ই-পেপার শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩৩

উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

আমার বার্তা অনলাইন:
২৮ জানুয়ারি ২০২৬, ১৮:২৭
আপডেট  : ২৮ জানুয়ারি ২০২৬, ১৮:৩৭

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। বুধবার (২৮ জানুয়ারি)বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত কাঁচাবাজারে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুইটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

এর আগে, শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের একটি ৬ তলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৫৪ মিনিটে উত্তরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ভবনের ভেতরে আটকা পড়া ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আহত ও উদ্ধারকৃতদের চিকিৎসার জন্য উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়েছে।

ভবনের ভেতরে আটকা পড়ে শ্বাসরোধ বা দগ্ধ হয়ে দুই নারী ও একজন পুরুষসহ মোট ৬ জন প্রাণ হারান। ফায়ার সার্ভিসের দীর্ঘ প্রচেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টায় সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়।

নিহতরা হলেন, একই পরিবারের ফজলে রাব্বী (৩৮), হারিস (৫২) ও রাহাব (১৭)। বাকি তিন জন হলেন, আফসানা, রোদেলা আক্তার (১৪) এবং আড়াই বছর বয়সি শিশু রিসান।

আমার বার্তা/এমই

ভোটার একটু কম হলেও খুব সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে: আসিফ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

‘হানাহানিমুক্ত বাংলাদেশ চাই’—সপরিবারে ভোট দিয়ে মুক্তিযোদ্ধা ইউসুফ

ফজরের নামাজ আদায় করেই সপরিবারে রাজধানীর ধানমন্ডি সরকারি বয়েজ হাইস্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন বীর

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক

ঢাকা ৬ আসনের ভোট কেনার সময় সূত্রাপুরে থানা জামায়াতে নায়েবে আমির মো: হাবিবকে আটক করেছে

ঢাকায় সর্বোচ্চ সতর্কতা পুলিশের, থাকছে সোয়াত, কে-৯ ও ক্রাইম সিন টিম

আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমানের নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ

জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: সালাহউদ্দিন

অনেক দিন পর চমৎকার ও স্বচ্ছ নির্বাচন হয়েছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের অপেক্ষা

তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর অভিনন্দন

দেশের মানুষ সব সময় রাজনৈতিক সংকটে সঠিক সিদ্ধান্ত নিয়েছে: মঈন খান

তিন আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন

তারেক রহমানকে জামায়াতের ডা. খালিদুজ্জামানের অভিনন্দন

রাজশাহীর চারটিতে বিএনপি ও দুটিতে জয় পেয়েছে জামায়াত

দেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী এমপি হান্নান মাসউদ

২৯৭ আসনের গেজেট আজ

চোটের থাবায় পাল্টে গেল দুই দলের বিশ্বকাপ স্কোয়াড

ভারত-পাকিস্তানের লড়াইয়ে যে দ্বৈরথে নজর থাকবে

কিশোরগঞ্জের ছয়টি আসনের ৫টিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র

তারেক রহমানকে জাতীয় পার্টির একাংশের অভিনন্দন

২১,৬১৪ ভোট বেশি পেয়ে বিজয়ী জামায়াতের আমির

রাজশাহী বিভাগের একমাত্র নারী প্রার্থী পুতুলের বাজিমাত

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের অঘটন

৪ দিন পর স্বাভাবিক হলো এমএফএস-ইন্টারনেট ব্যাংকিংয়ের লেনদেন

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের অভিনন্দন