২২ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৯:২২ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

আজ রোববার, ২২ মার্চ ২০২৬ ● ০৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ● ২ শাওয়াল ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।
একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
>> উল্লেখযোগ্য ঘটনাবলি :
১৪২১ - আনজৌর যুদ্ধে স্টকদের হাতে ইংরেজদের পরাজয়।
১৭৩৯ - নাদির শাহ্ ভারতের দিল্লি দখল করেন এবং শহরের মূল্যবান বস্তু লুটপাট করেন।
১৭৯৩ - বাংলা ও বিহারে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন।
১৮২৪ - লন্ডনে ন্যাশনাল গ্যালারি প্রতিষ্ঠিত হয়।
১৮৮২ - বহুগামিতা নিষিদ্ধ করে মার্কিন কংগ্রেসে বিল পাস।
১৮৮৮ - ইংলিশ ফুটবল লীগ গঠিত হয়।
১৮৯৮ - অবিভক্ত ভারতে ফৌজদারি কার্যবিধি প্রবর্তন।
১৯০৪ - নিউইয়র্ক ইলাসট্রেটেড মিরর পত্রিকার মাধ্যমে পত্রিকায় বিশ্বের প্রথম রঙিন ছবি মুদ্রণের ঘটনা ঘটে।
১৯১২ - বেঙ্গল প্রেসিডেন্সি ভেঙ্গে বিহার রাজ্য গঠিত হয়।
১৯৪২ - স্টাফোর্ড ক্রিপসের নেতৃত্বে ক্রিপস মিশন ভারতে আসে।
১৯৪৫ - কায়রো সনদ গ্রহণের মধ্য দিয়ে আরব লীগ গঠিত।
১৯৪৬ - জর্দানের স্বাধীনতা লাভ।
১৯৪৭ - লর্ড মাউন্ট ব্যাটেন ভাইসরয় পদে নিযুক্ত হয়ে ভারতে আসেন।
১৯৫৭ - ভারতের রাষ্ট্রীয় পঞ্জিকা (১ লা চৈত্র,১৮৭৯) চালু হয়।
১৯৮২ - নাসার স্পেস-শাটল ‘কলম্বিয়া’ উৎক্ষেপণ করা হয় তৃতীয়বারের মতো।
১৯৮৫ - বিশ্বের ওজোন স্তর সংরক্ষণের জন্য আন্তর্জাতিক চুক্তি অনুমোদন করা হয়।
২০০৪ - ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের আধ্যাত্মিক নেতা শেখ আহমদ ইয়াসিন ইহুদিবাদী ইসরাইলের বর্বরোচিত হামলায় শহীদ হন।
২০১২ - এশিয়া কাপ ক্রিকেটে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে হারে বাংলাদেশ ।
>> আজকের দিনে যাদের জন্ম হয়েছিল:
১৩৯৪ - ফার্সি জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ উলুগ বেগ।
১৫৯৯ - ফ্লেমিশ বংশোদ্ভূত ইংরেজ চিত্রশিল্পী ও ক্ষোদক এন্থনি ভ্যান ডয়ক।
১৭১২ - ইংলিশ লেখক এডওয়ার্ড মূর।
১৮৫৭ - ফরাসি গণিতবিদ, সাংবাদিক, রাজনীতিবিদ ও ১৪ তম প্রেসিডেন্ট পল ডুমের।
১৮৬৮ - রবার্ট মিলিকান, মার্কিন পদার্থবিজ্ঞানী।
১৮৮৩ - যোগেন্দ্রনাথ গুপ্ত, বাঙালি সাহিত্যিক এবং গবেষক।(মৃ.১৯৬৫)
১৮৯৪ - ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা মাস্টারদা সূর্য সেন।
১৯১৮ -
অমিয়ভূষণ মজুমদার,বাঙালি কথাসাহিত্যিক।
গিয়ানা রাজনীতিবিদ ও ৪র্থ প্রেসিডেন্ট চেডি জাগান।
১৯২১ - ইতালিয়ান অভিনেতা, পরিচালক ও চিত্রনাট্যকার নিনো মানফ্রেডি।
১৯৩১ - উইলিয়াম শ্যাটনার, কানাডীয় বংশোদ্ভূত মার্কিন অভিনেতা।
১৯৩১ - বার্টন রিখটার, নোবেল বিজয়ী মার্কিন পদার্থবিজ্ঞানী।
১৯৪৮ - ইংরেজ পরিচালক ও সুরকার অ্যান্ড্রু লয়েড ওয়েবের।
১৯৫৫ - লাটভিয়ার চিকিৎসক, রাজনীতিবিদ ও ৭ম সভাপতি ভাল্ডিস যাটলেরস।
১৯৭৬ - রিজ উইদারস্পুন, মার্কিন অভিনেত্রী ও চলচ্চিত্র পরিচালক।
১৯৮৪ - জার্মানি ফুটবলার পিটর ট্রচওস্কি।
>> আজকের দিনে যাদের মৃত্যু হয়েছে:
১৬৮৭ - জঁ-বাতিস্ত ল্যুলি, ইতালীয় বংশোদ্ভূত ফরাসি সঙ্গীতবিদ।
১৮৩২ - ইয়োহান ভল্ফগাং ফন গোটে, জার্মান লেখক ও কবি।
১৮৯৬ - থমাস হিউজেস আইনবিদ, ঔপন্যাসিক সংস্কারক।
১৯৫৫ - পার্সি ব্রাউন, ব্রিটিশ পণ্ডিত, শিল্পী, শিল্পী সমালোচক, ইতিহাসবিদ ও প্রত্নতাত্তিক।
১৯৭৭ - এ কে গোপালন, ভারতীয় কমিউনিস্ট নেতা।
১৯৯৭ - পণ্ডিত প্রসূন বন্দ্যোপাধ্যায়, প্রখ্যাত বাঙালি উচ্চাঙ্গ কণ্ঠসঙ্গীত শিল্পী।
২০০১ - উইলিয়াম হ্যানা, মার্কিন অ্যানিমেটর, কণ্ঠাভিনেতা, সঙ্গীতশিল্পী পরিচালক, এবং প্রযোজক।
২০০৪ - শায়খ আহমাদ ইসমাইল হাসান ইয়াসিন, ফিলিস্তিনি আধ্যাত্মিক নেতা ও হামাসের সহ-প্রতিষ্ঠাতা।
২০০৫ - কেনযো টাঙ্গে, জাপানি আর্কিটেক্ট।
২০১০ - জেমস হোয়াইট ব্ল্যাক, নোবেল পুরস্কার বিজয়ী স্কটিশ জীববিজ্ঞানী ও ফার্মাকোলজিস্ট।
২০১৩ - বেবো ভাল্ডেস, কিউবান বংশোদ্ভূত সুইডিশ পিয়ানোবাদক ও সুরকার।
২০২২ - সুনন্দ সান্যাল, ভারতীয় বাঙালি শিক্ষাবিদ, প্রাবন্ধিক, সমাজসেবী এবং কলামিসট।
ছুটি ও অন্যান্য :
বিশ্ব জল দিবস বা পানি দিবস
আমার বার্তা/এমই
