কাবার গিলাফের টুকরা উপহার পেলেন বাংলাদেশী লেখক যাইনুল আবিদীন
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১৯:৫৩ | অনলাইন সংস্করণ
আবদুল্লাহ সাদিদ

পবিত্র ওমরাহ পালনে গিয়ে খাদেমুল হারামাইনের পক্ষ থেকে শায়েখ যাওওয়ার (شيخ زوار) এর হাত থেকে বিশেষ উপহার পেয়েছেন বাংলাদেশের বরেণ্য লেখক ও শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন।
সম্প্রতি পবিত্র ওমরা সফরে এমন সৌভাগ্যের উপহার লাভ করেছেন তিনি।
জানা যায়, জামিয়া কাসেম নানুতাবীর শাইখুল হাদিস ও মেশক সত্ত্বাধিকারী লেখক যাইনুল আবিদীন কা'বার গিলাফের টুকরা উপহার হিসেবে লাভ করেছেন।
