করেছে ছয় লাখ ৯০ হাজার ৬০৮ জন। গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ।

মানবিকে প্রতি ১০০ জনে ৫১ জন ফেল

বিভাগভিত্তিক ফল বিশ্লেষণে দেখা যায়, এবার সবচেয়ে খারাপ ফল করেছে মানবিকের শিক্ষার্থীরা। এ বছর মানবিক বিভাগে পরীক্ষার্থী ছিল সবচেয়ে বেশি ৬ লাখ ১৭ হাজার ৮৮৫ জন। তাদের মধ্যে পাস করেছে মাত্র ৩ লাখ ১ হাজার ১৭৪ জন। গড় পাসের হার ৪৮ দশমিক ৭৪ শতাংশ। আর ফেলের হার প্রায় ৫১ দশমিক ২৬ শতাংশ। অর্থাৎ, মানবিকের প্রতি ১০০ জন পরীক্ষার্থীর ৫১ জনের বেশি ফেল করেছে।

বিজ্ঞানে পাসের হার ৮০.৬৪ শতাংশ

এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তুলনামূলক ভালো ফল করেছে। বিজ্ঞান বিভাগে এ বছর পরীক্ষার্থী ছিল ৫ লাখ ৬৬ হাজার ৯৫৮ জন। তাদের মধ্যে পাস করেছে ৪ লাখ ৫৭ হাজার ১৮৮ জন। গড় পাস ৮০ দশমিক ৬৪ শতাংশ। অর্থাৎ বিজ্ঞান বিভাগের প্রতি ১০০ জনের প্রায় ৮১ জনই পাস করেছে।

ব্যবসায় শিক্ষা বিভাগে পাস ৬৪.২৯ শতাংশ

ব্যবসায় শিক্ষা বিভাগে এবার পাসের হার ৬৪ দশমিক ২৯ শতাংশ। এ বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ১৯ হাজার ৬৯৬ জন। পাস করেছে এক লাখ ৪১ হাজার ২৪৮ জন।

জানতে চাইলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জাগো নিউজকে বলেন, ‘মানবিকে এবার বিপর্যয় ঘটে গেছে। তারা ইংরেজি ও গণিতে খুব খারাপ করেছে। সেজন্য ফেলের সংখ্যাটাও মানবিকে বেশি। বিজ্ঞানের শিক্ষার্থীরা ইংরেজি ও গণিত বিষয়ে ভালো করায় তাদের পাসের হার ও জিপিএ প্রাপ্তি ভালো।’

তিনি বলেন, ‘মানবিকে কেন এমন হলো, তারা ইংরেজি ও গণিতে দুর্বল কেন; তা খাতিয়ে দেখা হবে। কীভাবে মানবিকের শিক্ষার্থীদের এগিয়ে নেওয়া যায়, তা নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিতে হবে।’

শিক্ষাখাতের এতো সংকটের পরও এই রেজাল্ট অবশ্যই ভালো

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘শিক্ষাখাতের এতো সংকটের পরও এই রেজাল্ট অবশ্যই

এসএসসি-সমমান পরীক্ষার ফরম পূরণ করেও পরীক্ষা দেননি ৩৮ হাজার শিক্ষার্থী

এবারের এসএসসি-সমমান পরীক্ষার সব আনুষ্ঠানিকতা শেষ করলেও শেষ পর্যন্ত কেন্দ্রেই পা রাখেননি ৩৮ হাজার শিক্ষার্থী।

ভিকারুননিসায় পাসের হার ৯৭.৯৭%, জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১১৫ জন

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে

পাসের হার ও জিপিএ-৫—দুই ক্ষেত্রেই এগিয়ে ছাত্রীরা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ অর্জনে ছাত্রদের পেছনে ফেলেছে ছাত্রীরা। এবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন আরও ৩ ভাসমান এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা সরকারের

চালকদের স্বাস্থ্যসেবা ও জিপিএস নজরদারিতে বদলাচ্ছে ট্রাফিক ব্যবস্থাপনা

দীর্ঘ যুদ্ধে ক্লান্ত মার্কিন নৌসেনারা, সমুদ্রে ঝাঁপ দেওয়ার একাধিক চেষ্টা

চট্টগ্রামে ব্যাংক থেকে ৪ কোটি ৩৮ লাখ টাকা উধাও, কর্মকর্তাসহ গ্রেপ্তার ২

অ্যাকাডেমিক মাইগ্রেশনের দাবিতে ঢাকা কলেজের মূল ফটকে তালা

বন্ধ গ্যারেজের বাইরে রক্তের দাগ, ভেতরে মিলল মালিকের গলাকাটা মরদেহ

কনটেন্ট নির্মাতাদের জন্য ফেসবুকের নতুন অ্যাপ

আমদানি বাণিজ্য সহজ করতে এক ছাতার নিচে সব বিধিমালা

বিদ্যুতের বড় অংশ টেনে নিচ্ছে ব্যাটারি রিকশা-ইবাইক: জ্বালানিমন্ত্রী

বিএনপি মহাসচিব থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

চাহিদার মাত্র ২৯% বিদ্যুৎকেন্দ্রে, সার কারখানাগুলো পাচ্ছে ৩৮% গ্যাস: সিপিডি

ট্রিলিয়ন ডলারের অর্থনীতি হতে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্রের বেসরকারি খাত

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

উত্তরা বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

ছয় অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত

দুইশর আগেই অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ

আরো ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেম চালু

১৬ আগস্ট জাতীয় মৎস্য পক্ষ শুরু, ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছে স্বর্ণপদক

জাফর ইকবালকে ‘জ্ঞানপাপী’ ও ‘শিক্ষক নামের কলঙ্ক’ বললেন চিফ প্রসিকিউটর