ই-পেপার রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পে নিখোঁজ কিশোরী উদ্ধার

মোহাম্মদ তোফাইল
০৩ অক্টোবর ২০২৬, ১৭:৩৭

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্প থেকে নিখোঁজ হওয়ার পর সালিমা (১৬) নামের এক কিশোরীকে উদ্ধার করেছে ১৬ এপিবিএনের নয়াপাড়া এপিবিএন ক্যাম্পের বিশেষ টিম।

শনিবার (৩ অক্টোবর) বিকেল আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি-ব্লকের পাহাড় সংলগ্ন একটি ঘর থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া কিশোরী সালিমা টেকনাফে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা নুরুল আলমের মেয়ে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সালিমা নিখোঁজ হওয়ার পর পরিবারের সদস্যরা ক্যাম্পের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। দীর্ঘ সময় ধরে খোঁজ করেও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে বিষয়টি নয়াপাড়া পুলিশ ক্যাম্পকে জানানো হয়। পরে নিখোঁজ কিশোরীকে উদ্ধারে তৎপরতা শুরু করে ১৬ এপিবিএনের নয়াপাড়া ক্যাম্পের বিশেষ টিম।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে ক্যাম্পের ডি-ব্লকের পাহাড় সংলগ্ন একটি ঘরে অভিযান চালায় বিশেষ টিম। এ সময় ওই ঘর থেকে নিখোঁজ কিশোরী সালিমাকে উদ্ধার করা হয়।

পরে উদ্ধার হওয়া কিশোরীকে নয়াপাড়া ক্যাম্পে নিয়ে আসা হয়। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে ক্যাম্প কমিটি ও পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শনিবার বিকেল ৫টা ২৫ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন ১৭ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি কাউছার সিকদার।

তিনি জানান, কিশোরী নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশ ক্যাম্পকে অবহিত করা হয়। পরে ১৬ এপিবিএনের নয়াপাড়া ক্যাম্পের বিশেষ টিম বিভিন্ন স্থানে অভিযান ও অনুসন্ধান শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে ডি-ব্লকের পাহাড় সংলগ্ন একটি ঘর থেকে তাকে উদ্ধার করা হয়।

তবে কিশোরী কীভাবে সেখানে পৌঁছেছিল এবং কী কারণে নিখোঁজ হয়েছিল এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পূবাইলে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট

গাজীপুর মহানগরীর পূবাইলে টঙ্গী-ঘোড়াশাল আঞ্চলিক সড়ক সংলগ্ন একটি প্লাস্টিকের ভাঙারি গোডাউন ও ববিন তৈরির কারখানায়

টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন রোহিঙ্গা মাদক

খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গু‌লি করে হত্যা

খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (পিবিসিপি) নেতা নাসিমকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৪ অক্টোবর)

মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সন্দেহভাজন যানবাহনে তল্লাশির সময় ট্রাকচাপায় মো. আলমগীর হোসেন (৪৬) নামে এক এসআরবি সদস্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃত্বে আলোচনায় এম. কফিল উদ্দিন আহমেদ

পূবাইলে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, ১০ কিলোমিটার জুড়ে তীব্র যানজট

টেকনাফে দেড় লাখ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেপ্তার

প্রাইম ফাইন্যান্স অবসায়ন ও আমানত ফেরতের দাবি

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন

খুলনায় পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির নেতাকে গু‌লি করে হত্যা

গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণকে নিরাপদ রাখতে সাইবার আইন: তথ্য প্রতিমন্ত্রী

বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

শাহজালালে পৃথক অভিযানে সাড়ে ১৩ কেজি স্বর্ণ উদ্ধার

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলা‌দেশ‌কে দাতা-গ্রহীতার দৃষ্টিকোণ থেকে দে‌খে না ইইউ: মাইকেল মিলার

সেপ্টেম্বরে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩ জন

ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে বাংলাদেশি আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে বিতর্ক

শাহজালালে মালয়েশিয়ার নাগরিকের কাছে মিললো ৮ কোটি টাকার সোনা

পাকিস্তানি ও ভারতীয়দের চেয়ে গড় আয়ু বেশি বাংলাদেশিদের: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

মহাসড়কে তল্লাশিকালে ট্রাকচাপায় এসআরবি সদস্য নিহত

অনিশ্চয়তাই বৈশ্বিক অর্থনীতির নতুন স্বাভাবিক অবস্থা: অর্থমন্ত্রী

সনাতন পদ্ধতির এক ভরি সোনার গহনার দাম ১ লাখ ৫৪ হাজার

অক্টোবরে বঙ্গোপসাগরে ৩ লঘুচাপের শঙ্কা, একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে