ই-পেপার শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ২৩ মাঘ ১৪৩২

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি আবেদনের সময় বাড়ল

আমার বার্তা অনলাইন
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি কার্যক্রমের অনলাইনে প্রাথমিক আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত সময় অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২২ ফেব্রুয়ারি (রবিবার) রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

রবিবার (১‌ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষা বিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. আবুদ্দারদা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভর্তি হতে ইচ্ছুক প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে।

আবেদন ফি সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিং অথবা সরাসরি ২৩ ফেব্রুয়ারির মধ্যে অবশ্যই জমা দিতে হবে।

অনার্স ভর্তির সংশোধিত সময়সূচি অনুযায়ী, আবেদন ফি বাবদ ১,০০০ টাকা সংশ্লিষ্ট কলেজ কর্তৃক নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অথবা সরাসরি কলেজে জমা দিতে হবে। ফি জমাদানের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২৩ ফেব্রুয়ারি (সোমবার) পর্যন্ত।

এছাড়া কলেজ কর্তৃপক্ষ আবেদনকারীদের প্রাথমিক আবেদন ফরম অনলাইনে নিশ্চয়ন করার সর্বশেষ সময় ২৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) পর্যন্ত রাখা হয়েছে।

আর সোনালী ব্যাংকে ফি’র বিশ্ববিদ্যালয় কপি জমা দেওয়ার তারিখ ২৫ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত।

বিজ্ঞপ্তির মাধ্যমে ভর্তি পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র তালিকা পরবর্তী সময়ে জানানো হবে। আবেদনের শর্তাবলী ও অন্যান্য বিস্তারিত নির্দেশিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের অনার্স অপশনে অনার্স ভর্তি গাইডলাইন লিংকে পাওয়া যাবে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভায় ডিজিটাল জালিয়াতি প্রমাণিত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর এখন সারা দেশের ৬৯

শিক্ষা বোর্ডের আপিল কমিটির শুনানিতে ২২ শিক্ষক-কর্মচারীকে তলব

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার আপিল অ্যান্ড আরবিট্রেশন কমিটির সভা বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল

প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে সংকট সমাধানের আশা কারিগরি শিক্ষার্থীদের

কারিগরি শিক্ষার্থীদের অধিকার রক্ষা, প্রকৌশল খাতে চলমান বৈষম্য নিরসন এবং জাতীয় স্বার্থে কারিগরি শিক্ষা ব্যবস্থাকে

এমপিওভুক্ত ৬৭ হাজার শূন্য পদে সুপারিশ পেলেন প্রায় ১২ হাজার

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-প্রভাষক নিয়োগপ্রক্রিয়ায় নিয়োগের সুপারিশ পেয়েছেন ১১ হাজার ৭১৩ জন প্রার্থী। আজ বুধবার দুপুর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তত্ত্বাবধায়ক সরকার, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদসহ ৩৫ প্রস্তাবনা বিএনপির

ফ্যামিলি কার্ড চালুসহ বিএনপির ইশতেহারে প্রধান ৯ প্রতিশ্রুতি

আশুলিয়ায় যুবদল নেতা ও বৈষম্যবিরোধী মামলার আসামি জাহাঙ্গীর গ্রেপ্তার

তারেক রহমানের পক্ষে গুলশান থানায় গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশের প্রচার-প্রচারণা

সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প, আতঙ্ক বাংলাদেশেও

ঢাকার সমাবেশ বাতিল, বিকল্প কর্মসূচিতে বক্তব্য দেবেন তারেক রহমান

মড়ার উপর খাঁড়ার ঘা, বড় শাস্তি পেল হামজা চৌধুরীর লেস্টার

ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু

ভোট চুরি ও কেন্দ্র দখলের চেষ্টা করলে আরেকটি ৫ আগস্ট ঘটে যাবে

রংপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু, আহত ১২

সংসদ নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি আনোয়ারুল

সোনার দাম ভরিতে কমলো ৭ হাজার ৬৪০ টাকা

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জবিতে শিবিরের ইয়ুথ আইডিয়া কনটেস্ট

পুরান ঢাকার ব্যস্ত গলিপথ ঘুরে চা-বিরিয়ানি খেলেন মার্কিন রাষ্ট্রদূত

প্রাথমিক শিক্ষক নিয়োগ ভাইভায় ডিজিটাল জালিয়াতি প্রমাণিত

রাজধানীতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন সড়কে বসেছে ইনকিলাব মঞ্চ, অবস্থান যমুনার সামনেও

আন্দোলনকারীদের যমুনার সামনে থেকে সরিয়ে দিয়েছে পুলিশ

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ২১৬ সন্ত্রাসী নিহত

পে স্কেল দাবিতে যমুনার সামনে সংঘর্ষে আহত ১৪