ই-পেপার মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

গজারিয়া সাবরেজিস্টার অফিসে আওয়ামিলীগ নেতা কালা লিয়াকতের দাপট 

সফিক রানা
০৯ জুন ২০২৬, ১৩:০১

পুরো নাম আবুল কালাম ওরফে কালা লিয়াকত । প্রায় দেড় যুগ ধরে একক ভাবে নিয়ন্ত্রণ করছে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার সাবরেজিস্টার অফিসটি। তার কথার বাইরে কোন দলিল সম্পাদন হয়না এই অফিসে। দলিল প্রতি নির্দিষ্ট কমিশন দিতে হয় তাকে। এদিকে আবার এই কালা লিয়াকতের মাধ্যমেই প্রতিদিন নিয়মিত মোটা অংকের টাকা হাতিয়ে নিচেছ খোদ সাবরেজিস্টার স্বয়ং। এই অফিসে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি করে ইতিমধ্যে কালা লিয়াকত মালিক বনে গেছে শত কোটি টাকার।

স্থানীয় রাজনীতিতে নিষিদ্ব সংগঠন আওয়ামিলীগের সক্রিয় নেতা হিসাবে ব্যাপক পরিচিতি এই কালা লিয়াকতের৷ তৎকালীন স্থানীয় আওয়ামিলীগ নেতাদের ছত্রছায়ায় সাবরেজিস্টার অফিসে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিল। পাশাপাশি ছিলেন দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদকও। তবে ৫ আগষ্ট ২০২৪ এর পর গ্রেফতার আতংকে এলাকা ছাড়তে বাধ্য হয় এই আওয়ামিল নেতা। সর্বশেষ গজারিয়া উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটিতে সদস্য হিসেবে তার নাম অন্তর্ভুক্ত ছিল । বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গনহত্যার একাধিক মামলার আসামি এই লিয়াকত । ২০২৫ সালের মাঝামাঝিতে গ্রেফতার হয়ে মোট আট মামলায় জেল হাজতে ছিলেন প্রায় আট মাস। চলতি বছরের শুরুতে জামিনে বের হয়ে স্থানীয় কতিপয় বিএনপি নেতাদের ম্যানেজ করে ফের দখলে নিয়েছে সাবরেজিস্টার অফিসটি ৷ এদিকে ৫ মার্চ নতুন কমিটিতেও তাকে গজারিয়া উপজেলা দলিল লেখক সমিতির ফের সাধারণ নির্বাচিত করা হয়েছে । তবে এলাকায় চাউর আছে তাকে এই পদে আসতে খরচ করতে হয়েছে নুন্যতম বিশ লাখ টাকার উপরে ।নতুন কমিটিতে আসার পরপরই তার অতীত রাজনৈতিক জীবন নিয়ে শোশাল মিডিয়া সরব হয়ে উঠেছিল।এমনকি স্থানীয় বিএনপির অধিকাংশ নেতৃবৃন্দও এর জোড়ালো প্রতিবাদ করেছিল ৷ কিন্তু কাজের কাজ কিছুই হয়নি, লিয়াকতের টাকার কাছে সব কিছুই থেমে গেছে । পর্ব -১

( পরবর্তী পর্বে থাকছে লিয়াকতের নেতৃত্বে দুর্নীতির স্বর্গ রাজ্য গজারিয়ার সাবরেজিস্টার অফিস)

দুদকে শেখ তুহিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ, অর্থপাচার ও কর ফাঁকির অভিযোগ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ব্যবসায়ী ও সাবেক ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত জামিরুর রহমান ওরফে শেখ তুহিনের

রুশ পররাষ্ট্রমন্ত্রী ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বৈঠক

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের আমন্ত্রণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এক সরকারি সফরে মস্কোতে আছেন।

অবশেষে মব সৃষ্টি করে নির্যাতনকারীদের  গ্রেফতার নির্দেশ দিলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মাদক ব্যবসার অভিযোগে হবি মিয়া (৪০) নামে এক ব্যক্তিকে সালিশের নামে হাত ও

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন পাঁচ কর্মকর্তা: স্ব-স্ব এলাকায় আনন্দের বন্যা

পুলিশের পাঁচজন উপমহাপরিদর্শককে (ডিআইজি) পদোন্নতি দিয়ে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে। একই সঙ্গে পুলিশের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনায় কিশোরীকে ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, নিহত ৩

পায়ুপথের যত রুগ ও তার আধুনিক চিকিৎসা 

প্রচণ্ড গরমে ব্যায়াম বা হাঁটার সময়ে সতর্কতা 

পিকআপভ্যান ভর্তি গাঁজা নিয়ে ঢাকায়, পথে ধরা ২ কারবারি

জাতীয় বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কোর্স বাতিলের তথ্য ভিত্তিহীন: শিক্ষামন্ত্রী

কুষ্টিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

হাসপাতালে চিকিৎসাধীন শিশু, ওষুধ দেওয়ার কথা বলে মাকে ধর্ষণ

সরানো হলো ওবায়দুরকে, নতুন শিল্প সচিব আব্দুন নাসের

মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ

মৌচাকে স্বেচ্ছাসেবক দল নেতা খুনের ঘটনায় দুজন আটক

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবে সচেতন গ্রাহক ফোরাম

বাংলা-ইতিহাসসহ ৬ বিষয়ের অনার্স বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি

মেসির ব্যঙ্গচিত্র ঘিরে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত ৪

গজারিয়া সাবরেজিস্টার অফিসে আওয়ামিলীগ নেতা কালা লিয়াকতের দাপট 

ফাউলের অভিনয় করলেই দেখতে হবে হলুদ কার্ড

আসছে চার প্রান্তিকে রিটার্ন দাখিলের সুবিধা, প্রথম প্রান্তিকে দিলে করছাড়

বিটিভিতে বিশ্বকাপ ‘জনগণের টাকা খরচ করা ছাড়াই’

স্থানীয় সরকার নির্বাচনে যেকেউ অংশ নিতে পারবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দুই-তিনদিনের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ট্রাম্প

হরমুজের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত