ই-পেপার বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

নির্বাচন ঘিরে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন

আমার বার্তা অনলাইন
০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দায়িত্ব পালন করবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে খাগড়াছড়ি সেক্টর সদর দফতরে সাংবাদিকদের এ তথ্য জানান সেক্টর কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম।

তিনি বলেন, ভোটাররা যেন ভয় ও শঙ্কামুক্ত পরিবেশে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে। ইতোমধ্যে বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারির পাশাপাশি টহল কার্যক্রম শুরু করেছে বিজিবি।

নির্বাচনকালীন নিরাপত্তা জোরদারে বিজিবি অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করবে বলে জানান তিনি। বডি অন ক্যামেরা, মেটাল ডিটেক্টর, ড্রোনসহ আধুনিক রায়োট কন্ট্রোল সামগ্রী নিরাপত্তা কার্যক্রমে ব্যবহৃত হবে। এছাড়া ‘সুরক্ষা অ্যাপ’ ব্যবহারের মাধ্যমে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা হবে।

খাগড়াছড়ি সেক্টরের অধীনে ২৯৮ নম্বর সংসদীয় আসনে মহালছড়ি উপজেলায় ৩ প্লাটুন, পানছড়ি উপজেলায় ৬ প্লাটুন, দীঘিনালা উপজেলায় ৫ প্লাটুন এবং সদর উপজেলায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এছাড়া ২৯৯ নম্বর সংসদীয় আসনের বাঘাইছড়ি উপজেলায় দায়িত্ব পালন করবে ১১ প্লাটুন বিজিবি।

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে খাগড়াছড়ি জেলায় ৮টি এবং বাঘাইছড়িতে ৬টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হবে।

বর্তমানে খাগড়াছড়ি সেক্টরের অধীনে ৫টি ব্যাটালিয়ন ২৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে গত ৩০ জানুয়ারি থেকে নির্বাচনী এলাকাগুলোতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

আমার বার্তা/জেএইচ

ঠাকুরগাঁও-২ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনকে ঘিরে দিন দিন জমে উঠছে নির্বাচনী প্রচার-প্রচারণা। বিভিন্ন রাজনৈতিক দলের

কিশোরগঞ্জে পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযানে ২০ জন আটক

কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দালাল চক্রের ২০ সদস্যকে আটক করেছে র‍্যাব। রোববার

মাজারে দোয়া করলেন ফেনী-২ আসনের এমপি প্রার্থী তারিকুল ভূঁইয়া

ফেনী-২ সংসদীয় আসনের গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের মনোনীত প্রার্থী তারিকুল ইসলাম ভূঁইয়া ধর্মীয় অনুশীলনের অংশ

মীরসরাই আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান, হাতে প্রতীক তুলে দিলেন আমীর

​আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁও-২ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা

কাজের স্বীকৃতিস্বরূপ পদক পেলেন ৪০ কোস্ট গার্ড সদস্য

কিশোরগঞ্জে পাসপোর্ট অফিসে দালালবিরোধী অভিযানে ২০ জন আটক

কিশোরগঞ্জের কৃষিকে শিল্পে পরিণত করবো: ডা. শফিকুর রহমান

বিশ্বকাপে বাংলাদেশকে ফেরালে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

ঢাকা-১১: নাহিদের রিট খারিজ, বিএনপির কাইয়ুমের নির্বাচনে বাধা নেই

নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন শুল্ক চুক্তি নিয়ে ব্যবসায়ীদের প্রশ্ন ও উদ্বেগ

টিআইবিকে জিজ্ঞেস করেন আগের নির্বাচনে কতজন করে মারা গেছে

মানবতাবিরোধী অপরাধে মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ দাখিল

রমজানে ২৬ দিন সুলভ মূল্যে মাংস-ডিম-দুধ বিক্রি করবে সরকার

বাহিনীর সদস্যরা রাজনৈতিক এজেন্ডার সঙ্গে জড়িত হলে কঠোর ব্যবস্থা

হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

ভারতের ওপর শুল্ক ৫০% থেকে নামিয়ে ১৮% করলেন ট্রাম্প, ধন্যবাদ মোদির

আসলাম চৌধুরী ও সারোয়ার আলমগীরের ধানের শীষে ভোট করতে বাধা নেই

চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী নির্বাচনে অংশ নিতে পারবেন: আপিল বিভাগ

বিএনপির মধ্যে উগ্রতা নেই, প্রতিশোধ নেই: মির্জা ফখরুল

রোনালদো-নাটকের রাতে আল নাসরকে জেতালেন মানে

এপস্টেইন তদন্তে সাক্ষ্য দেবেন বিল ক্লিনটন ও হিলারি ক্লিনটন

মুসলিম বিশ্বের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা তারেক রহমানের

শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার