জমিয়তের প্রবীণ নেতা শায়খ খায়রুল ইসলামের ইন্তেকাল

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬, ১৭:৫৩ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মৌলভীবাজারের বড়লেখা উপজেলা শাখার উপদেষ্টা, মৌলভীবাজারের টেকাহালি নিবাসী আলহাজ শায়খ খায়রুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে তিনি ইন্তেকাল করেন। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখা।

মরহুম শায়খ খায়রুল ইসলাম শাহবাজপুর খাতুনে জান্নাত মহিলা টাইটেল মাদরাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম ছিলেন। দ্বীনি শিক্ষার প্রসার এবং মাদরাসা পরিচালনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

মরহুমের জানাজার নামাজ সোমবার রাত ৮টায় দারুল উলুম টেকাহালি মাদরাসা মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।