ই-পেপার বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩

গ্রাহকের ১২০ কোটি টাকা আত্মসাৎ, হলিস্টিক হোম বিল্ডার্সের ডিএমডি গ্রেপ্তার

আমার বার্তা অনলাইন:
১০ মে ২০২৬, ১৯:৪১
গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার হায়দার কবির মিথুন। ছবি: সংগৃহীত

আবাসন ব্যবসার নামে শতাধিক গ্রাহকের কাছ থেকে প্রায় ১২০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ‘হলিস্টিক হোম বিল্ডার্স লিমিটেডের’ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) হায়দার কবির মিথুনকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে বিদেশ থেকে দেশে ফেরার পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হায়দার কবির মিথুনকে গ্রেপ্তার করা হয়। আজ রোববার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে সিআইডি।

সিআইডি জানায়, মিথুন রাজধানীর দক্ষিণখানের উত্তর ফায়দাবাদ এলাকার বাসিন্দা এবং হলিস্টিক হোম বিল্ডার্স লিমিটেডের ডিএমডি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। উত্তরা পূর্ব থানায় দায়ের প্রতারণা ও আত্মসাতের একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, হলিস্টিক হোম বিল্ডার্স লিমিটেড উত্তরখান এলাকায় ১০ কাঠা জমির ওপর জি+ নয়তলা ভবন নির্মাণের কথা বলে ৩৬টি শেয়ার বিক্রির প্রচারণা চালায়। প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয় ১৫ লাখ টাকা। প্রলোভনে পড়ে মামলার বাদীসহ বিভিন্ন গ্রাহক প্রতিষ্ঠানটির উত্তরা সেক্টর-৪-এর অফিসে গিয়ে অর্থ বিনিয়োগ করেন। বাদী ২০২৩ সালের এপ্রিল থেকে বিভিন্ন সময়ে মোট ১২ লাখ ৮০ হাজার টাকা জমা দেন। এ ছাড়া তাঁর এক বন্ধু ৯ লাখ টাকা বিনিয়োগ করেন।

এজাহারে আরও বলা হয়েছে, অর্থ গ্রহণের পর কোম্পানি গ্রাহকদের মানি রিসিপ্ট ও চেক দিলেও প্রতিশ্রুত জমি রেজিস্ট্রি করে দেয়নি। পরে গ্রাহকেরা জানতে পারেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ভাড়া নেওয়া থ্রি-স্টার হোটেল ও বিভিন্ন মৌজার জমির শেয়ার বিক্রির নামে প্রায় ৪৭০ জন গ্রাহকের কাছ থেকে আনুমানিক ১২০ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।

গ্রাহকেরা টাকা ফেরত চাইলে অভিযুক্তরা ভয়ভীতি ও হুমকি দিয়ে অফিস থেকে বের করে দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। একপর্যায়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. শিশির আহমেদ আত্মগোপনে যান এবং নতুন পরিচালনা পর্ষদ গঠন করা হয়। নতুন বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, ২০২২ সালের জুন থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত হওয়া আর্থিক লেনদেনের দায় তারা নেবে না।

সিআইডি জানায়, তদন্তে হায়দার কবির মিথুনের বিরুদ্ধে প্রতারণামূলক কর্মকাণ্ডে সরাসরি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। মামলা দায়েরের পর তিনি আত্মগোপনে যান এবং তাঁর ব্যবহৃত মোবাইল ফোন নম্বর বন্ধ রেখে বিদেশে চলে যান। পরে দেশে ফেরার সময় ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

তদন্তে হায়দার কবির মিথুনের বিরুদ্ধে আরও একাধিক প্রতারণার মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে যাত্রাবাড়ী থানার একটি মামলা এবং উত্তরা পূর্ব ও পশ্চিম থানার কয়েকটি সিআর মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে সিআইডি। সংস্থাটি বলেছে, গ্রেপ্তার হায়দার কবির মিথুনকে রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আমার বার্তা/এমই

জাল মুক্তিযোদ্ধা সনদে চাকরির অভিযোগ: বদলি হলেন বেবিচক প্রকৌশলী শরিফুল

জাল মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে প্রায় ২৫ বছর চাকরি করার অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের

কোস্ট গার্ডের অভিযানে টেকনাফে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গান পাউডার উদ্ধার

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও গান পাউডার উদ্ধার। মঙ্গলবার (০৭ জুলাই) বিকালে

সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দুলাভাই বাহিনীর’ বন্দুকযুদ্ধ, নিহত ১

সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী'র সঙ্গে কোস্ট গার্ডের বন্দুকযুদ্ধ; বাহিনী প্রধানসহ আটক ২, নিহত ১

চট্টগ্রামে ডাকাতি-ছিনতাইয়ের ১৫৭ মোবাইল উদ্ধার, চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাই হওয়া ১৫৭টি মোবাইল ফোন, পাঁচটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে ভারী বর্ষণে মাটির ঘরের দেয়াল ধসে শিশুর মৃত্যু

মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন‌্য সতর্কবার্তা

কক্সবাজারে চার দিনে পাহাড়ধসে ১৬ রোহিঙ্গাসহ ১৯ জনের মৃত্যু

হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯০২: স্বাস্থ্য অধিদপ্তর

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে কোনো একক কার্যকর পদ্ধতি নেই: বিজ্ঞান সচিব

উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে বাংলাদেশ-ইতালির গুরুত্বারোপ

রোহিঙ্গাদের ফেরাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

দ্বিপক্ষীয় সম্পর্কে নতুন যাত্রা শুরু বাংলাদেশ-তাজিকিস্তানের

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানির প্রসারে প্রয়োজন দৃঢ় রাজনৈতিক অঙ্গীকার: তথ্যমন্ত্রী

এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রে নকল করে ৮০ পরীক্ষার্থী বহিষ্কার

শেয়ারবাজার কেলেঙ্কারির হোতাদের বিচার হবে: সংসদে প্রধানমন্ত্রী

মধুপুরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদণ্ড ও জরিমানা

বীরের বেশে বিদায় মিসরের, বিষাদ ছাপিয়ে কায়রো-গাজায় বিজয়ের উল্লাস

জুলাইয়ের বিপক্ষে নানাভাবে বাংলাদেশকে বিষিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে: আখতার

মহাসড়কের গর্তে আটকে যানবাহন, সরাইলে ২০ কিলোমিটার যানজট

বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ঢাবি পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছে: ডেপুটি স্পিকার

কৃষিতে স্মার্ট প্রযুক্তির ব্যবহার বাড়াচ্ছে সরকার: সংসদে প্রধানমন্ত্রী