ই-পেপার শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩৩

চুয়া সেলিম সিন্ডিকেটের চালান আটক, সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার ৫

আমার বার্তা অনলাইন
২৮ জানুয়ারি ২০২৬, ১৪:৩৬

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১২ হাজারের বেশি ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি রাজু ও তার চার সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, মাদক বিক্রির নগদ অর্থ, ডিজিটাল ওজন যন্ত্র ও একাধিক স্মার্টফোন উদ্ধার করা হয়।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত কয়েকদিনে জেনেভা ক‍্যাম্প থেকে গ্রেপ্তার মাদক কারবারিদের দেওয়া তথ্যের ভিত্তিতে শের-ই-বাংলা সেনা ক্যাম্প নিশ্চিত হয়, টেকনাফ থেকে ঢাকায় বিপুল পরিমাণ মাদক আনার পরিকল্পনা করছে মাদক কারবারি রাজু (৩৫)। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত ২টা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত মোহাম্মদপুরের টাউনহল, তাজমহল রোড ও জেনেভা ক্যাম্প এলাকায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের প্রথম পর্যায়ে রাত আনুমানিক ২টার দিকে মোহাম্মদপুর টাউনহল রোড এলাকা থেকে মূল অভিযুক্ত রাজুকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাজমহল রোড ও জেনেভা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তার চার সহযোগী– রনি (৪০), রকি (৩২), সুমন (২৮) ও মহিনকে (১৮) গ্রেপ্তার করা হয়।

এসময় ১২০৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭১০ পুরিয়া ও ৪০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ অর্থ ১৫ লাখ ২৬ হাজার ৬২৫ টাকা, ২টি ডিজিটাল ওয়েট মেশিন এবং ১২টি স্মার্টফোন উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর এ কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা স্বীকার করেছেন যে উদ্ধার করা মাদকদ্রব্য তারা রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহের পাশাপাশি শীর্ষ মাদক কারবারি চুয়া সেলিমের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করছিল। তবে অভিযানের সময় ওই ব্যক্তি পালিয়ে যায়।

গ্রেপ্তার সব আসামি ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, এর আগে বুনিয়া সোহেল ও মনু গ্রুপের মধ্যে প্রায়ই সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটত। তবে প্রতিপক্ষের হাতে গণপিটুনির শিকার হয়ে বুনিয়া সোহেল কারাগারে যাওয়ার পর অনেকটা নীরবেই চলছে জেনেভা ক্যাম্পের মাদক সাম্রাজ্য। আর সাম্রাজ্যের নেতৃত্বে রয়েছেন মনু ওরফে পার মনু, পিচ্চি রাজা, চুয়া সেলিম ও মাদক সম্রাজ্ঞী সীমার দুই ছেলে।

আর এই গ্রুপের মাদকের জোগান দিচ্ছে আরেক মাদক কারবারি আরিফ ওরফে চাপা আরিফ। ঢাকায় দীর্ঘদিন ধরে মাদকের কারবার করলেও আইনশৃঙ্খলা বাহিনীর নজরের বাইরে তিনি। এমনকি তার ছবি বা অবস্থানের তথ্যও নেই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে।

ভোটার একটু কম হলেও খুব সুষ্ঠু পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে: আসিফ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া

‘হানাহানিমুক্ত বাংলাদেশ চাই’—সপরিবারে ভোট দিয়ে মুক্তিযোদ্ধা ইউসুফ

ফজরের নামাজ আদায় করেই সপরিবারে রাজধানীর ধানমন্ডি সরকারি বয়েজ হাইস্কুল কেন্দ্রে ভোট দিতে আসেন বীর

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক

ঢাকা ৬ আসনের ভোট কেনার সময় সূত্রাপুরে থানা জামায়াতে নায়েবে আমির মো: হাবিবকে আটক করেছে

ঢাকায় সর্বোচ্চ সতর্কতা পুলিশের, থাকছে সোয়াত, কে-৯ ও ক্রাইম সিন টিম

আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষিণ এশিয়া ও বিশ্বের জন্য তারেক রহমানের নেতৃত্ব কতটা গুরুত্বপূর্ণ

জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে: সালাহউদ্দিন

অনেক দিন পর চমৎকার ও স্বচ্ছ নির্বাচন হয়েছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের অপেক্ষা

তারেক রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জুর অভিনন্দন

দেশের মানুষ সব সময় রাজনৈতিক সংকটে সঠিক সিদ্ধান্ত নিয়েছে: মঈন খান

তিন আসনের ফল ঘোষণা স্থগিত রাখবে নির্বাচন কমিশন

তারেক রহমানকে জামায়াতের ডা. খালিদুজ্জামানের অভিনন্দন

রাজশাহীর চারটিতে বিএনপি ও দুটিতে জয় পেয়েছে জামায়াত

দেশের ইতিহাসে সবচেয়ে কম বয়সী এমপি হান্নান মাসউদ

২৯৭ আসনের গেজেট আজ

চোটের থাবায় পাল্টে গেল দুই দলের বিশ্বকাপ স্কোয়াড

ভারত-পাকিস্তানের লড়াইয়ে যে দ্বৈরথে নজর থাকবে

কিশোরগঞ্জের ছয়টি আসনের ৫টিতে বিএনপির জয়, একটিতে স্বতন্ত্র

তারেক রহমানকে জাতীয় পার্টির একাংশের অভিনন্দন

২১,৬১৪ ভোট বেশি পেয়ে বিজয়ী জামায়াতের আমির

রাজশাহী বিভাগের একমাত্র নারী প্রার্থী পুতুলের বাজিমাত

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের অঘটন

৪ দিন পর স্বাভাবিক হলো এমএফএস-ইন্টারনেট ব্যাংকিংয়ের লেনদেন

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের অভিনন্দন