জামায়াত মুক্তিযুদ্ধে অংশ নিলে সংবিধান নিয়ে সংকট সৃষ্টি হয় না: রাশেদ খান

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ১৯:৩৯ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

সংবিধান সংস্কার ইস্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে আরেকটি বিপ্লবের আহ্বান করে নতুন সংবিধান রচনা করতে বললেন বিএনপি নেতা রাশেদ খান। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

পোস্টে রাশেদ খান লিখেন, ‘জামায়াতে ইসলামী যদি ৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতো, তাহলে দেশে আজকে সংবিধান নিয়ে এই সংকট সৃষ্টি হয়না। তারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করলে ৭২ এর সংবিধান এভাবে তৈরি হতে দিতো না। তাদের এই মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করার ভুলের খেসারত জাতিকে দিতে হয়েছে বছরের পর বছর ধরে । এই ভুলের কাফফারা কিভাবে হতে পারে আমার জানা নেই।’

তিনি আরও লিখেন, ‘তবে তারা ২য় বার আবার একই ভুল করলো ২০২৪ সালের ৮ আগস্টে অন্তর্বর্তীকালীন সরকারকে ৭২ এর সংবিধান তো নয়ই বরং ফ্যাসিবাদী জামানায় অংসখ্যবার কাটাছেঁড়া করা সংবিধান মোতাবেক শপথ নিতে দিয়ে। এর মাধ্যমে পুনরায় তাদের মিত্র নাহিদ ইসলামদের হাত ধরে সংবিধানের ধারাবাহিকতা সৃষ্টি হলো। অন্তত ৮ আগস্টে বাধা দিতে পারলে নতুন বাংলাদেশের মানুষ উপহার পেতো নতুন সংবিধান। জামায়াতের সামনে এখন একমাত্র সুযোগ আরেকটা বিপ্লবের আহ্বান করে নতুন সংবিধান রচনা করা। যদি তাদের এই বিপ্লবের আহ্বানে ঘর থেকে, বিশ্ববিদ্যালয় থেকে ২৪ এর গণঅভ্যুত্থানের ন্যায় ছাত্র-জনতা বের হয়ে আসে, তবেই কেবল তারা নতুন সাংবিধানিক বিপ্লবী আন্দোলনে সফল হবে।’


আমার বার্তা/এমই